
ঢাকার সাভারে দুই বছরের শিশুপুত্রসহ বাবাকে কুপিয়ে হত্যার অভিযোগ পাওয়া গেছে। রাজধানীসংলগ্ন আমিনবাজারের বরদেশী এলাকার রুপালি সৈকত হাউজিং থেকে আজ সোমবার দুপুরে তাঁদের লাশ উদ্ধার করা হয়।
যাঁদের লাশ উদ্ধার হয়েছে তাঁরা হলেন ফুয়াদ ইসলাম (৫৪) এবং তাঁর দুই বছরের ছেলে আশিকুর রহমান।
এটি একটি পরিকল্পিত হত্যাকাণ্ড বলে জানিয়েছেন সাভার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আতিকুর রহমান।
পুলিশ জানায়, ফুয়াদ ইসলামের বাড়ি ফরিদপুরে। বেশ কয়েক বছর ধরে তিনি রুপালি সৈকত হাউজিংয়ে বসবাস করে আসছিলেন। বনিবনা না হওয়ায় কয়েক মাস আগে দুই বছরের শিশুপুত্র আশিকুর রহমানকে রেখে তাঁর স্ত্রী অন্যত্র চলে যান। এরপরে তিনি বাড়ির পাশে একটি গরুর খামার গড়ে তোলেন। জয় নামে এক যুবক খামারটি দেখভাল করতেন।
স্থানীয়রা জানান, আজ সোমবার সকালে খামারের পাশেই তাঁরা ফুয়াদ ইসলাম ও আশিকুরের লাশ পড়ে থাকতে দেখেন। ফুয়াদের শরীরে বেশ কিছু কোপের দাগ ছিল। বাবার পাশেই পড়েছিল তাঁর শিশুপুত্রের লাশের খণ্ড খণ্ড অংশ। লাশে পচন ধরেছিল এবং দুর্গন্ধ ছড়াচ্ছিল। বিষয়টি তাঁরা সাভার থানাকে জানালে পুলিশ বিকেলে ঘটনাস্থলে যায়। এরপর লাশ উদ্ধার করে মর্গে পাঠানোর প্রস্তুতি নেয়।
সাভার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আতিকুর রহমান বলেন, ‘পিতা-পুত্রকে পরিকল্পিতভাবে হত্যা করা হয়েছে বলে প্রাথমিক তদন্তে জানা গেছে। খামারের দেখভালের দায়িত্বে থাকা জয় পলাতক রয়েছে। ঘটনার সঙ্গে তাঁর সংশ্লিষ্টতা রয়েছে বলে ধারণা করা হচ্ছে।’

যশোরের শার্শায় পল্লিচিকিৎসক আলামিন হত্যার ২৪ ঘণ্টা পার হলেও এখন পর্যন্ত কোনো কূলকিনারা করতে পারেনি পুলিশ। তবে আজ শুক্রবার জিজ্ঞাসাবাদের জন্য নিহত আলামিনের দুই স্ত্রীসহ চারজনকে পুলিশ হেফাজতে নেওয়া হয়েছে।
২ ঘণ্টা আগে
আপনাদের দেখার দরকার নেই—কে বিএনপি, কে আওয়ামী লীগ, কে জামায়াত করে। কেউ যদি দোষী হয় তাকে আইনের আওতায় আনুন, তার বিরুদ্ধে ব্যবস্থা নিন। গত ১৭ বছরে দেশে যা হয়েছে তার পুনরাবৃত্তি আমরা দেখতে চাই না।
৩ ঘণ্টা আগে
রাজধানীর বেইলি রোডে ঝলমলে আলোকসজ্জার দোকান আর বিলাসী ইফতার আয়োজনে ব্যস্ত বিক্রেতা। ক্রেতার ভিড়ও বেশ। পুরান ঢাকার ঐতিহ্যবাহী খাবার নিয়ে জমে উঠেছে এখানকার ইফতার বাজার। প্রতিবারের মতো এবারও বিভিন্ন হোটেল-রেস্টুরেন্টে নানান পদের ইফতারসামগ্রীর দেখা মিলেছে।
৩ ঘণ্টা আগে
রাজধানীর মগবাজার ও জুরাইন এলাকা থেকে অজ্ঞাতনামা দুই ব্যক্তির মরদেহ উদ্ধার করেছে পুলিশ। আজ শুক্রবার বিকেলে মরদেহ দুটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজের মর্গে পাঠানো হয়েছে।
৪ ঘণ্টা আগে