পিপলস থিয়েটার অ্যাসোসিয়েশনের আয়োজনে আগামীকাল শুক্রবার সন্ধ্যা ৬টায় বাংলাদেশ শিল্পকলা একাডেমির জাতীয় নাট্যশালায় অনুষ্ঠিত হবে ‘মঞ্চকুঁড়ি’ ও ‘মঞ্চমুকুল’ পদক প্রদান অনুষ্ঠান। এবার মোট ৩৯০ জনকে ‘মঞ্চকুঁড়ি’ ও ‘মঞ্চমুকুল’ পদক দেওয়া হবে। অনুষ্ঠানে নাট্যালেখ্য: বাংলার মুখ, শিশুদের সংগীত ও নৃত্যানুষ্ঠান পরিবেশিত হবে এবং রবীন্দ্রনাথ ঠাকুরের ‘ডাকঘর’ নাটকটি মঞ্চায়িত হবে।
নাটকটি নির্দেশনায় রয়েছেন লিয়াকত আলী লাকী। আয়োজন সকলের জন্য উন্মুক্ত থাকবে।
পিপলস থিয়েটার সূত্র জানিয়েছে, ২৬২টি শিশু-কিশোর, আদিবাসী ও অবহেলিত শিশু-কিশোর ও যুবনাট্য সংগঠনের সমন্বয়ে গঠিত পিপলস থিয়েটার অ্যাসোসিয়েশন বিগত ৩৩ বছর যাবৎ নানান কর্মকাণ্ড চালিয়ে যাচ্ছে। এর মধ্যে উল্লেখযোগ্য হলো—৮৫টি আন্তর্জাতিক নাট্য উৎসবে অংশগ্রহণ, ১৫টি জাতীয় শিশু-কিশোর নাট্যোৎসবের আয়োজন, অন্যতম সর্ববৃহৎ ১০ম জাতীয় উৎসবে সর্বোচ্চ ১৩০টি দলের অংশগ্রহণ (একটি আন্তর্জাতিক উৎসব আয়োজন ও ৬টি যুব, অবহেলিত ও ক্ষুদ্র নৃগোষ্ঠী শিশুনাট্য উৎসব আয়োজন) ; বিভাগীয় পর্যায়ে ২৭টি শিশু-কিশোর নাট্যোৎসব আয়োজন; ছয় শতাধিক শিশুনাট্য কর্মশালা পরিচালনা; ৭০টি স্কুলে স্কুল থিয়েটার কার্যক্রম; শিশুদের জন্য বড়দের নাটক, যুবনাট্য আন্দোলন (যুবদের নাট্যদল গঠন, কর্মশালা ও উৎসব আয়োজন), আন্তর্জাতিক প্রশিক্ষকদের পরিচালনায় শিশুনাট্য কর্মশালা, শিক্ষক প্রশিক্ষণ কর্মশালা (থিয়েটার ইন এডুকেশন), মঞ্চকুঁড়ি, মঞ্চমুকুল, মঞ্চসেনা ও শিশুনাট্য পদক প্রদান।
এ ছাড়াও অবহেলিত শিশুদের মান উন্নয়ন কর্মসূচির আওতায় পথ শিশু, বেদে শিশু, হরিজন শিশু, বিহারী পল্লির শিশু, প্রতিবন্ধী শিশু, সিদ্র আক্রান্ত শিশু, নিষিদ্ধ পল্লির শিশু ও কিশোর উন্নয়ন কেন্দ্রের শিশুদের নিয়ে নাট্য কর্মকাণ্ড পরিচালনা করে আসছে। ক্ষুদ্র নৃ-গোষ্ঠী শিশুনাট্য কর্মসূচির আওতায় সারা দেশে দলগঠন ও কর্মশালা আয়োজন এবং এরই ধারাবাহিকতায় জার্মানির লিঙ্গেন শহরে শিশু নাট্যোৎসবে ওরাঁও শিশু নাট্যদলের অংশগ্রহণ সম্পন্ন করেছে। এ ছাড়াও রয়েছে সিডর আক্রান্ত শিশুদের নিয়ে বিভিন্ন নাট্য কর্মকাণ্ড পরিচালনা; জাতীয় শিশু দিবস ও বিশ্ব শিশু-কিশোর ও যুবনাট্য দিবস পালন; রোহিঙ্গা শিশুদের নিয়ে ড্রামা ও মিউজিক থেরাপি; ন্যাশনাল পারফরমেন্স আর্ট ফেস্টিভ্যাল ও কর্মশালা; ‘কিশোর মঞ্চ’ শিরোনামে পিটিএ’র সদস্যভুক্ত সারা দেশের বিভিন্ন অঞ্চলের শিশুনাট্য দলের অংশগ্রহণে নিয়মিতভাবে বাংলাদেশ টেলিভিশনে নাটক সম্প্রচার। গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার ও বাংলাদেশ শিল্পকলা একাডেমির সহযোগিতায় সারা দেশে শিশু-কিশোরদের জন্য বিভিন্ন কর্মসূচি গ্রহণ ও বাস্তবায়ন করেছে সংগঠনটি।
এ ছাড়া লোক নাট্যদলের আয়োজনে আগামী শনিবার সন্ধ্যা ৬টা ৩০ মিনিটে বাংলাদেশ শিল্পকলা একাডেমির জাতীয় নাট্যশালায় অনুষ্ঠিত হবে ‘লোক নাট্যদল পদক ২০২১-২২’ প্রদান অনুষ্ঠান।

যে পরিমাণ বকেয়া রেখে গেছে এবং দেশে যে পরিমাণ জ্বালানি ইনপুট করতে হবে সব মিলিয়ে আমার জন্য একটা কঠিন অগ্নিপরীক্ষা—মন্তব্য করেছেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদমন্ত্রী ইকবাল হাসান মাহমুদ টুকু।
২১ মিনিট আগে
নকলমুক্ত শিক্ষাব্যবস্থা গড়ার সাফল্যের ধারাবাহিকতায় এবার মাদক, সন্ত্রাস ও কিশোর গ্যাংমুক্ত দেশ গড়ে তোলার প্রত্যয় ব্যক্ত করেছেন শিক্ষামন্ত্রী আ ন ম এহছানুল হক মিলন। তিনি বলেন, যেভাবে কচুয়া থেকে নকলবিরোধী কার্যক্রমের সফল যাত্রা শুরু হয়েছিল, ঠিক সেভাবেই মাদক ও সন্ত্রাসবিরোধী অভিযানের সূচনা হবে কচুয়া...
২৮ মিনিট আগে
দ্রব্যমূল্য কোনোভাবেই নিয়ন্ত্রণের বাইরে যেতে দেওয়া হবে না বলে আশ্বস্ত করেছেন ধর্মমন্ত্রী কাজী শাহ মোফাজ্জল হোসেন কায়কোবাদ। তিনি বলেন, ‘সাধারণ মানুষের স্বস্তি নিশ্চিত করতে সরকার বদ্ধপরিকর এবং রমজান মাসে নিত্যপণ্যের মূল্য সহনীয় রাখতে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হয়েছে।’
১ ঘণ্টা আগে
গাইবান্ধার সাদুল্লাপুর উপজেলায় ছিনতাইকারী সন্দেহে গণপিটুনিতে নিহত দুজনের পরিচয় শনাক্ত করেছে পুলিশ। নিহতরা হলেন পলাশবাড়ী উপজেলার বেতকাপা ইউনিয়নের সাঁতারপাড়া গ্রামের মৃত লাল মিয়া শেখের ছেলে লেবু মিয়া ওরফে ভন্ডল (২৪) এবং একই ইউনিয়নের মস্তাপুর গ্রামের মৃত দানোজ মিয়ার ছেলে মঈনুল ইসলাম (৫০)।
১ ঘণ্টা আগে