
ঢাকা আন্তর্জাতিক বাণিজ্য মেলার অন্য দোকানগুলোতে কেবল বেচাবিক্রি জমে উঠতে শুরু করেছে। তবে মেলার শুরু থেকেই জমজমাট ‘রাজামামা’র চায়ের দোকান। তাঁর দোকানের সামনে ভিড় লেগেই আছে। তবে তাঁর ব্যস্ততা এখন চা বানানোর চেয়ে ক্রেতাদের সঙ্গে সেলফি তোলাতেই।
রাজামামার চায়ের দোকানে প্রতিদিন নানা শ্রেণি-পেশার মানুষ ভিড় করছে। অনেকে দূরদূরান্ত থেকে মেলায় আসছে শুধু তাঁর চা খেতে। আজ মঙ্গলবার সরেজমিন বাণিজ্য মেলা ঘুরে ‘রাজামামার বিখ্যাত চা’-এর সামনে এমন দৃশ্যই দেখা যায়।
রাজামামার আসল নাম আজহার উদ্দিন। বসয় ৪৩ বছর। বাড়ি ময়মনসিংহের ত্রিশাল উপজেলার নওধার গ্রামে। ছোটবেলা থেকে নানা চড়াই-উতরাই পার হতে হয়েছে তাঁকে। একসময় অভাব ঘোচাতে দুবাই পাড়ি জমান। ২০১৮ সালে দেশে ফিরে চা স্টলের ব্যবসা শুরু করেন। বর্তমানে সারা দেশে তাঁর দোকানের ১৮টি শাখা রয়েছে। ভবিষ্যতে নারায়ণগঞ্জের প্রাণকেন্দ্র চাষাঢ়ায় একটি শাখা দেওয়ার চিন্তাভাবনা রয়েছে তাঁর।
রাজামামা ওরফে আজহার উদ্দিন আজকের পত্রিকাকে বলেন, তাঁর বাবা সাধারণ খেটে খাওয়া মানুষ। জায়গা-জমি বিক্রি করে তিনি বিদেশে পাড়ি জমান। তাঁর ধারণা ছিল, বিদেশে গিয়ে মোটা অঙ্কের অর্থ উপার্জন করতে পারবেন। কিন্তু সেই সুযোগ হয়নি। দুবাই গিয়ে একটি চায়ের দোকানে কাজ করতে হয়েছে। তখন তিনি সিদ্ধান্ত নেন, দেশে ফিরে নিজেই চায়ের দোকান দেবেন। প্রথমে তাঁর ধারণা ছিল, দেশের মানুষ তাঁর দামি চা খাবে কি না। কিন্তু ভুল ভাঙতে বেশি সময় লাগেনি।
রাজার চায়ের বিশেষত্ব হচ্ছে—কাঠবাদাম, কাজুবাদাম, পেস্তাবাদাম, জাফরান, নানা মসলা, তালমিছরি, গরুর দুধ, গুঁড়া দুধ মিশিয়ে বিশেষ পদ্ধতিতে চা বানান তিনি। চা গরম করা হয় বালুর তাপে। রাজা বলেন, তাঁর চায়ে ব্যবহৃত প্রতিটি উপাদানই দামি। তবে চা বিক্রি করে থাকেন সুলভ মূল্যে। প্রতি কাপ চা ৫০ টাকা।
রাজা আরও বলেন, যখন তিনি দেশে ফিরে চায়ের ব্যবসা শুরু করেন, গ্রামের অনেকে হাসি-ঠাট্টা করেছিল। কিন্তু আজ সবাই তাঁকে নিয়ে গর্ব করে। বর্তমানে তাঁর ১৮টি শাখায় ৭২ জন কর্মচারী রয়েছেন। তাঁদের গড়ে ১২ থেকে ২৮ হাজার টাকা বেতন দিয়ে থাকেন।
রাজামামার চা চেখে দেখতে এসেছেন আকাশ। তিনি বলেন, ‘আমি মিরপুর থেকে বাণিজ্য মেলায় এসেছি রাজামামার সঙ্গে একটি সেলফি তুলতে। আমি যখন শুনেছি রাজামামা এখানে আছেন, তখন থেকেই ভাবছি কখন রাজামামার দোকানে যাব।’
আনিসুর রহমান নামের এক ব্যক্তি বলেন, ‘রাজামামার চায়ের নাম অনেক শুনেছি, কিন্তু কখনো খাইনি। তাই আজ তাঁর চায়ের স্বাদ নিতে চলে এসেছি।’

যে পরিমাণ বকেয়া রেখে গেছে এবং দেশে যে পরিমাণ জ্বালানি ইনপুট করতে হবে সব মিলিয়ে আমার জন্য একটা কঠিন অগ্নিপরীক্ষা—মন্তব্য করেছেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদমন্ত্রী ইকবাল হাসান মাহমুদ টুকু।
২০ মিনিট আগে
নকলমুক্ত শিক্ষাব্যবস্থা গড়ার সাফল্যের ধারাবাহিকতায় এবার মাদক, সন্ত্রাস ও কিশোর গ্যাংমুক্ত দেশ গড়ে তোলার প্রত্যয় ব্যক্ত করেছেন শিক্ষামন্ত্রী আ ন ম এহছানুল হক মিলন। তিনি বলেন, যেভাবে কচুয়া থেকে নকলবিরোধী কার্যক্রমের সফল যাত্রা শুরু হয়েছিল, ঠিক সেভাবেই মাদক ও সন্ত্রাসবিরোধী অভিযানের সূচনা হবে কচুয়া...
২৭ মিনিট আগে
দ্রব্যমূল্য কোনোভাবেই নিয়ন্ত্রণের বাইরে যেতে দেওয়া হবে না বলে আশ্বস্ত করেছেন ধর্মমন্ত্রী কাজী শাহ মোফাজ্জল হোসেন কায়কোবাদ। তিনি বলেন, ‘সাধারণ মানুষের স্বস্তি নিশ্চিত করতে সরকার বদ্ধপরিকর এবং রমজান মাসে নিত্যপণ্যের মূল্য সহনীয় রাখতে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হয়েছে।’
৪৪ মিনিট আগে
গাইবান্ধার সাদুল্লাপুর উপজেলায় ছিনতাইকারী সন্দেহে গণপিটুনিতে নিহত দুজনের পরিচয় শনাক্ত করেছে পুলিশ। নিহতরা হলেন পলাশবাড়ী উপজেলার বেতকাপা ইউনিয়নের সাঁতারপাড়া গ্রামের মৃত লাল মিয়া শেখের ছেলে লেবু মিয়া ওরফে ভন্ডল (২৪) এবং একই ইউনিয়নের মস্তাপুর গ্রামের মৃত দানোজ মিয়ার ছেলে মঈনুল ইসলাম (৫০)।
১ ঘণ্টা আগে