
গাজীপুরের শ্রীপুরের প্রহলাদপুর ইউনিয়নের বনখড়িয়া গ্রামে গতকাল বুধবার ট্রেনে দুর্বৃত্তের নাশকতার ঘটনায় রেলপথ মন্ত্রণালয়ের গঠন করা তদন্ত কমিটির সদস্যরা ঘটনাস্থল পরিদর্শন করেছেন। আজ বৃহস্পতিবার সকালে কমিটির আহ্বায়ক রেলওয়ে মন্ত্রণালয়ের যুগ্ম-সচিবের নেতৃত্বে তিন সদস্যের তদন্ত কমিটি ঘটনাস্থল পরিদর্শন করে।
এ সময় তদন্ত কমিটির আহ্বায়ক রেলওয়ে মন্ত্রণালয়ের যুগ্ম-সচিব শাহ ইমাম আলী রেজা উপস্থিত সাংবাদিকদের বলেন, ‘তিন কার্যদিবসের মধ্যে তদন্ত প্রতিবেদন জমা দেওয়ার নির্দেশনা রয়েছে। আমরা সকাল বেলা ঘটনাস্থলে এসেছি সরেজমিনে দেখার জন্য। আমরা দেখছি এবং আমরা প্রয়োজনীয় ডকুমেন্টগুলো দেখব। তা ছাড়া সংশ্লিষ্টদের সঙ্গে কথা বলে তদন্ত প্রতিবেদন দাখিল করব। ইতিমধ্যে ট্রেনের সঙ্গে সংশ্লিষ্টদের সঙ্গে কথা বলেছি।’
উল্লেখ্য, গতকাল বুধবার ভোরে উপজেলার প্রহলাদপুর ইউনিয়নের বনখড়িয়া গ্রামের ঢাকা-ময়মনসিংহ রেললাইনে ঢাকাগামী মোহনগঞ্জ এক্সপ্রেস ট্রেনের ইঞ্জিনসহ সাতটি বগি লাইনচ্যুত হয়। তাতে একজন নিহতসহ বেশ কয়েকজন আহত হয়।

আপনাদের দেখার দরকার নেই—কে বিএনপি, কে আওয়ামী লীগ, কে জামায়াত করে। কেউ যদি দোষী হয় তাকে আইনের আওতায় আনুন, তার বিরুদ্ধে ব্যবস্থা নিন। গত ১৭ বছরে দেশে যা হয়েছে তার পুনরাবৃত্তি আমরা দেখতে চাই না।
১ ঘণ্টা আগে
রাজধানীর বেইলি রোডে ঝলমলে আলোকসজ্জার দোকান আর বিলাসী ইফতার আয়োজনে ব্যস্ত বিক্রেতা। ক্রেতার ভিড়ও বেশ। পুরান ঢাকার ঐতিহ্যবাহী খাবার নিয়ে জমে উঠেছে এখানকার ইফতার বাজার। প্রতিবারের মতো এবারও বিভিন্ন হোটেল-রেস্টুরেন্টে নানান পদের ইফতারসামগ্রীর দেখা মিলেছে।
১ ঘণ্টা আগে
রাজধানীর মগবাজার ও জুরাইন এলাকা থেকে অজ্ঞাতনামা দুই ব্যক্তির মরদেহ উদ্ধার করেছে পুলিশ। আজ শুক্রবার বিকেলে মরদেহ দুটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজের মর্গে পাঠানো হয়েছে।
২ ঘণ্টা আগে
বিমান বাংলাদেশ এয়ারলাইনসের সাবেক ব্যবস্থাপনা পরিচালক (এমডি) ও সিইও সাফিকুর রহমানের উত্তরার বাসায় এক শিশু গৃহকর্মীকে নিয়মিত নির্যাতন করা হতো বলে আদালতে স্বীকারোক্তি দিয়েছেন ওই বাসারই আরেক গৃহকর্মী সুফিয়া বেগম। তবে পুলিশের জিজ্ঞাসাবাদে নির্যাতনের কথা স্বীকার করলেও আদালতে জবানবন্দি দিতে অস্বীকৃতি...
২ ঘণ্টা আগে