
মুন্সিগঞ্জের শ্রীনগরে বিদেশি পিস্তল, ম্যাগাজিনসহ কয়েকটি মামলার গ্রেপ্তারি পরোয়ানাভুক্ত আসামি মো. সজীব ব্যাপারীকে গ্রেপ্তার করেছে র্যাব। গতকাল মঙ্গলবার (১১ মার্চ) রাত সাড়ে ১২টার দিকে উপজেলার বাঘড়া ইউনিয়নের জাহানাবাদ এলাকা থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তার সজীব জাহানাবাদ এলাকার আব্দুল হক ব্যাপারীর ছেলে। তিনি ওই এলাকায় পেশাদার অস্ত্রধারী সন্ত্রাসী হিসেবে পরিচিত।
র্যাব-১০-এর সহকারী পুলিশ সুপার শামীম হাসান সরদার আজকের পত্রিকাকে এই তথ্য জানিয়েছেন। তিনি বলেন, পেশাদার অস্ত্রধারী সন্ত্রাসী সজীব ব্যাপারী বেশ কিছুদিন ধরে শ্রীনগরসহ আশপাশের বিভিন্ন এলাকায় অস্ত্রের ভয় দেখিয়ে চুরি, ছিনতাই, চাঁদাবাজিসহ বিভিন্ন অপরাধমূলক কার্যক্রম চালিয়ে আসছিল। শ্রীনগর থানায় করা মামলায় গ্রেপ্তার দেখিয়ে তাঁকে আদালতে সোপর্দ করা হয়েছে।

যে পরিমাণ বকেয়া রেখে গেছে এবং দেশে যে পরিমাণ জ্বালানি ইনপুট করতে হবে সব মিলিয়ে আমার জন্য একটা কঠিন অগ্নিপরীক্ষা—মন্তব্য করেছেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদমন্ত্রী ইকবাল হাসান মাহমুদ টুকু।
২১ মিনিট আগে
নকলমুক্ত শিক্ষাব্যবস্থা গড়ার সাফল্যের ধারাবাহিকতায় এবার মাদক, সন্ত্রাস ও কিশোর গ্যাংমুক্ত দেশ গড়ে তোলার প্রত্যয় ব্যক্ত করেছেন শিক্ষামন্ত্রী আ ন ম এহছানুল হক মিলন। তিনি বলেন, যেভাবে কচুয়া থেকে নকলবিরোধী কার্যক্রমের সফল যাত্রা শুরু হয়েছিল, ঠিক সেভাবেই মাদক ও সন্ত্রাসবিরোধী অভিযানের সূচনা হবে কচুয়া...
২৮ মিনিট আগে
দ্রব্যমূল্য কোনোভাবেই নিয়ন্ত্রণের বাইরে যেতে দেওয়া হবে না বলে আশ্বস্ত করেছেন ধর্মমন্ত্রী কাজী শাহ মোফাজ্জল হোসেন কায়কোবাদ। তিনি বলেন, ‘সাধারণ মানুষের স্বস্তি নিশ্চিত করতে সরকার বদ্ধপরিকর এবং রমজান মাসে নিত্যপণ্যের মূল্য সহনীয় রাখতে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হয়েছে।’
১ ঘণ্টা আগে
গাইবান্ধার সাদুল্লাপুর উপজেলায় ছিনতাইকারী সন্দেহে গণপিটুনিতে নিহত দুজনের পরিচয় শনাক্ত করেছে পুলিশ। নিহতরা হলেন পলাশবাড়ী উপজেলার বেতকাপা ইউনিয়নের সাঁতারপাড়া গ্রামের মৃত লাল মিয়া শেখের ছেলে লেবু মিয়া ওরফে ভন্ডল (২৪) এবং একই ইউনিয়নের মস্তাপুর গ্রামের মৃত দানোজ মিয়ার ছেলে মঈনুল ইসলাম (৫০)।
১ ঘণ্টা আগে