
গোপালগঞ্জে কোটালীপাড়ায় পুকুরে বিষ প্রয়োগ করে প্রায় তিন লাখ টাকার মাছ নিধনের অভিযোগ উঠেছে। উপজেলার কুশলা ইউনিয়নের চৌরখুলী গ্রামে গতকাল রোববার রাতে এ ঘটনা ঘটে।
স্থানীয় বাসিন্দাদের সূত্রে জানা গেছে, চৌরখুলী গ্রামের মাছ ব্যবসায়ী সিদ্দিক মোল্লা চারটি ঘেরে বোরো ধান চাষ করার জন্য সেখান থেকে বিভিন্ন প্রজাতির মাছ ধরে এনে বাড়ির পাশের পুকুরে ছাড়ে রাখেন। গতকাল রাতে কেউ সেই পুকুরে বিষ প্রয়োগ করলে সব মাছ মরে যায়।
সিদ্দিক বলেন, ‘দেড় মাস আগে আমি চারটি ঘের থেকে প্রায় তিন লাখ টাকার মাছ ধরে এনে বাড়ির পাশের পুকুরে ছাড়ি। রাতে কেউ বিষ প্রয়োগ করে আমার পুকুরে থাকা সব মাছ নিধন করেছে। আমি এখন সর্বস্বান্ত হয়ে গেছি। যারা আমার এত বড় ক্ষতি করল, প্রশাসনের কাছে তাদের বিচার চাই।’
এ বিষয়ে কোটালীপাড়া থানার উপপরিদর্শক (এসআই) ফুল মিয়া বলেন, ‘ঘটনাটি জেনেছি। কিন্তু এখন পর্যন্ত লিখিত অভিযোগ পাইনি। অভিযোগ পাওয়ার পরে তদন্ত করে ব্যবস্থা নেওয়া হবে।’

যশোরের শার্শায় পল্লিচিকিৎসক আলামিন হত্যার ২৪ ঘণ্টা পার হলেও এখন পর্যন্ত কোনো কূলকিনারা করতে পারেনি পুলিশ। তবে আজ শুক্রবার জিজ্ঞাসাবাদের জন্য নিহত আলামিনের দুই স্ত্রীসহ চারজনকে পুলিশ হেফাজতে নেওয়া হয়েছে।
১ ঘণ্টা আগে
আপনাদের দেখার দরকার নেই—কে বিএনপি, কে আওয়ামী লীগ, কে জামায়াত করে। কেউ যদি দোষী হয় তাকে আইনের আওতায় আনুন, তার বিরুদ্ধে ব্যবস্থা নিন। গত ১৭ বছরে দেশে যা হয়েছে তার পুনরাবৃত্তি আমরা দেখতে চাই না।
২ ঘণ্টা আগে
রাজধানীর বেইলি রোডে ঝলমলে আলোকসজ্জার দোকান আর বিলাসী ইফতার আয়োজনে ব্যস্ত বিক্রেতা। ক্রেতার ভিড়ও বেশ। পুরান ঢাকার ঐতিহ্যবাহী খাবার নিয়ে জমে উঠেছে এখানকার ইফতার বাজার। প্রতিবারের মতো এবারও বিভিন্ন হোটেল-রেস্টুরেন্টে নানান পদের ইফতারসামগ্রীর দেখা মিলেছে।
২ ঘণ্টা আগে
রাজধানীর মগবাজার ও জুরাইন এলাকা থেকে অজ্ঞাতনামা দুই ব্যক্তির মরদেহ উদ্ধার করেছে পুলিশ। আজ শুক্রবার বিকেলে মরদেহ দুটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজের মর্গে পাঠানো হয়েছে।
৩ ঘণ্টা আগে