মানিকগঞ্জের দৌলতপুরে স্ত্রী নির্যাতন মামলায় স্বামী ফরহাদ মিয়া ওরফে সোরহাবকে ৫ বছরের সশ্রম কারাদণ্ড দিয়েছেন আদালত। একই সঙ্গে ২০ হাজার টাকা অর্থদণ্ড অনাদায়ে আরও ২ মাসের সশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে।
আজ মঙ্গলবার দুপুরে মানিকগঞ্জের নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক রোকনুজ্জামান আসামির অনুপস্থিতিতে এই রায় ঘোষণা করেন।
দণ্ডিত ফরহাদ মিয়া ওরফে সোরহাব মানিকগঞ্জের দৌলতপুরের বিল কালিদহ গ্রামের মৃত বকশি মিয়ার ছেলে।
এজাহার সূত্রে জানা যায়, ২০১৬ সালের ২৮ ফেব্রুয়ারি দুপুরে ৩০ হাজার যৌতুকের জন্য স্ত্রী কমলা বেগমকে শারীরিকভাবে নির্যাতন করেন স্বামী ফরহাদ মিয়া। পরে গুরুতর আহত অবস্থায় কমলা বেগমকে উদ্ধার করে মানিকগঞ্জ সদর হাসপাতালে ভর্তি করেন স্থানীয়রা। এরপর চিকিৎসা শেষে ২০১৬ সালের ২০ জুলাই দৌলতপুর থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা করেন নির্যাতনের শিকার কমলা বেগম।
মামলার তদন্তকারী কর্মকর্তা ও দৌলতপুর থানার তৎকালীন এস আই এম হাসান বুলবুল তদন্ত শেষে ফরহাদ মিয়া ওরফে সোরহাবকে অভিযুক্ত করে ২০১৭ সালের ১ জানুয়ারি আদালতে অভিযোগপত্র জমা দেয়। মামলায় উভয় পক্ষের আইনজীবীদের যুক্তিতর্ক শেষে ১০ জনের সাক্ষ্যগ্রহণ শেষে দোষী প্রমাণিত হওয়ায় আসামির অনুপস্থিতিতে আদালতের বিচারক এ রায় দেন।
নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের রাষ্ট্রপক্ষের আইনজীবী পিপি এ কে এম নুরুল হুদা রুবেল রায়ে সন্তোষ প্রকাশ করেছেন।
তবে আসামিপক্ষের আইনজীবী লুৎফর রহমান এ বিষয়ে কোনো মন্তব্য করতে চাননি।

বন্ধ থাকা শিল্পকারখানা দ্রুতই চালু করার পদক্ষেপ নেওয়া হবে। সিলেটের উন্নয়ন পরিকল্পনা সম্পর্কে তিনি বলেন, ‘সিলেটের জনগুরুত্বপূর্ণ বিষয়ে সংসদ সদস্যদের সঙ্গে বসে পরিকল্পনা করব। কাজের মধ্য দিয়ে আমরা আমাদের সক্ষমতা প্রমাণ করব।’
১ ঘণ্টা আগে
যশোরের শার্শায় পল্লিচিকিৎসক আলামিন হত্যার ২৪ ঘণ্টা পার হলেও এখন পর্যন্ত কোনো কূলকিনারা করতে পারেনি পুলিশ। তবে আজ শুক্রবার জিজ্ঞাসাবাদের জন্য নিহত আলামিনের দুই স্ত্রীসহ চারজনকে পুলিশ হেফাজতে নেওয়া হয়েছে।
৩ ঘণ্টা আগে
আপনাদের দেখার দরকার নেই—কে বিএনপি, কে আওয়ামী লীগ, কে জামায়াত করে। কেউ যদি দোষী হয় তাকে আইনের আওতায় আনুন, তার বিরুদ্ধে ব্যবস্থা নিন। গত ১৭ বছরে দেশে যা হয়েছে তার পুনরাবৃত্তি আমরা দেখতে চাই না।
৪ ঘণ্টা আগে
রাজধানীর বেইলি রোডে ঝলমলে আলোকসজ্জার দোকান আর বিলাসী ইফতার আয়োজনে ব্যস্ত বিক্রেতা। ক্রেতার ভিড়ও বেশ। পুরান ঢাকার ঐতিহ্যবাহী খাবার নিয়ে জমে উঠেছে এখানকার ইফতার বাজার। প্রতিবারের মতো এবারও বিভিন্ন হোটেল-রেস্টুরেন্টে নানান পদের ইফতারসামগ্রীর দেখা মিলেছে।
৪ ঘণ্টা আগে