
শরীয়তপুরের জাজিরাতে মোটরসাইকেল দুর্ঘটনায় এক আইনজীবী নিহত হয়েছেন। আজ বৃহস্পতিবার দুপুরে পদ্মা সেতু সংলগ্ন উপজেলার নাওডোবা এলাকায় এ দুর্ঘটনা ঘটে। এ ঘটনায় মোটরসাইকেলের আরেক আরোহী গুরুতর আহত হয়েছেন। এ সময় আরোহীর করা ফেসবুক লাইভে দুর্ঘটনার দৃশ্যটি ধরা পড়ে।
পদ্মা সেতু দক্ষিণ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ শরিফুল আলম বিষয়টি নিশ্চিত করেছেন।
নিহত ইনজামুল হক সুমন (৩৪) ঢাকা আইনজীবী সমিতির সদস্য ও ঢাকা মহানগর উত্তর যুবদলের সদস্য ছিলেন। তিনি শরীয়তপুরের ভেদরগঞ্জ উপজেলার সখিপুর থানার চরভাগা ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ড পশ্চিম মনাই হাওলাদার কান্দি গ্রামের ফজল হক মোল্লার ছেলে। আহত ব্যক্তির নাম আতিক হাসান (৩৪)।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, আজ বৃহস্পতিবার দুপুরে আইনজীবী ইনজামুল হক সুমন ও শিক্ষানবিশ আইনজীবী আতিক হাসান ঢাকা থেকে মোটরসাইকেল যোগে শরীয়তপুরের সখিপুরের উদ্দেশ্যে রওনা হয়। মোটরসাইকেলটি চালাচ্ছিলেন ইনজামুল হক সুমন, আর পেছনে বসে ফেসবুক লাইভ করছিলেন আতিক হাসান। তাঁরা পদ্মা সেতু পার হয়ে সামান্য এগোলে মোটরসাইকেলটি নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের রেলিংয়ের সঙ্গে ধাক্কা খায়। এতে ঘটনাস্থলেই আইনজীবী ইনজামুল হক সুমনের মৃত্যু হয়। গুরুতর আহত হন লাইভ করতে থাকা আতিক হাসান। দুর্ঘটনার পুরো দৃশ্য ফেসবুকের লাইভে ধরা পড়ে।
পদ্মা সেতু দক্ষিণ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ শরিফুল আলম বলেন, পদ্মাসেতু এলাকায় মোটরসাইকেল দুর্ঘটনায় একজন নিহত ও একজন আহত হয়েছে। এ ঘটনায় অপমৃত্যু মামলা হয়েছে।

রাজধানীর মগবাজার ও জুরাইন এলাকা থেকে অজ্ঞাতনামা দুই ব্যক্তির মরদেহ উদ্ধার করেছে পুলিশ। আজ শুক্রবার বিকেলে মরদেহ দুটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজের মর্গে পাঠানো হয়েছে।
১২ মিনিট আগে
বিমান বাংলাদেশ এয়ারলাইনসের সাবেক ব্যবস্থাপনা পরিচালক (এমডি) ও সিইও সাফিকুর রহমানের উত্তরার বাসায় এক শিশু গৃহকর্মীকে নিয়মিত নির্যাতন করা হতো বলে আদালতে স্বীকারোক্তি দিয়েছেন ওই বাসারই আরেক গৃহকর্মী সুফিয়া বেগম। তবে পুলিশের জিজ্ঞাসাবাদে নির্যাতনের কথা স্বীকার করলেও আদালতে জবানবন্দি দিতে অস্বীকৃতি...
২৭ মিনিট আগে
জামালপুরে পুলিশ চেকপোস্টে ট্রাকচাপায় মোটরসাইকেলচালকসহ দুজন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত পাঁচ বছরের এক শিশুকে উদ্ধার করে জামালপুর জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে। হতাহত তিনজনই সম্পর্কে বাবা-ছেলে।
১ ঘণ্টা আগে
বর্তমান সরকারের লক্ষ্য হচ্ছে—দেশের মর্যাদা ও স্বার্থ অক্ষুণ্ন রেখে আন্তর্জাতিক অঙ্গনে একটি স্থিতিশীল ও সম্মানজনক অবস্থান নিশ্চিত করা। আমাদের পররাষ্ট্রনীতি শুধু নয়, সকল নীতিই পরিচালিত হবে ও প্রতিফলিত হবে—সবার আগে বাংলাদেশ নিয়ে।
২ ঘণ্টা আগে