রাজধানীর তুরাগে দায়িত্ব পালনকালে অসুস্থ হয়ে হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মো. কামরুজ্জামান (৪১) নামের একজন পুলিশ সদস্য মৃত্যুবরণ করেছেন। ডিএমপির তুরাগ থানাধীন প্রত্যাশা ব্রীজ এলাকায় আজ রোববার ভোর ৫টার দিকে তিনি হঠাৎ করেই অসুস্থ হয়ে পড়েন। তখন তাকে দ্রুত নিকটস্থ হাসপাতালে নিয়ে যাওয়া হয়। পরে চিকিৎসাধীন অবস্থায় বিকেল ৪টা ১০ মিনিটে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
কনস্টেবল মো. কামরুজ্জামান ডিএমপির তুরাগ থানায় কর্মরত ছিলেন। তিনি বগুড়ার গাবতলী উপজেলার মহিষাবাথান এলাকার মো. ওসমাম গণি মোল্লা ওরফে লাল মিয়া ও মৃত কমলা বেগম দম্পতির ছেলে। কামরুজ্জামানের দুই ছেলে রয়েছে।
এ বিষয়ে তুরাগ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মওদুদ হাওলাদার আজকের পত্রিকাকে বলেন, ‘আজ প্রত্যাশা ব্রিজ এলাকায় পরিদর্শক (অপারেশ) শেখ মফিজুল ইসলাম ও এসআই হাদিসুজ্জামানের সঙ্গে চেকপোস্ট ডিউটি করছিলেন। ভোর ৫টার দিকে টয়লেটে গিয়ে তিনি অসুস্থ হয়ে পড়েন। বিষয়টি মুঠোফোনে তিনি কর্তব্যরত এএসআই মো. তোফায়েলকে জানান। পরে তাকে দ্রুত উদ্ধার করে নিকটস্থ শিপ ইন্টারন্যাশনাল হাসপাতালে নিয়ে যাওয়া হয়। পরে চিকিৎসাধীন অবস্থায় বিকেলে তিনি মৃত্যুবরণ করেন।’
ওসি মওদুদ আরও বলেন, ‘পরবর্তীতে উত্তরা বিভাগের উপ-পুলিশ কমিশনার (ডিসি) মোহাম্মদ মোর্শেদ আলমসহ অন্যান্য পুলিশ কর্মকর্তারা তাঁকে দেখতে যায়। সেই সঙ্গে পরবর্তী ব্যবস্থা নেওয়া হয়।’

যে পরিমাণ বকেয়া রেখে গেছে এবং দেশে যে পরিমাণ জ্বালানি ইনপুট করতে হবে সব মিলিয়ে আমার জন্য একটা কঠিন অগ্নিপরীক্ষা—মন্তব্য করেছেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদমন্ত্রী ইকবাল হাসান মাহমুদ টুকু।
১৯ মিনিট আগে
নকলমুক্ত শিক্ষাব্যবস্থা গড়ার সাফল্যের ধারাবাহিকতায় এবার মাদক, সন্ত্রাস ও কিশোর গ্যাংমুক্ত দেশ গড়ে তোলার প্রত্যয় ব্যক্ত করেছেন শিক্ষামন্ত্রী আ ন ম এহছানুল হক মিলন। তিনি বলেন, যেভাবে কচুয়া থেকে নকলবিরোধী কার্যক্রমের সফল যাত্রা শুরু হয়েছিল, ঠিক সেভাবেই মাদক ও সন্ত্রাসবিরোধী অভিযানের সূচনা হবে কচুয়া...
২৬ মিনিট আগে
দ্রব্যমূল্য কোনোভাবেই নিয়ন্ত্রণের বাইরে যেতে দেওয়া হবে না বলে আশ্বস্ত করেছেন ধর্মমন্ত্রী কাজী শাহ মোফাজ্জল হোসেন কায়কোবাদ। তিনি বলেন, ‘সাধারণ মানুষের স্বস্তি নিশ্চিত করতে সরকার বদ্ধপরিকর এবং রমজান মাসে নিত্যপণ্যের মূল্য সহনীয় রাখতে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হয়েছে।’
৪৩ মিনিট আগে
গাইবান্ধার সাদুল্লাপুর উপজেলায় ছিনতাইকারী সন্দেহে গণপিটুনিতে নিহত দুজনের পরিচয় শনাক্ত করেছে পুলিশ। নিহতরা হলেন পলাশবাড়ী উপজেলার বেতকাপা ইউনিয়নের সাঁতারপাড়া গ্রামের মৃত লাল মিয়া শেখের ছেলে লেবু মিয়া ওরফে ভন্ডল (২৪) এবং একই ইউনিয়নের মস্তাপুর গ্রামের মৃত দানোজ মিয়ার ছেলে মঈনুল ইসলাম (৫০)।
১ ঘণ্টা আগে