চা শ্রমিকদের দৈনিক মজুরি বৃদ্ধির দাবির সঙ্গে সংহতি জানিয়ে গানের মিছিল করেছেন শিল্পী, সাহিত্যিক ও সংস্কৃতি কর্মীদের একটি দল। আজ বুধবার রাজধানীর শাহবাগ জাতীয় জাদুঘরের সামনে থেকে বিকেল ৫টায় শুরু হয় গানের মিছিল। মিছিলটি বাটা সিগনাল, সাইন্সল্যাব মোড় হয়ে জিগাতলা সংলগ্ন ইউনিভার্সিটি অব লিবারেল আর্টস-বি ক্যাম্পাসের সামনে গিয়ে শেষ হয়।
গানের মিছিলের সামনের সারিতে চা শ্রমিকদের ৩০০ টাকা মজুরির দাবি সংবলিত বিভিন্ন প্ল্যাকার্ড হাতে হেঁটে চলেন সংস্কৃতি কর্মীরা। মিছিলের মাঝামাঝি একটি ভ্যানে গিটার, ঢোল, ইউকুলেলে, খঞ্জনিসহ বিভিন্ন বাদ্যযন্ত্র বাজিয়ে গান করেন অংশগ্রহণকারীরা। চা শ্রমিকদের বঞ্চনার ইতিহাসে নিয়ে লেখা ‘ঘণ্টাটা কলিজায় মারে বাড়ি, চল মিনি আসাম যাবোসহ’ বিভিন্ন প্রতিবাদী গান গেয়ে গেয়ে সংহতি জানান তাঁরা। এ ছাড়া গানের মিছিলে চা শ্রমিকদের করুণ জীবনের উদাহরণ টেনে সাধারণ মানুষকে তাঁদের অধিকার আদায়ের সংগ্রামে শামিল হওয়ার আহ্বান জানানো হয়।
শিল্পী ও সংগঠক বীথি ঘোষের সঞ্চালনায় মিছিলের শুরুতে চা শ্রমিকদের ন্যূনতম ৩০০ টাকার দৈনিক মজুরির দাবি মেনে নেওয়ার আহ্বান জানিয়ে বক্তব্য রাখেন অধিকারকর্মী বাকী বিল্লাহ, শিল্পী অরূপ রাহী ও কৃষ্ণকলি ইসলাম। এ সময় উপস্থিত ছিলেন অভিনেতা শাহানা রহমান সুমি ও সহজিয়া ব্যান্ডের ভোকাল রাজু, ব্যান্ড বক্ররেখার ভোকাল মূয়ীয মাহফুজ। গানের মিছিল শেষে সংক্ষিপ্ত সমাবেশে সমাপনী বক্তব্য রাখেন শিল্পী সংগঠক কফিল আহমেদ। তারপর সন্ধ্যা ছয়টায় সাঁওতাল বিদ্রোহ নিয়ে হেমাঙ্গ বিশ্বাসের ‘হুরর তান তান, ধনুকে জোর দেরে টান’ সমবেত গানের মাধ্যমে শেষ হয় মিছিল।
অধিকারকর্মী বাকী বিল্লাহ বলেন, ‘বর্তমান বাজারমূল্যে ১২০ টাকা দৈনিক মজুরি চা শ্রমিকদের দাসত্বের নির্মমতার উদাহরণ মাত্র। চা মালিকেরা বলছেন, এই দাবি মানলে ব্যবসায় চা শিল্প লোকসান হয়ে যাবে। আমি সোজাসাপটা বলতে চাই, না পারলে বন্ধ করে দিন তাও এইভাবে শ্রমিকদের শুষে নিতে পারেন না। ৩০০ টাকা দাবিতে চা শ্রমিকদের আন্দোলনে আমাদের সংহতি আছে। অবিলম্বে এই দাবি মেনে নেওয়া হোক।’
শিল্পী সংগঠক কাফিল আহমেদ বলেন, ‘এইটা কোনোভাবে মেনে যায় না। চা বাংলাদেশের অর্থকরী ফসল। এই চা বিক্রি করে বিদেশি মুদ্রা আয় করবেন আর শ্রমিকেরা না খেয়ে থাকবে?’ শ্রমিকদের ন্যায্য অধিকারের আন্দোলনে বিবেকবান মানুষকে এগিয়ে আসার আহ্বান জানান তিনি।

আপনাদের দেখার দরকার নেই—কে বিএনপি, কে আওয়ামী লীগ, কে জামায়াত করে। কেউ যদি দোষী হয় তাকে আইনের আওতায় আনুন, তার বিরুদ্ধে ব্যবস্থা নিন। গত ১৭ বছরে দেশে যা হয়েছে তার পুনরাবৃত্তি আমরা দেখতে চাই না।
১ ঘণ্টা আগে
রাজধানীর বেইলি রোডে ঝলমলে আলোকসজ্জার দোকান আর বিলাসী ইফতার আয়োজনে ব্যস্ত বিক্রেতা। ক্রেতার ভিড়ও বেশ। পুরান ঢাকার ঐতিহ্যবাহী খাবার নিয়ে জমে উঠেছে এখানকার ইফতার বাজার। প্রতিবারের মতো এবারও বিভিন্ন হোটেল-রেস্টুরেন্টে নানান পদের ইফতারসামগ্রীর দেখা মিলেছে।
১ ঘণ্টা আগে
রাজধানীর মগবাজার ও জুরাইন এলাকা থেকে অজ্ঞাতনামা দুই ব্যক্তির মরদেহ উদ্ধার করেছে পুলিশ। আজ শুক্রবার বিকেলে মরদেহ দুটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজের মর্গে পাঠানো হয়েছে।
১ ঘণ্টা আগে
বিমান বাংলাদেশ এয়ারলাইনসের সাবেক ব্যবস্থাপনা পরিচালক (এমডি) ও সিইও সাফিকুর রহমানের উত্তরার বাসায় এক শিশু গৃহকর্মীকে নিয়মিত নির্যাতন করা হতো বলে আদালতে স্বীকারোক্তি দিয়েছেন ওই বাসারই আরেক গৃহকর্মী সুফিয়া বেগম। তবে পুলিশের জিজ্ঞাসাবাদে নির্যাতনের কথা স্বীকার করলেও আদালতে জবানবন্দি দিতে অস্বীকৃতি...
২ ঘণ্টা আগে