
মানিকগঞ্জের হরিরামপুরে হাজারী গুড় উৎপাদনে জড়িত গাছিদের সঙ্গে মতবিনিময় সভা করেছেন ঢাকা বিভাগীয় কমিশনার মো. সাবিরুল ইসলাম।
‘শ্যামল নির্মল ঐতিহ্য মানিকগঞ্জ’ এই প্রতিপাদ্যে শুক্রবার দুপুরে উপজেলার বাল্লা ইউনিয়নের শিকদারপাড়া গ্রামে মিজান খন্দকার গাছির বাড়িতে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
জেলা প্রশাসক রেহেনা আকতারের সভাপতিত্বে সভায় হাজারী গুড় তৈরির গাছিরা জানান, দিনে দিনে খেজুরগাছ বিলুপ্ত হওয়ায় খেজুরগাছ রোপণসহ সুদমুক্ত ঋণ চাই।
সভায় প্রধান অতিথির বক্তব্যে ঢাকা বিভাগীয় কমিশনার সাবিরুল ইসলাম জানান, খেজুরগাছ বৃদ্ধিতে এ্ররই মধ্যে জেলা প্রশাসন থেকে উপজেলায় ৫ লাখ খেজুরগাছ রোপণের কর্মসূচি হাতে নেওয়া হয়েছে। এ ছাড়া উপজেলা প্রশাসন থেকে সামাজিক বনায়ন কর্মসূচির আওতায় যেন এই খেজুরগাছ রোপণ করা হয়, তারও প্রক্রিয়া করা যেতে পারে। বর্তমান যে গাছগুলো আছে, সেগুলোর যত্ন নিতে হবে। প্রয়োজনে কৃষি অফিস থেকে মাটি পরীক্ষা করে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে হবে।
উপজেলা পর্যায়ে সরকারের কৃষিঋণের ব্যবস্থা আছে। কৃষি অফিসের মাধ্যমে কৃষক যেন সঠিকভাবে ঋণ পান, তার জন্য ব্যবস্থা গ্রহণ করা হবে বলেও জানান বিভাগীয় কমিশনার।
উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. শাহরিয়ার রহমানের সঞ্চালনায় অনুষ্ঠানে মানিকগঞ্জ জেলা পরিষদের চেয়ারম্যান ও জেলা আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা গোলাম মহীউদ্দীন, মানিকগঞ্জ পৌর মেয়র মো. রমজান আলী, অতিরিক্ত পুলিশ সুপার (ডিএসবি) লাবনী আক্তার, হরিরামপুর উপজেলা পরিষদের চেয়ারম্যান দেওয়ান সাইদুর রহমান, সহকারী কমিশনার (ভূমি) তাপসী রাবেয়া, থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহ নূর এ আলম, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মো. মানিকুজ্জামান উপস্থিত ছিলেন।

যে পরিমাণ বকেয়া রেখে গেছে এবং দেশে যে পরিমাণ জ্বালানি ইনপুট করতে হবে সব মিলিয়ে আমার জন্য একটা কঠিন অগ্নিপরীক্ষা—মন্তব্য করেছেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদমন্ত্রী ইকবাল হাসান মাহমুদ টুকু।
২০ মিনিট আগে
নকলমুক্ত শিক্ষাব্যবস্থা গড়ার সাফল্যের ধারাবাহিকতায় এবার মাদক, সন্ত্রাস ও কিশোর গ্যাংমুক্ত দেশ গড়ে তোলার প্রত্যয় ব্যক্ত করেছেন শিক্ষামন্ত্রী আ ন ম এহছানুল হক মিলন। তিনি বলেন, যেভাবে কচুয়া থেকে নকলবিরোধী কার্যক্রমের সফল যাত্রা শুরু হয়েছিল, ঠিক সেভাবেই মাদক ও সন্ত্রাসবিরোধী অভিযানের সূচনা হবে কচুয়া...
২৮ মিনিট আগে
দ্রব্যমূল্য কোনোভাবেই নিয়ন্ত্রণের বাইরে যেতে দেওয়া হবে না বলে আশ্বস্ত করেছেন ধর্মমন্ত্রী কাজী শাহ মোফাজ্জল হোসেন কায়কোবাদ। তিনি বলেন, ‘সাধারণ মানুষের স্বস্তি নিশ্চিত করতে সরকার বদ্ধপরিকর এবং রমজান মাসে নিত্যপণ্যের মূল্য সহনীয় রাখতে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হয়েছে।’
১ ঘণ্টা আগে
গাইবান্ধার সাদুল্লাপুর উপজেলায় ছিনতাইকারী সন্দেহে গণপিটুনিতে নিহত দুজনের পরিচয় শনাক্ত করেছে পুলিশ। নিহতরা হলেন পলাশবাড়ী উপজেলার বেতকাপা ইউনিয়নের সাঁতারপাড়া গ্রামের মৃত লাল মিয়া শেখের ছেলে লেবু মিয়া ওরফে ভন্ডল (২৪) এবং একই ইউনিয়নের মস্তাপুর গ্রামের মৃত দানোজ মিয়ার ছেলে মঈনুল ইসলাম (৫০)।
১ ঘণ্টা আগে