
কোটা সংস্কার আন্দোলনে সারা দেশে সরকারদলীয় নেতা-কর্মী এবং সরকারি বাহিনীর হামলায় শিক্ষার্থী-জনতার নিহত হওয়ার প্রতিবাদে সরকারের পদত্যাগের দাবি জানিয়েছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) জাতীয়তাবাদ ও ইসলামি মূল্যবোধে বিশ্বাসী শিক্ষকদের সংগঠন সাদা দল।
আজ শনিবার দুপুর বিশ্ববিদ্যালয়ের ভিসি চত্বর থেকে মিছিল নিয়ে রাজু ভাস্কর্যের পাদদেশে গিয়ে ‘বৈষম্যবিরোধী আন্দোলন দমনে ছাত্র-জনতা হত্যা, নিপীড়ন ও গণগ্রেপ্তারের প্রতিবাদ এবং স্বৈরাচারী সরকারের পদত্যাগের দাবিতে র্যালি ও সংহতি সমাবেশ’ করে।
সংহতি সমাবেশে সাদা দলের আহ্বায়ক অধ্যাপক মো. লুৎফর রহমান বলেন, ‘সরকারের কাছে আমরা হত্যার বিচার চাই না। কারণ, যারা হত্যা করেছে তাদের কাছে কিসের বিচার চাইব। সরকারের কাছে বিচার চাওয়ার কোনো যৌক্তিকতা নেই। এত শিক্ষার্থী হত্যা করা হয়েছে, সাংবাদিক হত্যা করা হয়েছে, রাষ্ট্রীয় সম্পদ ধ্বংস করা হয়েছে। সবকিছুর দায় নিয়ে সরকারকে পদত্যাগ করতে হবে।’
অধ্যাপক লুৎফর রহমান বলেন, ‘বাংলাদেশে যত আন্দোলন হয়েছে, স্বাধীনতার পূর্বে যে আন্দোলন হয়েছে, একসঙ্গে এতগুলো প্রাণ ঝরে গেছে—তার নজির কিন্তু বাংলাদেশে নেই। লজ্জায় আর ঘৃণায় কোনো কিছুই বলতে পারি না। এই আন্দোলনের প্রতি কটাক্ষ, তুচ্ছতাচ্ছিল্য করার মধ্য দিয়ে এই আন্দোলন এতটুকু পর্যন্ত গড়িয়েছে।’
সংহতি সমাবেশ সাদা দলের যুগ্ম আহ্বায়ক অধ্যাপক ড. ছিদ্দিকুর রহমান খান, অধ্যাপক আব্দুস সালাম, সাবেক আহ্বায়ক অধ্যাপক এ বি এম ওবায়দুল ইসলাম, শিক্ষকনেতা অধ্যাপক আল মোজাদ্দেদ আলফেসানীসহ সাদা দলের বিভিন্ন স্তরে শিক্ষক নেতারা উপস্থিত ছিলেন।

বর্তমান সরকারের লক্ষ্য হচ্ছে—দেশের মর্যাদা ও স্বার্থ অক্ষুণ্ন রেখে আন্তর্জাতিক অঙ্গনে একটি স্থিতিশীল ও সম্মানজনক অবস্থান নিশ্চিত করা। আমাদের পররাষ্ট্রনীতি শুধু নয়, সকল নীতিই পরিচালিত হবে ও প্রতিফলিত হবে—সবার আগে বাংলাদেশ নিয়ে।
২০ মিনিট আগে
যে পরিমাণ বকেয়া রেখে গেছে এবং দেশে যে পরিমাণ জ্বালানি ইনপুট করতে হবে সব মিলিয়ে আমার জন্য একটা কঠিন অগ্নিপরীক্ষা—মন্তব্য করেছেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদমন্ত্রী ইকবাল হাসান মাহমুদ টুকু।
১ ঘণ্টা আগে
নকলমুক্ত শিক্ষাব্যবস্থা গড়ার সাফল্যের ধারাবাহিকতায় এবার মাদক, সন্ত্রাস ও কিশোর গ্যাংমুক্ত দেশ গড়ে তোলার প্রত্যয় ব্যক্ত করেছেন শিক্ষামন্ত্রী আ ন ম এহছানুল হক মিলন। তিনি বলেন, যেভাবে কচুয়া থেকে নকলবিরোধী কার্যক্রমের সফল যাত্রা শুরু হয়েছিল, ঠিক সেভাবেই মাদক ও সন্ত্রাসবিরোধী অভিযানের সূচনা হবে কচুয়া...
১ ঘণ্টা আগে
দ্রব্যমূল্য কোনোভাবেই নিয়ন্ত্রণের বাইরে যেতে দেওয়া হবে না বলে আশ্বস্ত করেছেন ধর্মমন্ত্রী কাজী শাহ মোফাজ্জল হোসেন কায়কোবাদ। তিনি বলেন, ‘সাধারণ মানুষের স্বস্তি নিশ্চিত করতে সরকার বদ্ধপরিকর এবং রমজান মাসে নিত্যপণ্যের মূল্য সহনীয় রাখতে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হয়েছে।’
২ ঘণ্টা আগে