Ajker Patrika

রাজধানীর মিরপুরে আবাসিক ভবনের আগুন নিয়ন্ত্রণে

আজকের পত্রিকা ডেস্ক­
আপডেট : ৩০ জানুয়ারি ২০২৫, ০৯: ০৩
রাজধানীর মিরপুরে আবাসিক ভবনের আগুন নিয়ন্ত্রণে
বুধবার দিবাগত রাত আড়াইটার দিকে অগ্নিকাণ্ডের খবর পায় ফায়ার সার্ভিস। ছবি: সংগৃহীত

রাজধানীর মিরপুরে কাজীপাড়া এলাকায় সোনালী ব্যাংকের পাশে একটি আবাসিক ভবনে আগুন নিয়ন্ত্রণে এসেছে। ফায়ার সার্ভিসের চারটি ইউনিটের প্রায় দেড় ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে।

বুধবার (২৯ জানুয়ারি) দিবাগত রাত আড়াইটার দিকে অগ্নিকাণ্ডের খবর পায় ফায়ার সার্ভিস। প্রথমে ২ ইউনিট ঘটনাস্থলে যায় । পরবর্তীতে আরো দুটি ইউনিট যোগ দেয়।

রাত পৌনে ৪টার দিকে আগুন নিয়ন্ত্রণে আসে।
ফায়ার সার্ভিস নিয়ন্ত্রণ কক্ষের ডিউটি অফিসার মোহাম্মদ শাজাহান আজকের পত্রিকাকে এসব তথ্য জানান।

তিনি জানান, সোনালী ব্যাংক ভবনের ওপরে আগুন লাগে। সেখানে বিভিন্ন ফ্লোরে আবাসিক হিসেবে ভাড়া থাকেন বেশ কয়েকটা পরিবার। আগুনে তেমন কোনো ক্ষয়ক্ষতি হয়নি।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
Loading...

পাঠকের আগ্রহ

সম্পর্কিত