
রাজধানীর খিলগাঁও এলাকা থেকে ধর্ষণ মামলার পলাতক আসামি কালন মিয়াকে গ্রেপ্তার করেছে র্যাব ৷ গতকাল শুক্রবার সন্ধ্যায় ধর্ষণ মামলার পলাতক এই আসামিকে গ্রেপ্তার করা হয়েছে। আজ শনিবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে র্যাবের পক্ষ থেকে বিষয়টি জানানো হয়েছে।
সংবাদ বিজ্ঞপ্তিতে র্যাব-৩-এর অধিনায়ক লে. কর্নেল আরিফ মহিউদ্দিন আহমেদ বলেন, কালন মিয়া এ ঘটনার সঙ্গে সম্পৃক্ততার কথা স্বীকার করেছেন। তাঁর বিরুদ্ধে খিলগাঁও থানায় গতকাল ধর্ষণ মামলা করা হয়। তারপর থেকেই আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর নজর থেকে বাঁচতে তিনি খিলগাঁও এলাকা থেকে পালিয়ে যাওয়ার চেষ্টা করেন। তার আগেই র্যাবের একটি দল তাঁকে গ্রেপ্তার করতে সক্ষম হয়।
কালন মিয়ার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হয়েছে বলেও জানান এই কর্মকর্তা।

যে পরিমাণ বকেয়া রেখে গেছে এবং দেশে যে পরিমাণ জ্বালানি ইনপুট করতে হবে সব মিলিয়ে আমার জন্য একটা কঠিন অগ্নিপরীক্ষা—মন্তব্য করেছেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদমন্ত্রী ইকবাল হাসান মাহমুদ টুকু।
২১ মিনিট আগে
নকলমুক্ত শিক্ষাব্যবস্থা গড়ার সাফল্যের ধারাবাহিকতায় এবার মাদক, সন্ত্রাস ও কিশোর গ্যাংমুক্ত দেশ গড়ে তোলার প্রত্যয় ব্যক্ত করেছেন শিক্ষামন্ত্রী আ ন ম এহছানুল হক মিলন। তিনি বলেন, যেভাবে কচুয়া থেকে নকলবিরোধী কার্যক্রমের সফল যাত্রা শুরু হয়েছিল, ঠিক সেভাবেই মাদক ও সন্ত্রাসবিরোধী অভিযানের সূচনা হবে কচুয়া...
২৮ মিনিট আগে
দ্রব্যমূল্য কোনোভাবেই নিয়ন্ত্রণের বাইরে যেতে দেওয়া হবে না বলে আশ্বস্ত করেছেন ধর্মমন্ত্রী কাজী শাহ মোফাজ্জল হোসেন কায়কোবাদ। তিনি বলেন, ‘সাধারণ মানুষের স্বস্তি নিশ্চিত করতে সরকার বদ্ধপরিকর এবং রমজান মাসে নিত্যপণ্যের মূল্য সহনীয় রাখতে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হয়েছে।’
১ ঘণ্টা আগে
গাইবান্ধার সাদুল্লাপুর উপজেলায় ছিনতাইকারী সন্দেহে গণপিটুনিতে নিহত দুজনের পরিচয় শনাক্ত করেছে পুলিশ। নিহতরা হলেন পলাশবাড়ী উপজেলার বেতকাপা ইউনিয়নের সাঁতারপাড়া গ্রামের মৃত লাল মিয়া শেখের ছেলে লেবু মিয়া ওরফে ভন্ডল (২৪) এবং একই ইউনিয়নের মস্তাপুর গ্রামের মৃত দানোজ মিয়ার ছেলে মঈনুল ইসলাম (৫০)।
১ ঘণ্টা আগে