গাজীপুরের টঙ্গীতে আজ সোমবার দুইটি পোশাক কারখানায় শ্রমিক অসন্তোষের ঘটনা ঘটে। এতে শ্রমিক বিক্ষোভ এড়াতে পার্শ্ববর্তী ছয়টি কারখানায়ও ছুটি ঘোষণা করে কারখানাগুলোর কর্তৃপক্ষ। গাজীপুর শিল্প পুলিশের পরিদর্শক (টঙ্গী জোন) মো. ওসমান আলী বিষয়টি নিশ্চিত করেছে।
আজ সোমবার সকালে পোশাক শ্রমিকদের নতুন মজুরি কাঠামোতে পাওনা পরিশোধের দাবিতে টঙ্গীর বিসিক এলাকার একই মালিকানাধীন সুমি অ্যাপারেলস লিমিটেড ও দিশারী ইন্ডাস্ট্রিজ প্রাইভেট লিমিটেড নামক কারখানা দুইটিতে শ্রমিক সন্তোষের ঘটনা ঘটে।
এ ঘটনায় নিজেদের কারখানায় বিক্ষোভ ঠেকাতে দুপুর বারোটার দিকে পার্শ্ববর্তী ত্রিভলী অ্যাপারেলস লিমিটেড, জিন্স অ্যান্ড পোলো, রেডিসন গার্মেন্টস লিমিটেড, আর বি এস ফ্যাশন অ্যাপারেলস লিমিটেড, বেলিসীমা অ্যাপারেলস লিমিটেড ও পেট্রিয়ট ইকো গার্মেন্টস লিমিটেড নামের ছয়টি কারখানায় ছুটি ঘোষণা করে কারখানা কর্তৃপক্ষ।
সুমি অ্যাপারেলস লিমিটেড ও দিশারী ইন্ডাস্ট্রিজ প্রাইভেট লিমিটেডের কয়েকজন শ্রমিক জানান, কারখানা দুইটির কয়েক হাজার শ্রমিক গত শনিবার কাজে যোগ দিয়ে ডিসেম্বর মাসের বেতন নতুন কাঠামোতে পরিশোধ করার দাবি জানান। কিন্তু কারখানা কর্তৃপক্ষ নতুন মজুরি কাঠামোতে বেতন পরিশোধ করতে পারবেন না বলে জানান। গতকাল রোববার ৭ জানুয়ারি জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে সারা দেশে সাধারণ ছুটি শেষে আজ সোমবার সকালে কারখানা দুটি শ্রমিকেরা কাজে যোগ দিতে গেলে প্রধান ফটকে অনির্দিষ্টকালের জন্য বন্ধের নোটিশ দেখতে পেয়ে বিক্ষুব্ধ হয়ে ওঠেন।
পরে বেলা বাড়লে কারখানা দুইটির বিক্ষুব্ধ শ্রমিকেরা পার্শ্ববর্তী ছয়টি পোশাক কারখানার শ্রমিকদের তাদের সঙ্গে আন্দোলনে যোগ দিতে অনুরোধ করে। এ পরিস্থিতে নিজেদের কারখানায় শ্রমিক বিক্ষোভ ঠেকাতে দুপুরে ওই ছয়টি কারখানার কর্তৃপক্ষ তাদের কারখানায় ছুটি ঘোষণা করেন।
জিন্স অ্যান্ড পোলো লিমিটেডের মানব সম্পদ বিভাগের কর্মকর্তা মোফাজ্জল হোসেন মিলন বলেন, ‘শ্রমিক বিক্ষোভ এড়াতে আমাদের কারখানাসহ (জিন্স অ্যান্ড পোলো) পার্শ্ববর্তী আরও পাঁচটি কারখানায় আজকে ছুটি ঘোষণা করা হয়েছে। আগামীকাল থেকে কারখানায় শ্রমিকেরা কাজী যোগ দেবেন।’
আন্দোলনরত কারখানা দুটির জেনারেল ম্যানেজারের দায়িত্বে থাকা মো. স্বপনের মোবাইল ফোনে যোগাযোগের চেষ্টা করা হলে তাঁর ফোনটি বন্ধ পাওয়া যায়।
গাজীপুর শিল্প পুলিশের পরিদর্শক (টঙ্গী জোন) মো. ওসমান আলী বলেন, সকালে শ্রমিক বিক্ষোভের ঘটনা ঘটেছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে বিসিক এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। কারখানা দুইটি বিক্ষুব্ধ শ্রমিকেরা বেলা একটার দিকে ঢাকার বিজিএমইএ ভবনে চলে যায়।

আপনাদের দেখার দরকার নেই—কে বিএনপি, কে আওয়ামী লীগ, কে জামায়াত করে। কেউ যদি দোষী হয় তাকে আইনের আওতায় আনুন, তার বিরুদ্ধে ব্যবস্থা নিন। গত ১৭ বছরে দেশে যা হয়েছে তার পুনরাবৃত্তি আমরা দেখতে চাই না।
১ ঘণ্টা আগে
রাজধানীর বেইলি রোডে ঝলমলে আলোকসজ্জার দোকান আর বিলাসী ইফতার আয়োজনে ব্যস্ত বিক্রেতা। ক্রেতার ভিড়ও বেশ। পুরান ঢাকার ঐতিহ্যবাহী খাবার নিয়ে জমে উঠেছে এখানকার ইফতার বাজার। প্রতিবারের মতো এবারও বিভিন্ন হোটেল-রেস্টুরেন্টে নানান পদের ইফতারসামগ্রীর দেখা মিলেছে।
১ ঘণ্টা আগে
রাজধানীর মগবাজার ও জুরাইন এলাকা থেকে অজ্ঞাতনামা দুই ব্যক্তির মরদেহ উদ্ধার করেছে পুলিশ। আজ শুক্রবার বিকেলে মরদেহ দুটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজের মর্গে পাঠানো হয়েছে।
২ ঘণ্টা আগে
বিমান বাংলাদেশ এয়ারলাইনসের সাবেক ব্যবস্থাপনা পরিচালক (এমডি) ও সিইও সাফিকুর রহমানের উত্তরার বাসায় এক শিশু গৃহকর্মীকে নিয়মিত নির্যাতন করা হতো বলে আদালতে স্বীকারোক্তি দিয়েছেন ওই বাসারই আরেক গৃহকর্মী সুফিয়া বেগম। তবে পুলিশের জিজ্ঞাসাবাদে নির্যাতনের কথা স্বীকার করলেও আদালতে জবানবন্দি দিতে অস্বীকৃতি...
২ ঘণ্টা আগে