
বৈরী আবহাওয়ার কারণে নদী উত্তাল থাকায় দুর্ঘটনা এড়াতে পাটুরিয়া-দৌলতদিয়া নৌপথে গতকাল শনিবার ভোর থেকে লঞ্চ চলাচল বন্ধ রয়েছে। ফেরিগুলোও চলাচল করছে বেশ সতর্কতার সঙ্গে। আজ রোববার সন্ধ্যা ৭টা থেকে (এ প্রতিবেদন লেখা পর্যন্ত) বন্ধ রয়েছে লঞ্চ, স্পিডবোট, ইঞ্জিনচালিত নৌকাসহ সব ধরনের নৌযান।
এদিকে আজ সকাল থেকেই ঢাকা-আরিচা মহাসড়ক অনেকটাই ফাঁকা দেখা গেছে। মাঝেমধ্যে দু–একটি যান চলাচল করলেও যাত্রী ছিল অনেক কম। বৈরী আবহাওয়ার কারণে লঞ্চ, স্পিডবোট বন্ধ থাকায় চরম দুর্ভোগে পড়েছে যাত্রীরা।
এর আগে ১৪ সেপ্টেম্বর শনিবার ভোর সোয়া ৪টা থেকে আরিচা-কাজিরহাট ও পাটুরিয়া-দৌলতদিয়া নৌপথে দুর্ঘটনা এড়াতে ফেরি, লঞ্চ চলাচল বন্ধ করে দেয় কর্তৃপক্ষ। পরে ওই দিন সকাল ৮টা থেকে ফেরি চলাচল শুরু হয়।
লঞ্চ বন্ধ থাকায় পাটুরিয়া ঘাটের পন্টুনে বসে লঞ্চচালক, সারেং ও স্টাফরা অলস সময় পার করছেন। এ ছাড়া যাত্রীর অভাবে পন্টুনে বাঁধা পাঁচটি লঞ্চ অপেক্ষা করতে দেখা গেছে। পদ্মা নদীর পাড় ঘেঁষে বেঁধে রাখা হয়েছে আরও কয়েকটি লঞ্চ।
এক লঞ্চের সারেং রিপন মিয়া বলেন, ‘বৃষ্টি আর বাতাসের তোড়ে পন্টুনের সঙ্গে লঞ্চের আঘাত লাগে। তাই অনেকে নদীর পার ঘেঁষে লঞ্চ বেঁধে রেখেছেন। এই পরিস্থিতিতে কোথাও যেতে পারছি না। পন্টুনে বসে অলস সময় কাটাচ্ছি।’
বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন কর্তৃপক্ষ (বিআইডব্লিউটিএ) আরিচা শাখার ব্যবস্থাপক মো. মামুনুর রশীদ বলেন, বৈরী আবহাওয়ার কারণে নদী উত্তাল। প্রচণ্ড ঢেউয়ের সৃষ্টি হচ্ছে। তাই দুর্ঘটনা এড়াতে ১৪ সেপ্টেম্বর ভোর সোয়া ৪টা থেকে এই নৌপথে লঞ্চ, স্পিডবোট চলাচল বন্ধ করে দেওয়া হয়।
তিনি আরও বলেন, পরবর্তী নির্দেশ না আসা পর্যন্ত আরিচা-কাজিরহাট ও পাটুরিয়া-দৌলতদিয়া নৌপথথে লঞ্চ চলাচল বন্ধ থাকবে। পরিবেশ স্বাভাবিক হলে কর্তৃপক্ষের নির্দেশনায় পুনরায় লঞ্চ চলাচল শুরু হবে।
বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন কর্তৃপক্ষের (বিআইডব্লিউটিএ) পাটুরিয়া ঘাট শাখার এজিএম মো. সালাম হোসেন বলেন, এই নৌপথে ফেরি চলাচল স্বাভাবিক রয়েছে। তবে আবহাওয়া পর্যবেক্ষণ করে সতর্কতার সঙ্গে চলছে ফেরি। এ পথে ১৮টি ফেরি চলাচল করছে।

বর্তমান সরকারের লক্ষ্য হচ্ছে—দেশের মর্যাদা ও স্বার্থ অক্ষুণ্ন রেখে আন্তর্জাতিক অঙ্গনে একটি স্থিতিশীল ও সম্মানজনক অবস্থান নিশ্চিত করা। আমাদের পররাষ্ট্রনীতি শুধু নয়, সকল নীতিই পরিচালিত হবে ও প্রতিফলিত হবে—সবার আগে বাংলাদেশ নিয়ে।
১ ঘণ্টা আগে
যে পরিমাণ বকেয়া রেখে গেছে এবং দেশে যে পরিমাণ জ্বালানি ইনপুট করতে হবে সব মিলিয়ে আমার জন্য একটা কঠিন অগ্নিপরীক্ষা—মন্তব্য করেছেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদমন্ত্রী ইকবাল হাসান মাহমুদ টুকু।
২ ঘণ্টা আগে
নকলমুক্ত শিক্ষাব্যবস্থা গড়ার সাফল্যের ধারাবাহিকতায় এবার মাদক, সন্ত্রাস ও কিশোর গ্যাংমুক্ত দেশ গড়ে তোলার প্রত্যয় ব্যক্ত করেছেন শিক্ষামন্ত্রী আ ন ম এহছানুল হক মিলন। তিনি বলেন, যেভাবে কচুয়া থেকে নকলবিরোধী কার্যক্রমের সফল যাত্রা শুরু হয়েছিল, ঠিক সেভাবেই মাদক ও সন্ত্রাসবিরোধী অভিযানের সূচনা হবে কচুয়া...
২ ঘণ্টা আগে
দ্রব্যমূল্য কোনোভাবেই নিয়ন্ত্রণের বাইরে যেতে দেওয়া হবে না বলে আশ্বস্ত করেছেন ধর্মমন্ত্রী কাজী শাহ মোফাজ্জল হোসেন কায়কোবাদ। তিনি বলেন, ‘সাধারণ মানুষের স্বস্তি নিশ্চিত করতে সরকার বদ্ধপরিকর এবং রমজান মাসে নিত্যপণ্যের মূল্য সহনীয় রাখতে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হয়েছে।’
২ ঘণ্টা আগে