
নারায়ণগঞ্জের রূপগঞ্জে পূর্বাচলের ৩০০ ফিট এলাকায় পুলিশের চেকপোস্টে দাঁড়িয়ে থাকা একটি মোটরসাইকেলকে প্রাইভেটকার ধাক্কা দেয়। এতে মুনতাসির মাসুদ (২২) নামের এক বুয়েট শিক্ষার্থী নিহত হয়েছেন। এ ঘটনায় তার দুই বন্ধু অমিত সাহা (২২) এবং মেহেদী হাসান (২২) গুরুতর আহত হয়েছেন।
গতকাল বৃহস্পতিবার দিবাগত রাত ৩টার দিকে এই দুর্ঘটনা ঘটে। নিহত মুনতাসিরের মরদেহ কুর্মিটোলা জেনারেল হাসপাতালে রাখা হয়েছে।
মুনতাসির মাসুদ বুয়েটের কম্পিউটার বিজ্ঞান ও প্রকৌশল (সিএসই) বিভাগের শিক্ষার্থী ছিলেন। আহত দুজন একই বিভাগের এবং একই ব্যাচের শিক্ষার্থী।
নিহত মুনতাসিরের বন্ধু ফাইয়াজ জানান, রাতে তারা তিনজন মোটরসাইকেলে করে ঘুরতে বের হন। ৩০০ ফিট এলাকায় পৌঁছানোর পর বিপরীত দিক থেকে আসা একটি দ্রুতগামী প্রাইভেটকার তাদের মোটরসাইকেলে ধাক্কা দেয়। এতে তিনজনই রাস্তায় ছিটকে পড়েন।

আহতদের প্রথমে কুর্মিটোলা হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানে চিকিৎসক মুনতাসির মাসুদকে মৃত ঘোষণা করেন। পরে উন্নত চিকিৎসার জন্য অমিত সাহা এবং মেহেদী হাসানকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়। বর্তমানে তারা সেখানে চিকিৎসাধীন।
ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল পুলিশ ক্যাম্পের ইনচার্জ পরিদর্শক মো. ফারুক বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, ৩০০ ফিট এলাকায় মোটরসাইকেল দুর্ঘটনায় তিন বন্ধু আহত হন। তাদের মধ্যে একজন কুর্মিটোলা হাসপাতালে মারা যান এবং বাকি দুজন বর্তমানে ঢাকা মেডিকেলে চিকিৎসাধীন।
নারায়ণগঞ্জের রূপগঞ্জ থাকার ডিউটি অফিসার উপপরিদর্শক (এসআই) রিয়াদুল ইসলাম বলেন, ‘বৃহস্পতিবার দিবাগত রাত ৩টার দিকে ৩০০ ফিট সড়কের যাওয়ার পথে রূপগঞ্জের চেকপোস্টে এ দুর্ঘটনা ঘটে। এ ঘটনায় একজন বুয়েটের ছাত্র নিহত ও দুজন ছাত্র আহত হয়েছেন।’

তিনি বলেন, ‘এ ঘটনায় প্রাইভেটকারটি আটক করা হলেও চালক পালিয়ে গেছেন। নিহত ছাত্র মুনতাসির মাসুদের মরদেহ কুর্মিটোলা জেনারেল হাসপাতালে রয়েছে।’
এর আগে বুধবার বিকেলে পূর্বাচলের ৩ নম্বর সেক্টরের ভূইয়াবাড়ি ব্রিজে মোটরসাইকেল দুর্ঘটনায় আব্দুর রউফ (৩২) এবং শিপন (৩৫) নামের দুই মোটরসাইকেল আরোহী নিহত হন।
এদিকে বুয়েট শিক্ষার্থী মাসুদ হত্যার প্রতিবাদে দুপুরে তার সহপাঠীরা বিক্ষোভ করেছেন। শহীদ মিনার থেকে বিক্ষোভ মিছিল নিয়ে পলাশী এসে সংবাদ সম্মেলন করেন তাঁরা। সেখান থেকে তারা এ ঘটনার সুষ্ঠু বিচার চেয়েছেন। তা ছাড়া পুলিশের তদন্তে যেন কোনো প্রভাব বিস্তার না করা হয় সেটার নিশ্চয়তা চেয়েছেন।

যে পরিমাণ বকেয়া রেখে গেছে এবং দেশে যে পরিমাণ জ্বালানি ইনপুট করতে হবে সব মিলিয়ে আমার জন্য একটা কঠিন অগ্নিপরীক্ষা—মন্তব্য করেছেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদমন্ত্রী ইকবাল হাসান মাহমুদ টুকু।
২১ মিনিট আগে
নকলমুক্ত শিক্ষাব্যবস্থা গড়ার সাফল্যের ধারাবাহিকতায় এবার মাদক, সন্ত্রাস ও কিশোর গ্যাংমুক্ত দেশ গড়ে তোলার প্রত্যয় ব্যক্ত করেছেন শিক্ষামন্ত্রী আ ন ম এহছানুল হক মিলন। তিনি বলেন, যেভাবে কচুয়া থেকে নকলবিরোধী কার্যক্রমের সফল যাত্রা শুরু হয়েছিল, ঠিক সেভাবেই মাদক ও সন্ত্রাসবিরোধী অভিযানের সূচনা হবে কচুয়া...
২৮ মিনিট আগে
দ্রব্যমূল্য কোনোভাবেই নিয়ন্ত্রণের বাইরে যেতে দেওয়া হবে না বলে আশ্বস্ত করেছেন ধর্মমন্ত্রী কাজী শাহ মোফাজ্জল হোসেন কায়কোবাদ। তিনি বলেন, ‘সাধারণ মানুষের স্বস্তি নিশ্চিত করতে সরকার বদ্ধপরিকর এবং রমজান মাসে নিত্যপণ্যের মূল্য সহনীয় রাখতে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হয়েছে।’
১ ঘণ্টা আগে
গাইবান্ধার সাদুল্লাপুর উপজেলায় ছিনতাইকারী সন্দেহে গণপিটুনিতে নিহত দুজনের পরিচয় শনাক্ত করেছে পুলিশ। নিহতরা হলেন পলাশবাড়ী উপজেলার বেতকাপা ইউনিয়নের সাঁতারপাড়া গ্রামের মৃত লাল মিয়া শেখের ছেলে লেবু মিয়া ওরফে ভন্ডল (২৪) এবং একই ইউনিয়নের মস্তাপুর গ্রামের মৃত দানোজ মিয়ার ছেলে মঈনুল ইসলাম (৫০)।
১ ঘণ্টা আগে