নির্বাচনী আচরণবিধি লঙ্ঘনের অভিযোগে গতকাল শনিবার নারায়ণগঞ্জ-৪ আসনের সংসদ সদস্য শামীম ওসমানকে শোকজ করে চিঠি দেওয়া হয়। সেই চিঠির জবাব দিতে গিয়ে ইসির ভূয়সী প্রশংসা করেছেন শামীম ওসমান। গতকাল শনিবার তাঁকে শোকজ করে ইসির অনুসন্ধান কমিটি।
আজ রোববার বেলা সাড়ে ১১টায় আদালতে গিয়ে শোকজের ব্যাখ্যা প্রদান শেষে তিনি সাংবাদিকদের বলেন, ‘প্রধান নির্বাচন কমিশনার এবং নির্বাচন কমিশন প্রমাণ করেছেন তারা যথেষ্ট শক্তিশালী এবং তাদের ওই দক্ষতা আছে। তারা বাংলাদেশে একটি সুষ্ঠু ও অবাধ নির্বাচন উপহার দিতে পারবে।’
তিনি আরও বলেন, ‘অনেকের মুখে চুনকালি দিয়ে বর্তমান নির্বাচন কমিশন প্রমাণ করেছে, তারা সম্পূর্ণ স্বাধীন। অনেকে এই নির্বাচন কমিশনকে নিয়ে প্রশ্ন করেছেন। আমি আমার জীবনে অনেকগুলো নির্বাচন করেছি। আমি দেখি নাই কখনো একটি পত্রিকার সংবাদের কারণে প্রার্থীকে তলব করা হয়। সেই মোতাবেক আমার দুঃখ পাওয়ার কথা। কিন্তু আমি দুঃখ না পেয়ে আনন্দিত হয়েছি।’
শামীম ওসমান বলেন, ‘ফতুল্লা এবং সিদ্ধিরগঞ্জ থানার আওয়ামী লীগের নেতা-কর্মীরা বিএনপির জ্বালাও-পোড়াওয়ের বিরুদ্ধে শান্তি মিছিল করেছে। সেই শান্তির প্রতীক হচ্ছে নৌকা। সেই কারণেই এই বিষয়টি সামনে এসেছে। আমি কোনো মিছিল করিনি বা মিছিল করার জন্য নেতা-কর্মী নিয়ে আসিনি। মনোনয়ন জমা দেওয়ার দিনেও শুধু ছেলেকে নিয়ে হাজির হয়েছি।’
তিনি আরও বলেন, ‘আমি আমাদের দ্বিতীয় দায়রা জজের মাধ্যমে অনুরোধ জানিয়েছি, শুধু নির্বাচনের প্রার্থীদেরই নিয়ন্ত্রণ নয়, যারা নির্বাচনকে বানচাল করার জন্য দেশে জ্বালাও-পোড়াও করছে, তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার জন্য অনুরোধ করছি। জনগণ যাতে সুষ্ঠু ও সুন্দরভাবে তাদের ভোটাধিকার প্রয়োগ করতে পারে।’
এ সময় আরও উপস্থিত ছিলেন—মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক খোকন সাহা, নারায়ণগঞ্জ জেলা আইনজীবী সমিতির সভাপতি হাসান ফেরদৌস জুয়েল, সাধারণ সম্পাদক মোহসিন মিয়া, জেলা কৃষক লীগের সভাপতি অ্যাডভোকেট ওয়াজেদ আলি খোকন প্রমুখ।

যে পরিমাণ বকেয়া রেখে গেছে এবং দেশে যে পরিমাণ জ্বালানি ইনপুট করতে হবে সব মিলিয়ে আমার জন্য একটা কঠিন অগ্নিপরীক্ষা—মন্তব্য করেছেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদমন্ত্রী ইকবাল হাসান মাহমুদ টুকু।
১৭ মিনিট আগে
নকলমুক্ত শিক্ষাব্যবস্থা গড়ার সাফল্যের ধারাবাহিকতায় এবার মাদক, সন্ত্রাস ও কিশোর গ্যাংমুক্ত দেশ গড়ে তোলার প্রত্যয় ব্যক্ত করেছেন শিক্ষামন্ত্রী আ ন ম এহছানুল হক মিলন। তিনি বলেন, যেভাবে কচুয়া থেকে নকলবিরোধী কার্যক্রমের সফল যাত্রা শুরু হয়েছিল, ঠিক সেভাবেই মাদক ও সন্ত্রাসবিরোধী অভিযানের সূচনা হবে কচুয়া...
২৫ মিনিট আগে
দ্রব্যমূল্য কোনোভাবেই নিয়ন্ত্রণের বাইরে যেতে দেওয়া হবে না বলে আশ্বস্ত করেছেন ধর্মমন্ত্রী কাজী শাহ মোফাজ্জল হোসেন কায়কোবাদ। তিনি বলেন, ‘সাধারণ মানুষের স্বস্তি নিশ্চিত করতে সরকার বদ্ধপরিকর এবং রমজান মাসে নিত্যপণ্যের মূল্য সহনীয় রাখতে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হয়েছে।’
৪১ মিনিট আগে
গাইবান্ধার সাদুল্লাপুর উপজেলায় ছিনতাইকারী সন্দেহে গণপিটুনিতে নিহত দুজনের পরিচয় শনাক্ত করেছে পুলিশ। নিহতরা হলেন পলাশবাড়ী উপজেলার বেতকাপা ইউনিয়নের সাঁতারপাড়া গ্রামের মৃত লাল মিয়া শেখের ছেলে লেবু মিয়া ওরফে ভন্ডল (২৪) এবং একই ইউনিয়নের মস্তাপুর গ্রামের মৃত দানোজ মিয়ার ছেলে মঈনুল ইসলাম (৫০)।
১ ঘণ্টা আগে