
ঈদের ছুটি বাড়ানোর দাবিতে গাজীপুরের কালিয়াকৈর উপজেলার একটি পোশাক কারখানার শ্রমিকেরা মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করেন। আজ সোমবার দুপুরে ঢাকা-টাঙ্গাইল মহাসড়ক অবরোধ করলে প্রায় ২ ঘণ্টা মহাসড়কে যান চলাচল বন্ধ থাকে। এতে চরম দুর্ভোগে পড়েন যানবাহনের চালক ও যাত্রীরা।
শিল্প পুলিশ ও শ্রমিকেরা জানান, উপজেলার শফিপুরের বিশ্বাসপাড়া এলাকার স্ট্যান্ডার্ড গ্রুপের মালিকানাধীন স্টারলিং ডিজাইনস লিমিটেড নামের কারখানার শ্রমিকেরা আজ সকালে কাজে যোগ দেন। দুপুরে শ্রমিকেরা জানতে পারেন, ঈদের ছুটি দেওয়া হয়েছে তিন দিন। ছুটির বিষয়টি শ্রমিকেরা জানার পর দুপুরে বিক্ষোভ শুরু করেন।
একপর্যায়ে শ্রমিকেরা ঈদের ছুটি বাড়ানোর দাবিতে বেলা দেড়টার দিকে কারখানার সামনে ঢাকা-টাঙ্গাইল মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করতে থাকেন। এতে ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের উভয় দিকে যান চলাচল বন্ধ হয়ে দীর্ঘ জটের সৃষ্টি হয়।
খবর পেয়ে গাজীপুর শিল্প ও জেলা পুলিশ ঘটনাস্থলে গিয়ে শ্রমিকদের বুঝিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণের চেষ্টা করে ব্যর্থ হয়। এ সময় শ্রমিকেরা আরও কিছু দাবি উত্থাপন করে বিক্ষোভ অব্যাহত রাখেন। পরে সেনাবাহিনীর সদস্যরা ঘটনাস্থলে গিয়ে পুলিশের সঙ্গে মিলে ধাওয়া দিয়ে শ্রমিকদের মহাসড়ক থেকে সরিয়ে দেয়। পরে বেলা সাড়ে ৩টার দিকে মহাসড়কে যান চলাচল শুরু হয়। প্রায় দুই ঘণ্টা মহাসড়ক অবরোধ থাকায় উভয় দিকে দীর্ঘ যানজটের সৃষ্টি হয়।
শ্রমিকেরা দাবি করেন, ‘আশপাশের সব কারখানায় ২৯ মার্চ থেকে ঈদের ছুটি দিয়েছে ১২ দিন, কিন্তু আমাদের কারখানা ছুটি দিয়েছে তিন দিন। আমরা পাঁচ দিনের ছুটি দাবি করেছি।’
গাজীপুর শিল্পাঞ্চলের পুলিশ সুপার এ কে এম জহিরুল ইসলাম বলেন, ছুটি বাড়ানোসহ বেশ কয়েকটি দাবিতে শ্রমিকেরা বিক্ষোভ করেন এবং মহাসড়কে অবস্থান নিয়ে অবরোধ করেন। পরে পুলিশ ও সেনাবাহীর সদস্যরা গিয়ে শ্রমিকদের বুঝিয়ে সরিয়ে দিলে যান চলাচল স্বাভাবিক হয়।

যশোরের শার্শায় পল্লিচিকিৎসক আলামিন হত্যার ২৪ ঘণ্টা পার হলেও এখন পর্যন্ত কোনো কূলকিনারা করতে পারেনি পুলিশ। তবে আজ শুক্রবার জিজ্ঞাসাবাদের জন্য নিহত আলামিনের দুই স্ত্রীসহ চারজনকে পুলিশ হেফাজতে নেওয়া হয়েছে।
২৯ মিনিট আগে
আপনাদের দেখার দরকার নেই—কে বিএনপি, কে আওয়ামী লীগ, কে জামায়াত করে। কেউ যদি দোষী হয় তাকে আইনের আওতায় আনুন, তার বিরুদ্ধে ব্যবস্থা নিন। গত ১৭ বছরে দেশে যা হয়েছে তার পুনরাবৃত্তি আমরা দেখতে চাই না।
২ ঘণ্টা আগে
রাজধানীর বেইলি রোডে ঝলমলে আলোকসজ্জার দোকান আর বিলাসী ইফতার আয়োজনে ব্যস্ত বিক্রেতা। ক্রেতার ভিড়ও বেশ। পুরান ঢাকার ঐতিহ্যবাহী খাবার নিয়ে জমে উঠেছে এখানকার ইফতার বাজার। প্রতিবারের মতো এবারও বিভিন্ন হোটেল-রেস্টুরেন্টে নানান পদের ইফতারসামগ্রীর দেখা মিলেছে।
২ ঘণ্টা আগে
রাজধানীর মগবাজার ও জুরাইন এলাকা থেকে অজ্ঞাতনামা দুই ব্যক্তির মরদেহ উদ্ধার করেছে পুলিশ। আজ শুক্রবার বিকেলে মরদেহ দুটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজের মর্গে পাঠানো হয়েছে।
২ ঘণ্টা আগে