গাজীপুরের কালীগঞ্জে শিয়ালের কামড়ে এক নারীসহ তিনজন জখম হয়েছেন। আজ বৃহস্পতিবার উপজেলার জাঙ্গালিয়া ইউনিয়নে বরাইয়া এলাকায় এ ঘটনা ঘটে।
তিনজন জখম হওয়ার বিষয় আজকের পত্রিকাকে নিশ্চিত করেন জাঙ্গালিয়া ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান গাজী সারোয়ার হোসেন।
ভুক্তভোগী শামসুন্নাহার বেগম জানান, তিনি তাঁর ছোট ছেলের বাড়ি থেকে বড় ছেলে শাহজাহানের বাড়িতে যাচ্ছিলেন। এ সময় রাস্তায় একটি শিয়াল তাঁর পায়ে কামড় দিলে তিনি মাটিতে পড়ে যান। পরে ক্ষিপ্ত হয়ে শিয়ালটি আবার কামড় দিতে এলে তা প্রতিহত করার সময় শিয়ালটি হাতের একটি আঙুল কামড় দিয়ে কেটে খেয়ে ফেলে।
শামসুন্নাহার বেগম আরও জানান, তাঁর চিৎকারে ছেলে-নাতিসহ আশপাশের লোকজন শিয়ালটিকে ধাওয়া দিলে শিয়ালটি মাটিতে পড়ে থাকে। পরে তাঁর বড় ছেলে শাহজাহান শিয়ালটিকে পা দিয়ে লাথি দিলে সে ক্ষিপ্ত হয়ে শাহজাহানের পায়েও কামড় দেয়।
এর আগে শিয়ালটি একই গ্রামের নাসির উদ্দিন শেখসহ বেশ কয়েটি গরু-ছাগলকে কামড় দিয়ে জখম করেছে। স্থানীয়দের সহযোগিতায় শিয়ালের কামড়ে জখম হওয়া ব্যক্তিদের উদ্ধার করে গাজীপুর শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
ইউপি চেয়ারম্যান সারোয়ার হোসেন বলেন, ‘এই অঞ্চলে ঘন জঙ্গল বেশি থাকায় শিয়ালের উপদ্রব বেশি। কিন্তু শেয়ালের কামড়ে মানুষ জখম হওয়ার ঘটনা এবারই প্রথম। জখম হওয়া ব্যক্তিদের উদ্ধার করে জেলার সদর হাসপাতালে পাঠানো হয়েছে। গ্রামের সাধারণ মানুষ শিয়ালটিকে খুঁজার চেষ্টা করছে।’

যে পরিমাণ বকেয়া রেখে গেছে এবং দেশে যে পরিমাণ জ্বালানি ইনপুট করতে হবে সব মিলিয়ে আমার জন্য একটা কঠিন অগ্নিপরীক্ষা—মন্তব্য করেছেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদমন্ত্রী ইকবাল হাসান মাহমুদ টুকু।
১৪ মিনিট আগে
নকলমুক্ত শিক্ষাব্যবস্থা গড়ার সাফল্যের ধারাবাহিকতায় এবার মাদক, সন্ত্রাস ও কিশোর গ্যাংমুক্ত দেশ গড়ে তোলার প্রত্যয় ব্যক্ত করেছেন শিক্ষামন্ত্রী আ ন ম এহছানুল হক মিলন। তিনি বলেন, যেভাবে কচুয়া থেকে নকলবিরোধী কার্যক্রমের সফল যাত্রা শুরু হয়েছিল, ঠিক সেভাবেই মাদক ও সন্ত্রাসবিরোধী অভিযানের সূচনা হবে কচুয়া...
২২ মিনিট আগে
দ্রব্যমূল্য কোনোভাবেই নিয়ন্ত্রণের বাইরে যেতে দেওয়া হবে না বলে আশ্বস্ত করেছেন ধর্মমন্ত্রী কাজী শাহ মোফাজ্জল হোসেন কায়কোবাদ। তিনি বলেন, ‘সাধারণ মানুষের স্বস্তি নিশ্চিত করতে সরকার বদ্ধপরিকর এবং রমজান মাসে নিত্যপণ্যের মূল্য সহনীয় রাখতে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হয়েছে।’
৩৮ মিনিট আগে
গাইবান্ধার সাদুল্লাপুর উপজেলায় ছিনতাইকারী সন্দেহে গণপিটুনিতে নিহত দুজনের পরিচয় শনাক্ত করেছে পুলিশ। নিহতরা হলেন পলাশবাড়ী উপজেলার বেতকাপা ইউনিয়নের সাঁতারপাড়া গ্রামের মৃত লাল মিয়া শেখের ছেলে লেবু মিয়া ওরফে ভন্ডল (২৪) এবং একই ইউনিয়নের মস্তাপুর গ্রামের মৃত দানোজ মিয়ার ছেলে মঈনুল ইসলাম (৫০)।
১ ঘণ্টা আগে