
ঢাকার এক হোটেল থেকে মাদারীপুরের একটি হাইস্কুলের প্রধান শিক্ষকের ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ। গতকাল বৃহস্পতিবার রাত ৯টার দিকে রাজধানীর সেগুনবাগিচায় দ্য গ্রান্ড হায়াতে তাঁর মৃতদেহ পাওয়া যায়।
মৃত মনিন্দ্র নাথ বাড়ৈ (৪৭) মাদারীপুর রাজৈর বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক ছিলেন। তিনি গোপালগঞ্জের কোটালীপাড়ার নৈয়ারবাড়ী গ্রামের মাখন লাল বাড়ৈর ছেলে। তিনি সপরিবারে স্কুলের কোয়ার্টারে থাকতেন।
শাহবাগ থানার উপপরিদর্শক (এসআই) আব্বাস আলী জানান, গত বুধবার (২০ সেপ্টেম্বর) বিকেলে ঢাকায় এসে হোটেলটির দ্বিতীয় তলার ১০২ নম্বর কক্ষে ওঠেন। গতকাল বৃহস্পতিবার হোটেল ছাড়ার কথা ছিল তাঁর। দুপুরের দিকে তাঁর দরজায় নক করে সাড়া পাওয়া যায়নি। পরে বিকালের দিকে আবার দরজায় ধাক্কাধাক্কি করেও কোনো কাজ না হলে থানায় খবর দেয় কর্তৃপক্ষ।
এসআই আব্বাস আরো বলেন, ‘রাতে ওই হোটেলে গিয়ে দরজা ভেঙে দেখা যায়, ওই ব্যক্তি ফ্যানের সাথে বিদ্যুতের তাঁর দিয়ে গলায় ফাঁস লাগিয়ে ঝুলে আছেন।’
মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ মর্গে পাঠানো হয়েছে, প্রতিবেদন পেলে মৃত্যুর কারণ জানা যাবে।
ঢাকা মেডিকেল কলেজ মর্গে মৃত ব্যক্তির ভাগিনা প্রসেনজিত বাগচী আজকের পত্রিকাকে বলেন, গত ২০ সেপ্টেম্বর স্কুলের কাজের কথা বলে ঢাকায় আসেন তাঁর মামা। গতকাল দুপরের পর থেকে পরিবার মোবাইল ফোনে তাঁকে পাচ্ছিল না। পরে রাতে পুলিশ তাঁর লাশ উদ্ধারের খবর দেয়।
গলায় ফাঁস দেওয়া ঝুলন্ত লাশ মিললেও তাঁর মামার ‘আত্মহত্যা’ করার কোনো কারণ তিনি জানেন না।

আপনাদের দেখার দরকার নেই—কে বিএনপি, কে আওয়ামী লীগ, কে জামায়াত করে। কেউ যদি দোষী হয় তাকে আইনের আওতায় আনুন, তার বিরুদ্ধে ব্যবস্থা নিন। গত ১৭ বছরে দেশে যা হয়েছে তার পুনরাবৃত্তি আমরা দেখতে চাই না।
১ ঘণ্টা আগে
রাজধানীর বেইলি রোডে ঝলমলে আলোকসজ্জার দোকান আর বিলাসী ইফতার আয়োজনে ব্যস্ত বিক্রেতা। ক্রেতার ভিড়ও বেশ। পুরান ঢাকার ঐতিহ্যবাহী খাবার নিয়ে জমে উঠেছে এখানকার ইফতার বাজার। প্রতিবারের মতো এবারও বিভিন্ন হোটেল-রেস্টুরেন্টে নানান পদের ইফতারসামগ্রীর দেখা মিলেছে।
১ ঘণ্টা আগে
রাজধানীর মগবাজার ও জুরাইন এলাকা থেকে অজ্ঞাতনামা দুই ব্যক্তির মরদেহ উদ্ধার করেছে পুলিশ। আজ শুক্রবার বিকেলে মরদেহ দুটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজের মর্গে পাঠানো হয়েছে।
২ ঘণ্টা আগে
বিমান বাংলাদেশ এয়ারলাইনসের সাবেক ব্যবস্থাপনা পরিচালক (এমডি) ও সিইও সাফিকুর রহমানের উত্তরার বাসায় এক শিশু গৃহকর্মীকে নিয়মিত নির্যাতন করা হতো বলে আদালতে স্বীকারোক্তি দিয়েছেন ওই বাসারই আরেক গৃহকর্মী সুফিয়া বেগম। তবে পুলিশের জিজ্ঞাসাবাদে নির্যাতনের কথা স্বীকার করলেও আদালতে জবানবন্দি দিতে অস্বীকৃতি...
২ ঘণ্টা আগে