
রাজবাড়ীতে দুই মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে এক সেনাসদস্য নিহত হয়েছেন। আজ মঙ্গলবার বিকেল সাড়ে ৫টার দিকে রাজবাড়ী সদর উপজেলার রাজবাড়ী-ফরিদপুর আঞ্চলিক মহাসড়কের আলীপুর ইউনিয়নের নতুন রাস্তা এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহত ওই সেনাসদস্যের নাম মো. আজিজুল ব্যাপারী (৩২)। তিনি সদর উপজেলার কালীচরণপুর গ্রামের মোস্তফা ব্যাপারীর ছেলে। তিনি সিলেট সেনানিবাসে সৈনিক পদে কর্মরত ছিলেন।
নিহত ব্যক্তির চাচাতো ভাই আসাদ বলেন, আজিজুল দুই মাসের ছুটিতে বাড়িতে এসেছিলেন। আগামীকাল তাঁর সিলেট ফেরার কথা ছিল। বিকেলে আজিজুল তাঁর বন্ধু নয়নকে নিয়ে মোটরসাইকেলে রাজবাড়ী শহরের দিকে আসছিলেন। পথে বিপরীত দিক থেকে আসা মোটরসাইকেলের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়।
গুরুতর আহত অবস্থায় আজিজুল, নয়ন এবং অপর মোটরসাইকেল আরোহী হাসানকে রাজবাড়ী হাসপাতালে নিয়ে এলে চিকিৎসক আজিজুলকে মৃত ঘোষণা করেন।
রাজবাড়ী সদর হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক রাজীব দে সরকার জানান, দুই মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে আহত তিনজনকে হাসপাতালে আনা হয়। এর মধ্যে আজিজুল হাসপাতালে পৌঁছানোর আগেই মারা যান।
মোটরসাইকেলের আরোহী নয়ন ও হাসানের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাঁদের ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
রাজবাড়ী থানার ওসি মাহবুবুর রহমান বলেন, ‘সড়ক দুর্ঘটনায় সেনাসদস্য নিহত হওয়ার খবর পেয়েছি। এ বিষয়ে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।’

আপনাদের দেখার দরকার নেই—কে বিএনপি, কে আওয়ামী লীগ, কে জামায়াত করে। কেউ যদি দোষী হয় তাকে আইনের আওতায় আনুন, তার বিরুদ্ধে ব্যবস্থা নিন। গত ১৭ বছরে দেশে যা হয়েছে তার পুনরাবৃত্তি আমরা দেখতে চাই না।
১৭ মিনিট আগে
রাজধানীর বেইলি রোডে ঝলমলে আলোকসজ্জার দোকান আর বিলাসী ইফতার আয়োজনে ব্যস্ত বিক্রেতা। ক্রেতার ভিড়ও বেশ। পুরান ঢাকার ঐতিহ্যবাহী খাবার নিয়ে জমে উঠেছে এখানকার ইফতার বাজার। প্রতিবারের মতো এবারও বিভিন্ন হোটেল-রেস্টুরেন্টে নানান পদের ইফতারসামগ্রীর দেখা মিলেছে।
২২ মিনিট আগে
রাজধানীর মগবাজার ও জুরাইন এলাকা থেকে অজ্ঞাতনামা দুই ব্যক্তির মরদেহ উদ্ধার করেছে পুলিশ। আজ শুক্রবার বিকেলে মরদেহ দুটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজের মর্গে পাঠানো হয়েছে।
১ ঘণ্টা আগে
বিমান বাংলাদেশ এয়ারলাইনসের সাবেক ব্যবস্থাপনা পরিচালক (এমডি) ও সিইও সাফিকুর রহমানের উত্তরার বাসায় এক শিশু গৃহকর্মীকে নিয়মিত নির্যাতন করা হতো বলে আদালতে স্বীকারোক্তি দিয়েছেন ওই বাসারই আরেক গৃহকর্মী সুফিয়া বেগম। তবে পুলিশের জিজ্ঞাসাবাদে নির্যাতনের কথা স্বীকার করলেও আদালতে জবানবন্দি দিতে অস্বীকৃতি...
১ ঘণ্টা আগে