
হিন্দু বৌদ্ধ খ্রিষ্টান ঐক্য পরিষদের নেতারা শনিবার বিকেলে অনশন ভেঙেছেন। বিকেল সাড়ে ৪টার দিকে পরিষদের সাধারণ সম্পাদক রানা দাশগুপ্তকে পানি পান করিয়ে অনশন ভাঙান আওয়ামী লীগের নির্বাচন পরিচালনা কমিটির কো-চেয়ারম্যান কবির বিন আনোয়ার।
দেশের সংখ্যালঘু সম্প্রদায়কে ক্ষমতাসীন আওয়ামী লীগের দেওয়া নির্বাচনী প্রতিশ্রুতি বাস্তবায়নের দাবিতে ঢাকায় কেন্দ্রীয় শহীদ মিনারে শুক্রবার সকাল ৬টা থেকে অবস্থান ও অনশন শুরু করেন ঐক্য পরিষদের নেতারা। সাড়ে ৩৪ ঘণ্টা পর তাঁরা অনশন ভঙ্গ করলেন।
হিন্দু বৌদ্ধ খ্রিষ্টান ঐক্য পরিষদের এই অবস্থান ও অনশন কর্মসূচি রোববার সকাল ৬টায় শেষ হওয়ার কথা ছিল।
ঐক্য পরিষদের যুগ্ম-সাধারণ সম্পাদক মনীন্দ্র কুমার নাথ বলেন, অনশন শুরুর প্রায় ৩০ ঘণ্টা পর দ্বিতীয় দিন শনিবার রানা দাশগুপ্তসহ সাতজন নেতা অসুস্থ হয়ে পড়েন।
শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের চিকিৎসকেরা অসুস্থ হয়ে পড়া অনশনকারীদের স্যালাইন দেন।
ইনস্টিটিউটের সহকারী অধ্যাপক পিসি দাস জানান, অনশনের কারণে রানা দাশগুপ্তের শারীরিক অবস্থা খারাপ হয়ে যায়। তাঁর রক্তচাপ কমে যায়। ডায়াবেটিসও আছে তাঁর। কিছু না খাওয়ায় পানিশূন্যতা দেখা দেয়। আরও কয়েকজনের শরীরে পানিশূন্যতা দেখা দেওয়ায় তাঁদের স্যালাইন দেওয়া হয়।
মনীন্দ্র কুমার নাথ বলেন, তাঁরা আশা প্রকাশ করছেন, সরকার ঐক্য পরিষদের দাবিগুলো বিবেচনায় নেবে। দাবি মানা না হলে আবারও আন্দোলনের ডাক দেওয়া হবে।

রাজধানীর মগবাজার ও জুরাইন এলাকা থেকে অজ্ঞাতনামা দুই ব্যক্তির মরদেহ উদ্ধার করেছে পুলিশ। আজ শুক্রবার বিকেলে মরদেহ দুটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজের মর্গে পাঠানো হয়েছে।
২৯ মিনিট আগে
বিমান বাংলাদেশ এয়ারলাইনসের সাবেক ব্যবস্থাপনা পরিচালক (এমডি) ও সিইও সাফিকুর রহমানের উত্তরার বাসায় এক শিশু গৃহকর্মীকে নিয়মিত নির্যাতন করা হতো বলে আদালতে স্বীকারোক্তি দিয়েছেন ওই বাসারই আরেক গৃহকর্মী সুফিয়া বেগম। তবে পুলিশের জিজ্ঞাসাবাদে নির্যাতনের কথা স্বীকার করলেও আদালতে জবানবন্দি দিতে অস্বীকৃতি...
৪৪ মিনিট আগে
জামালপুরে পুলিশ চেকপোস্টে ট্রাকচাপায় মোটরসাইকেলচালকসহ দুজন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত পাঁচ বছরের এক শিশুকে উদ্ধার করে জামালপুর জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে। হতাহত তিনজনই সম্পর্কে বাবা-ছেলে।
১ ঘণ্টা আগে
বর্তমান সরকারের লক্ষ্য হচ্ছে—দেশের মর্যাদা ও স্বার্থ অক্ষুণ্ন রেখে আন্তর্জাতিক অঙ্গনে একটি স্থিতিশীল ও সম্মানজনক অবস্থান নিশ্চিত করা। আমাদের পররাষ্ট্রনীতি শুধু নয়, সকল নীতিই পরিচালিত হবে ও প্রতিফলিত হবে—সবার আগে বাংলাদেশ নিয়ে।
২ ঘণ্টা আগে