
দ্বৈত নাগরিকত্ব নিয়ে পাল্টাপাল্টি অভিযোগ করেছেন ফরিদপুর-৩ (সদর) আসনের আওয়ামী লীগ মনোনীত প্রার্থী শামীম হক ও স্বতন্ত্র প্রার্থী আব্দুল কাদের আজাদ। আজ সোমবার সকাল ১০টায় জেলা প্রশাসক কার্যালয়ের সম্মেলন কক্ষে প্রার্থীদের মনোনয়ন পত্র যাচাই-বাছাই অনুষ্ঠান চলাকালে রিটার্নিং অফিসার জেলা প্রশাসক কামরুল আহসান তালুকদারের কাছে লিখিত অভিযোগ দেন তাঁরা।
তবে তাৎক্ষণিক কোনো প্রমাণ না দিতে পারায় এবং মনোনয়ন পত্র সঠিক থাকায় তাঁদের মনোনয়ন বৈধ ঘোষণা করেন রিটার্নিং অফিসার। এ সময় আরও তিন প্রার্থীর মনোনয়ন বৈধ ও অপর তিন প্রার্থীর মনোনয়ন পত্র বাতিল করা হয়।
যাচাই-বাছাই চলাকালে আওয়ামী লীগ মনোনীত প্রার্থী শামীম হকের দ্বৈত নাগরিকত্ব রয়েছে বলে অভিযোগ দেন আব্দুল কাদের আজাদ। এ সময় আইনজীবী বদিউজ্জামান বাবু রিটার্নিং অফিসারের কাছে লিখিত অভিযোগটি দেন। সেখানে জানান, আওয়ামী লীগ মনোনীত প্রার্থী শামীম হকের দ্বৈত নাগরিকত্ব রয়েছে। এ সময় রিটার্নিং অফিসার তাঁর কাছে কোনো প্রমাণ এবং কাগজপত্র আছে কি-না জানতে চান। তাৎক্ষণিক তা দেখাতে না পারায় শামীম হকের মনোনয়ন পত্রটি বৈধ ঘোষণা করা হয়।
এরপরই স্বতন্ত্র প্রার্থী আব্দুল কাদের আজাদের মনোনয়ন যাচাই-বাছাই চলাকালে রিটার্নিং অফিসারের কাছে একটি অভিযোগ দেন শামীম হক। তিনি লিখিত অভিযোগে জানান, এ কে আজাদের দ্বৈত নাগরিকত্ব রয়েছে। তবে তিনিও তাৎক্ষণিক কোনো প্রমাণ কিংবা কাগজ পত্র দেখাতে পারেনি। পরে মনোনয়ন পত্রটি বৈধ ঘোষণা করা হয়।
আসনটি থেকে মনোনয়ন ফরম জমা দিয়েছিলেন মোট আটজন প্রার্থী। যাচাই-বাছাই শেষে পাঁচজনের মনোনয়ন বৈধ এবং এক স্বতন্ত্র প্রার্থীসহ তিন প্রার্থীর মনোনয়ন পত্র বাতিল ঘোষণা করা হয়।
রিটার্নিং অফিসার জানান, এক শতাংশ ভোটারের তথ্য গরমিল থাকায় স্বতন্ত্র প্রার্থী জেলা আওয়ামী লীগের সহসভাপতি ফারুক হোসেন, হলফ নামায় আয়-ব্যয় ও বাৎসরিক বিবরণীতে স্বাক্ষর না থাকায় বিএনএম মনোনীত প্রার্থী গোলাম রব্বানী খান এবং প্রার্থিতায় স্বাক্ষর না থাকায় বাংলাদেশ কংগ্রেসের প্রার্থী আ. আউয়াল মিয়ার মনোনয়ন পত্র অবৈধ হয়েছে।
এ ছাড়া আওয়ামী লীগ মনোনীত প্রার্থী শামীম হক, স্বতন্ত্র প্রার্থী আব্দুল কাদের আজাদ, বাংলাদেশ কংগ্রেস মনোনীত এম এ মুঈদ হোসেন আরিফ, জাতীয় পার্টির এস এম ইয়াহিয়া ও বাংলাদেশ সুপ্রিম পার্টির মো. দেলোয়ার হোসেনের মনোনয়ন বৈধ হয়েছে।

আপনাদের দেখার দরকার নেই—কে বিএনপি, কে আওয়ামী লীগ, কে জামায়াত করে। কেউ যদি দোষী হয় তাকে আইনের আওতায় আনুন, তার বিরুদ্ধে ব্যবস্থা নিন। গত ১৭ বছরে দেশে যা হয়েছে তার পুনরাবৃত্তি আমরা দেখতে চাই না।
১ ঘণ্টা আগে
রাজধানীর বেইলি রোডে ঝলমলে আলোকসজ্জার দোকান আর বিলাসী ইফতার আয়োজনে ব্যস্ত বিক্রেতা। ক্রেতার ভিড়ও বেশ। পুরান ঢাকার ঐতিহ্যবাহী খাবার নিয়ে জমে উঠেছে এখানকার ইফতার বাজার। প্রতিবারের মতো এবারও বিভিন্ন হোটেল-রেস্টুরেন্টে নানান পদের ইফতারসামগ্রীর দেখা মিলেছে।
১ ঘণ্টা আগে
রাজধানীর মগবাজার ও জুরাইন এলাকা থেকে অজ্ঞাতনামা দুই ব্যক্তির মরদেহ উদ্ধার করেছে পুলিশ। আজ শুক্রবার বিকেলে মরদেহ দুটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজের মর্গে পাঠানো হয়েছে।
২ ঘণ্টা আগে
বিমান বাংলাদেশ এয়ারলাইনসের সাবেক ব্যবস্থাপনা পরিচালক (এমডি) ও সিইও সাফিকুর রহমানের উত্তরার বাসায় এক শিশু গৃহকর্মীকে নিয়মিত নির্যাতন করা হতো বলে আদালতে স্বীকারোক্তি দিয়েছেন ওই বাসারই আরেক গৃহকর্মী সুফিয়া বেগম। তবে পুলিশের জিজ্ঞাসাবাদে নির্যাতনের কথা স্বীকার করলেও আদালতে জবানবন্দি দিতে অস্বীকৃতি...
২ ঘণ্টা আগে