
আধুনিক জীবনযাত্রায় হারিয়ে যেতে বসেছে বাংলার ঐতিহ্য যাত্রাপালা। সাধারণ মানুষের বিনোদনের পন্থা কমে এসেছে। তাই এই লোকসংস্কৃতি পুনরুদ্ধারে নতুন উদ্যোগ নিয়েছে মানিকগঞ্জের গিলন্ড বন্ধু মহল নাট্যগোষ্ঠী।
গিলন্ড বন্ধু মহল নাট্যগোষ্ঠীর তত্ত্বাবধানে মঞ্চস্থ হলো জীবনমুখী যাত্রাপালা ‘কলঙ্কিত সমাজ’। এতে সমাজের প্রভাবশালীদের বিভিন্ন অসংগতি-নির্যাতনের কথা উঠে এসেছে। যাত্রাপালায় উচ্চারিত হয়েছে অন্যায়ের প্রতিবাদে অবহেলিতদের উত্থানের কথা। এ ছাড়া নাচ-গানের সঙ্গে উপস্থাপিত হয়েছে রোমাঞ্চকর দৃশ্য।
গতকাল মঙ্গলবার রাতে মানিকগঞ্জ সদর উপজেলার গিলন্ড দরবার শরীফে যাত্রাপালা কলঙ্কিত সমাজ মঞ্চস্থ হয়। এটি লিখেছেন বিশিষ্ট লেখক আমজাদ হোসেন। সাংস্কৃতিক ব্যক্তিত্ব মো. লাভলু মিয়ার প্রযোজনায় পালাটি পরিচালনা করেছেন অভিনেতা ও পরিচালক সেলিম খান।
প্রযোজক মো. লাভলু মিয়া বলেন, যাত্রাপালাটি একেবারেই গ্রামবাংলার একটি সহজ-সরল পরিবারের কাহিনি। সমাজের বিভিন্ন অসংগতি-নির্যাতন ও প্রতিবাদের উত্থানকাহিনী উঠে এসেছে এই পালাটিতে। আধুনিক কালে এসে যাত্রাপালার কথিত যে আধুনিক সংস্করণ বর্তমানে দেখা যায়; তাতে ভালো কোনো গল্প নেই, পালার আমেজ নেই। কিন্তু কলঙ্কিত সমাজ পালাটি দর্শক খুব ভালোভাবে নিয়েছে।

যাত্রাপালাটিতে অভিনয় করেছেন আবুল বাশার, কালাম, প্রিয়া, লাভলু, তমা, সাবিত্রী, সেলিম খান, এরশাদ, আকরামসহ অনেকে।

নারী-পুরুষসহ বিভিন্ন বয়সী হাজারো মানুষ যাত্রাপালাটি উপভোগ করে প্রশংসা করেছেন। তাঁরা বলেন, গ্রাম বাংলায় এখন হারিয়ে যেতে বসেছে যাত্রাপালা। এখন আর আগের মতো পালা মঞ্চস্থ হয় না। কিন্তু ‘কলঙ্কিত সমাজ’ দেখে খুব ভালো লেগেছে। সমাজের প্রভাবশালীদের অন্যায়ের কথা উঠে এসেছে। আমরা চাই এমন ভালো যাত্রাপালা গ্রামে আরও মঞ্চস্থ হোক।

যশোরের শার্শায় পল্লিচিকিৎসক আলামিন হত্যার ২৪ ঘণ্টা পার হলেও এখন পর্যন্ত কোনো কূলকিনারা করতে পারেনি পুলিশ। তবে আজ শুক্রবার জিজ্ঞাসাবাদের জন্য নিহত আলামিনের দুই স্ত্রীসহ চারজনকে পুলিশ হেফাজতে নেওয়া হয়েছে।
৩০ মিনিট আগে
আপনাদের দেখার দরকার নেই—কে বিএনপি, কে আওয়ামী লীগ, কে জামায়াত করে। কেউ যদি দোষী হয় তাকে আইনের আওতায় আনুন, তার বিরুদ্ধে ব্যবস্থা নিন। গত ১৭ বছরে দেশে যা হয়েছে তার পুনরাবৃত্তি আমরা দেখতে চাই না।
২ ঘণ্টা আগে
রাজধানীর বেইলি রোডে ঝলমলে আলোকসজ্জার দোকান আর বিলাসী ইফতার আয়োজনে ব্যস্ত বিক্রেতা। ক্রেতার ভিড়ও বেশ। পুরান ঢাকার ঐতিহ্যবাহী খাবার নিয়ে জমে উঠেছে এখানকার ইফতার বাজার। প্রতিবারের মতো এবারও বিভিন্ন হোটেল-রেস্টুরেন্টে নানান পদের ইফতারসামগ্রীর দেখা মিলেছে।
২ ঘণ্টা আগে
রাজধানীর মগবাজার ও জুরাইন এলাকা থেকে অজ্ঞাতনামা দুই ব্যক্তির মরদেহ উদ্ধার করেছে পুলিশ। আজ শুক্রবার বিকেলে মরদেহ দুটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজের মর্গে পাঠানো হয়েছে।
২ ঘণ্টা আগে