
নারায়ণগঞ্জের রূপগঞ্জ উপজেলার পূর্বাচলে ৫ নম্বর সেক্টরের লেকের পাড় থেকে খণ্ডবিখণ্ড লাশ উদ্ধার করেছে পুলিশ। লেকের পাড়ে অজ্ঞাত এক ব্যক্তির শরীরের সাতটি অংশ তিনটি পলিথিনের ব্যাগে রাখা ছিল। আজ বুধবার সকালে এই খণ্ডবিখণ্ড লাশ উদ্ধারের ঘটনা ঘটে।
খণ্ডবিখণ্ড মরদেহ উদ্ধারের বিষয় আজকের পত্রিকাকে নিশ্চিত করেন রূপগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) লিয়াকত আলী। তিনি বলেন, আজ সকালে পূর্বাচলের ৫ নম্বর সেক্টরের লেকের পাড়ে তিনটি কালো পলিথিনের ব্যাগ পড়ে থাকতে দেখে স্থানীয়রা পুলিশকে খবর দেন। পুলিশ ঘটনাস্থলে গিয়ে পলিথিনের ব্যাগগুলো খুললে একজন যুবকের শরীরের মাথা, দুটি হাত, শরীরের পেছনের অংশ, নাড়িভুঁড়ি, বাম পা, বাম ঊরুর কাটা অংশ উদ্ধার করে।
থানার ওসি আরও বলেন, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে দুই-তিন দিন আগে দুর্বৃত্তরা অজ্ঞাত যুবককে হত্যা করেছে। যুবকের মরদেহ খণ্ডবিখণ্ড করে তিনটি পলিথিনের বস্তায় ভর্তি করে গতকাল রাতের যেকোনো সময় পূর্বাচলে লেকের পাড়ে ফেলে গেছে। উদ্ধার হওয়া মরদেহের পরিচয় এখনো শনাক্ত করা যায়নি। ঘটনার রহস্য উন্মোচনে সিআইডির (পুলিশের অপরাধ তদন্ত বিভাগ) একটি দল কাজ করছে।

গাইবান্ধার সাদুল্লাপুর উপজেলায় ছিনতাইকারী সন্দেহে গণপিটুনিতে নিহত দুজনের পরিচয় শনাক্ত করেছে পুলিশ। নিহতরা হলেন পলাশবাড়ী উপজেলার বেতকাপা ইউনিয়নের সাঁতারপাড়া গ্রামের মৃত লাল মিয়া শেখের ছেলে লেবু মিয়া ওরফে ভন্ডল (২৪) এবং একই ইউনিয়নের মস্তাপুর গ্রামের মৃত দানোজ মিয়ার ছেলে মঈনুল ইসলাম (৫০)।
১৯ মিনিট আগে
আগামী মার্চে সুন্দরবনে ছেড়ে দেওয়া হতে পারে ফাঁদে আটকে অসুস্থ হয়ে পড়া সেই বাঘিনীকে। খুলনার রেসকিউ সেন্টারে ৪৫ দিন চিকিৎসায় বাঘিনীটি এখন অনেকটাই সুস্থ হয়ে উঠেছে।
৩০ মিনিট আগে
দিনাজপুরের বিরামপুর উপজেলায় ট্রাকচাপায় মোটরসাইকেল আরোহী দুই বন্ধু নিহত হয়েছেন। বন্ধুকে সঙ্গে নিয়ে শ্বশুরবাড়ি থেকে ফেরার পথে আজ শুক্রবার (২০ ফেব্রুয়ারি) দুপুরে পৌর শহরের দিনাজপুর-গোবিন্দগঞ্জ সড়কের টিঅ্যান্ডটি মোড় এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত যুবকেরা হলেন সজীব হাসান (২৫) ও ইজহারুল ইসলাম (২৫)।
৩৫ মিনিট আগে
ইউএনও মোস্তাফিজুর রহমান বলেন, যমুনার চরে আটক ব্যক্তিরা আটটি ঘোড়া জবাই করেন। এতে ১১ বস্তা মাংস হয়, যার ওজন প্রায় ৪০০ কেজি। তাঁরা এই মাংস বিক্রির উদ্দেশ্যে ঢাকায় নেওয়ার চেষ্টা করছিলেন। গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাঁদের আটক করা হয়।
২ ঘণ্টা আগে