
রাজধানী উত্তরায় বহুতল ভবন থেকে চপল মাহমুদ ওরফে লোকমান (২৩) নামের এক যুবক লাফিয়ে আত্মহত্যা চেষ্টার পরের দিন মারা গেছেন। ডিএমপি’র উত্তরা পশ্চিম থানার উপপরিদর্শক (এসআই) আব্দুস সালাম মঞ্জু সোমবার (৩০ ডিসেম্বর) রাতে আজকের পত্রিকাকে এ তথ্য জানিয়েছেন।
তিনি জানান, গত রোববার (২৯ ডিসেম্বর) রাতে লোকমান উত্তরা ১১ নম্বর সেক্টরের ১১ নম্বর সড়কের ১ নম্বর বাড়ির ষষ্ঠ তলার ছাদ থেকে লাফিয়ে আত্মহত্যার চেষ্টা করেন। পরবর্তীতে তাঁকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হয়। প্রাথমিক চিকিৎসা শেষে সুস্থ বোধ করলে তাঁকে বাসায় নিয়ে আসা হয়। বাসায় আনার পর গতকাল সোমবার (৩০ ডিসেম্বর) বিকেলে ৫টা ৬টার দিকে সে মারা যায়।
নিহত ওই যুবক উত্তরা ১১ নম্বর সেক্টরের রহমান নামের একজন মেজরের বাড়ির নিরাপত্তা কর্মী ছিলেন। তিনি বগুড়ার ধুনোট উপজেলার গোঁসাইবাড়ি গ্রামের বেলাল হোসেনের ছেলে।
এসআই আব্দুস সালাম আজকের পত্রিকাকে বলেন, ‘নিহতের মরদেহ ময়নাতদন্তের জন্য শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হবে। এ ঘটনায় আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।’
আত্মহত্যার কারণ প্রসঙ্গে জানতে চাইলে পুলিশ কর্মকর্তা আব্দুস সালাম বলেন, ‘জানা গেছে, লোকমান বিভিন্ন কারণে মানুষিক চাপে ছিল। লাফিয়ে পড়ার পর এসআই আবু সাঈদ এসেছিলেন। তিনিও একই কথা জানিয়েছেন।’
এদিকে পুলিশের গোয়েন্দা সূত্রে জানা গেছে, চপল মাহমুদ ওরফে লোকমান প্রবাসে ছিলেন। প্রবাস থেকে ফেরত এসে তিনি নিরাপত্তা কর্মীর কাজ শুরু করেন।

আপনাদের দেখার দরকার নেই—কে বিএনপি, কে আওয়ামী লীগ, কে জামায়াত করে। কেউ যদি দোষী হয় তাকে আইনের আওতায় আনুন, তার বিরুদ্ধে ব্যবস্থা নিন। গত ১৭ বছরে দেশে যা হয়েছে তার পুনরাবৃত্তি আমরা দেখতে চাই না।
১ ঘণ্টা আগে
রাজধানীর বেইলি রোডে ঝলমলে আলোকসজ্জার দোকান আর বিলাসী ইফতার আয়োজনে ব্যস্ত বিক্রেতা। ক্রেতার ভিড়ও বেশ। পুরান ঢাকার ঐতিহ্যবাহী খাবার নিয়ে জমে উঠেছে এখানকার ইফতার বাজার। প্রতিবারের মতো এবারও বিভিন্ন হোটেল-রেস্টুরেন্টে নানান পদের ইফতারসামগ্রীর দেখা মিলেছে।
১ ঘণ্টা আগে
রাজধানীর মগবাজার ও জুরাইন এলাকা থেকে অজ্ঞাতনামা দুই ব্যক্তির মরদেহ উদ্ধার করেছে পুলিশ। আজ শুক্রবার বিকেলে মরদেহ দুটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজের মর্গে পাঠানো হয়েছে।
১ ঘণ্টা আগে
বিমান বাংলাদেশ এয়ারলাইনসের সাবেক ব্যবস্থাপনা পরিচালক (এমডি) ও সিইও সাফিকুর রহমানের উত্তরার বাসায় এক শিশু গৃহকর্মীকে নিয়মিত নির্যাতন করা হতো বলে আদালতে স্বীকারোক্তি দিয়েছেন ওই বাসারই আরেক গৃহকর্মী সুফিয়া বেগম। তবে পুলিশের জিজ্ঞাসাবাদে নির্যাতনের কথা স্বীকার করলেও আদালতে জবানবন্দি দিতে অস্বীকৃতি...
২ ঘণ্টা আগে