ঢাকা নবাবগঞ্জ উপজেলায় মোটরসাইকেল দুর্ঘটনায় দুই কিশোর নিহত হয়েছে। এতে গুরুতর আহত হয়েছে আরও একজন। তবে পুলিশ বলছে তারা একজনের মৃত্যুর খবর পেয়েছে।
আজ বুধবার সকাল ১১টায় উপজেলার কৈলাইল ইউনিয়নের পূর্ব মেলেং এলাকায় মোটরসাইকেলে মুখোমুখি সংঘর্ষ হলে এ হতাহতদের ঘটনা ঘটে।
নিহতরা হলো—উপজেলার শোল্লা ইউনিয়নের মদনমোহনপুর গ্রামের রবিউল ইসলামের ছেলে মো. মাসুদ (১৫) এবং একই ইউনিয়নের সুলতানপুর গ্রামের শেখ শহীদের ছেলে শেখ সোহান (১৬)। অন্যদিকে আহত কিশোর সুলতানপুর গ্রামের মো. সাদেকের ছেলে মো. রাসেল (১৬)। বর্তমানে সে ঢাকা পঙ্গু হাসপাতালে চিকিৎসাধীন আছে।
নিহত সোহানের চাচা শেখ কামরুল ঘটনা সত্যতা নিশ্চিত করে জানান, আহত অবস্থায় শেখ সোহানকে সাভার এনাম মেডিকেল হাসপাতালে নিলে সেখানে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। অন্যদিকে মাসুদকে নবাবগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় পাঠায়। পরে ঢাকা নেওয়ার পথেই তার মৃত্যু হয়।
নবাবগঞ্জ থানার পাড়াগ্রাম পুলিশ ফাঁড়ির উপপরিদর্শক মো. রুবেল হোসেন বলেন, ‘দুর্ঘটনার বিষয়টি সম্পর্কে আমরা অবগত আছি। তবে মৃতের সংখ্যা একজন বলে আমরা জানতে পেরেছি।’

গাইবান্ধার সাদুল্লাপুর উপজেলায় ছিনতাইকারী সন্দেহে গণপিটুনিতে নিহত দুজনের পরিচয় শনাক্ত করেছে পুলিশ। নিহতরা হলেন পলাশবাড়ী উপজেলার বেতকাপা ইউনিয়নের সাঁতারপাড়া গ্রামের মৃত লাল মিয়া শেখের ছেলে লেবু মিয়া ওরফে ভন্ডল (২৪) এবং একই ইউনিয়নের মস্তাপুর গ্রামের মৃত দানোজ মিয়ার ছেলে মঈনুল ইসলাম (৫০)।
২০ মিনিট আগে
আগামী মার্চে সুন্দরবনে ছেড়ে দেওয়া হতে পারে ফাঁদে আটকে অসুস্থ হয়ে পড়া সেই বাঘিনীকে। খুলনার রেসকিউ সেন্টারে ৪৫ দিন চিকিৎসায় বাঘিনীটি এখন অনেকটাই সুস্থ হয়ে উঠেছে।
৩১ মিনিট আগে
দিনাজপুরের বিরামপুর উপজেলায় ট্রাকচাপায় মোটরসাইকেল আরোহী দুই বন্ধু নিহত হয়েছেন। বন্ধুকে সঙ্গে নিয়ে শ্বশুরবাড়ি থেকে ফেরার পথে আজ শুক্রবার (২০ ফেব্রুয়ারি) দুপুরে পৌর শহরের দিনাজপুর-গোবিন্দগঞ্জ সড়কের টিঅ্যান্ডটি মোড় এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত যুবকেরা হলেন সজীব হাসান (২৫) ও ইজহারুল ইসলাম (২৫)।
৩৬ মিনিট আগে
ইউএনও মোস্তাফিজুর রহমান বলেন, যমুনার চরে আটক ব্যক্তিরা আটটি ঘোড়া জবাই করেন। এতে ১১ বস্তা মাংস হয়, যার ওজন প্রায় ৪০০ কেজি। তাঁরা এই মাংস বিক্রির উদ্দেশ্যে ঢাকায় নেওয়ার চেষ্টা করছিলেন। গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাঁদের আটক করা হয়।
২ ঘণ্টা আগে