ঢাকার দোহারে শাহাজালাল (১১) নামের এক শিশু ট্রাক চাপায় নিহত হয়েছে। আজ শনিবার বিকেলে উপজেলার বিলাশপুর ইউনিয়নের চান মোল্লা বটতলা এলাকায় এই ঘটনা ঘটে।
শাহাজালাল দোহার উপজেলার বিলাশপুর গ্রামের মহিন হাওলাদারের ছেলে।
দুর্ঘটনার বিষয়টি নিশ্চিত করেছেন দোহার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোস্তফা কামাল। তিনি বলেন, ‘ঘটনাস্থল থেকে ট্রাক চালককে আটক করা হয়েছে। মামলা হলে আমরা আইন অনুযায়ী ব্যবস্থা নেব।’
শাহজালালের দাদা মো. দেলোয়ার বলেন, ‘আমার নাতি বিকেলে বাসা থেকে খেলার উদ্দেশ্যে বের হয়। পরে স্থানীয় বাসিন্দারা জানান সে চান মিয়া বটতলায় ট্রাকে চাপা পড়ে মারা গেছে। আমরা সেখানে গিয়ে লাশ বাসায় নিয়ে আসি।’
এ বিষয়ে বিলাশপুর ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ডের সদস্য মো. সারোয়ার মোল্লা বলেন, ‘ওই রাস্তাটি ছোট, এটি ট্রাক চলাচলের অনুপযোগী। এ নিয়ে আমি কয়েক বার আন্দোলনও করেছি। তা ছাড়া রাস্তাটি দিয়ে স্থানীয় মাদ্রাসা ও স্কুলের শিক্ষার্থীরা চলাচল করে। এ জন্য প্রশাসনের কাছে অনুরোধ, এই রাস্তা দিয়ে ট্রাক চলাচল বন্ধ করা হোক।’

যশোরের শার্শায় পল্লিচিকিৎসক আলামিন হত্যার ২৪ ঘণ্টা পার হলেও এখন পর্যন্ত কোনো কূলকিনারা করতে পারেনি পুলিশ। তবে আজ শুক্রবার জিজ্ঞাসাবাদের জন্য নিহত আলামিনের দুই স্ত্রীসহ চারজনকে পুলিশ হেফাজতে নেওয়া হয়েছে।
১ ঘণ্টা আগে
আপনাদের দেখার দরকার নেই—কে বিএনপি, কে আওয়ামী লীগ, কে জামায়াত করে। কেউ যদি দোষী হয় তাকে আইনের আওতায় আনুন, তার বিরুদ্ধে ব্যবস্থা নিন। গত ১৭ বছরে দেশে যা হয়েছে তার পুনরাবৃত্তি আমরা দেখতে চাই না।
৩ ঘণ্টা আগে
রাজধানীর বেইলি রোডে ঝলমলে আলোকসজ্জার দোকান আর বিলাসী ইফতার আয়োজনে ব্যস্ত বিক্রেতা। ক্রেতার ভিড়ও বেশ। পুরান ঢাকার ঐতিহ্যবাহী খাবার নিয়ে জমে উঠেছে এখানকার ইফতার বাজার। প্রতিবারের মতো এবারও বিভিন্ন হোটেল-রেস্টুরেন্টে নানান পদের ইফতারসামগ্রীর দেখা মিলেছে।
৩ ঘণ্টা আগে
রাজধানীর মগবাজার ও জুরাইন এলাকা থেকে অজ্ঞাতনামা দুই ব্যক্তির মরদেহ উদ্ধার করেছে পুলিশ। আজ শুক্রবার বিকেলে মরদেহ দুটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজের মর্গে পাঠানো হয়েছে।
৩ ঘণ্টা আগে