
সামাজিক যোগাযোগমাধ্যমে পবিত্র কোরআন নিয়ে কটূক্তি করার অভিযোগে অমর চান সরকার (৪২) নামের এক ব্যক্তিকে আটক করেছে পুলিশ।
উত্তরখান মৈনারটেকের চৌরাবাড়ি (ব্যাঙ্গারবাড়ি) এলাকা থেকে সোমবার (২৮ এপ্রিল) সন্ধ্যায় তাঁকে আটক করে পুলিশ।
আটক হওয়া ওই ব্যক্তি হলেন উত্তরখানের মৈনারটেকের চৌরাবাড়ি এলাকার বজরাজের ছেলে অমর সরকার।
এ বিষয়ে ডিএমপির উত্তরখান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জিয়াউর রহমান আজকের পত্রিকাকে বলেন, ফেসবুকে কোরআন নিয়ে বাজে মন্তব্য করার অভিযোগে অমর চান সরকার নামের একজনকে আটক করা হয়েছে। তাঁর বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন।
এদিকে কোরআন নিয়ে অমরের বাজে মন্তব্যটি জানাজানি হলে উত্তরখান এলাকায় চরম উত্তেজনা সৃষ্টি হয়। সেই সঙ্গে উত্তেজিত জনতা ওই বাড়ির আশপাশে জড়ো হতে থাকেন। এদিকে অপ্রীতিকর ঘটনা এড়াতে ঘটনাস্থলে সাদাপোশাকে পুলিশ ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা মোতায়েন রয়েছেন।
এদিকে ঘটনাস্থলে থাকা উত্তরখান থানার উপপরিদর্শক (এসআই) জিয়াউদ্দিন আহমেদ বলেন, কটূক্তি নিয়ে ব্যাঙ্গারবাড়ি এলাকায় উত্তেজনা বিরাজ করছে। অপ্রীতিকর ঘটনা এড়াতে পুলিশ মোতায়েন রয়েছে। তবে এখন পর্যন্ত কোনো অপ্রীতিকর ঘটনা ঘটেনি।

যশোরের শার্শায় পল্লিচিকিৎসক আলামিন হত্যার ২৪ ঘণ্টা পার হলেও এখন পর্যন্ত কোনো কূলকিনারা করতে পারেনি পুলিশ। তবে আজ শুক্রবার জিজ্ঞাসাবাদের জন্য নিহত আলামিনের দুই স্ত্রীসহ চারজনকে পুলিশ হেফাজতে নেওয়া হয়েছে।
২৮ মিনিট আগে
আপনাদের দেখার দরকার নেই—কে বিএনপি, কে আওয়ামী লীগ, কে জামায়াত করে। কেউ যদি দোষী হয় তাকে আইনের আওতায় আনুন, তার বিরুদ্ধে ব্যবস্থা নিন। গত ১৭ বছরে দেশে যা হয়েছে তার পুনরাবৃত্তি আমরা দেখতে চাই না।
২ ঘণ্টা আগে
রাজধানীর বেইলি রোডে ঝলমলে আলোকসজ্জার দোকান আর বিলাসী ইফতার আয়োজনে ব্যস্ত বিক্রেতা। ক্রেতার ভিড়ও বেশ। পুরান ঢাকার ঐতিহ্যবাহী খাবার নিয়ে জমে উঠেছে এখানকার ইফতার বাজার। প্রতিবারের মতো এবারও বিভিন্ন হোটেল-রেস্টুরেন্টে নানান পদের ইফতারসামগ্রীর দেখা মিলেছে।
২ ঘণ্টা আগে
রাজধানীর মগবাজার ও জুরাইন এলাকা থেকে অজ্ঞাতনামা দুই ব্যক্তির মরদেহ উদ্ধার করেছে পুলিশ। আজ শুক্রবার বিকেলে মরদেহ দুটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজের মর্গে পাঠানো হয়েছে।
২ ঘণ্টা আগে