
ঢাকা রিপোর্টার্স ইউনিটি (ডিআরইউ) আয়োজিত ওয়ালটন-ডিআরইউ মিডিয়া ক্রিকেট টুর্নামেন্টের প্রথম ম্যাচ জয় দিয়ে শুরু করেছে আজকের পত্রিকা।
আজ সোমবার দুপুরে পল্টন মাঠে এই খেলা অনুষ্ঠিত হয়। খেলায় দৈনিক সংগ্রামকে ২৯ রানে হারিয়ে দ্বিতীয় রাউন্ডে উঠেছে আজকের পত্রিকা।
প্রথম ম্যাচে ৩৯ রান করে ম্যান অব দ্য ম্যাচ নির্বাচিত হয়েছেন আজকের পত্রিকার সিনিয়র রিপোর্টার মো. হুমায়ূন কবীর। এ ছাড়া হ্যাটট্রিক করেন আজকের পত্রিকার নিজস্ব প্রতিবেদক জাহিদুল ইসলাম। আজকের পত্রিকার পক্ষে খেলায় আরও অংশ নেন—রেজা করিম, জয়নাল আবেদীন খান, তানিম আহমেদ ও মারুফ কিবরিয়া।
এ সময় টিমের কোচ উবায়দুল্লাহ বাদল ও আজকের পত্রিকার আইন বিষয়ক প্রতিবেদক এস এম নূর মোহাম্মদ উপস্থিত ছিলেন। এবারের টুর্নামেন্টে ৫৫টি গণমাধ্যম অংশগ্রহণ করেছে।

গাইবান্ধার সাদুল্লাপুর উপজেলায় ছিনতাইকারী সন্দেহে গণপিটুনিতে নিহত দুজনের পরিচয় শনাক্ত করেছে পুলিশ। নিহতরা হলেন পলাশবাড়ী উপজেলার বেতকাপা ইউনিয়নের সাঁতারপাড়া গ্রামের মৃত লাল মিয়া শেখের ছেলে লেবু মিয়া ওরফে ভন্ডল (২৪) এবং একই ইউনিয়নের মস্তাপুর গ্রামের মৃত দানোজ মিয়ার ছেলে মঈনুল ইসলাম (৫০)।
২২ মিনিট আগে
আগামী মার্চে সুন্দরবনে ছেড়ে দেওয়া হতে পারে ফাঁদে আটকে অসুস্থ হয়ে পড়া সেই বাঘিনীকে। খুলনার রেসকিউ সেন্টারে ৪৫ দিন চিকিৎসায় বাঘিনীটি এখন অনেকটাই সুস্থ হয়ে উঠেছে।
৩৪ মিনিট আগে
দিনাজপুরের বিরামপুর উপজেলায় ট্রাকচাপায় মোটরসাইকেল আরোহী দুই বন্ধু নিহত হয়েছেন। বন্ধুকে সঙ্গে নিয়ে শ্বশুরবাড়ি থেকে ফেরার পথে আজ শুক্রবার (২০ ফেব্রুয়ারি) দুপুরে পৌর শহরের দিনাজপুর-গোবিন্দগঞ্জ সড়কের টিঅ্যান্ডটি মোড় এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত যুবকেরা হলেন সজীব হাসান (২৫) ও ইজহারুল ইসলাম (২৫)।
৩৯ মিনিট আগে
ইউএনও মোস্তাফিজুর রহমান বলেন, যমুনার চরে আটক ব্যক্তিরা আটটি ঘোড়া জবাই করেন। এতে ১১ বস্তা মাংস হয়, যার ওজন প্রায় ৪০০ কেজি। তাঁরা এই মাংস বিক্রির উদ্দেশ্যে ঢাকায় নেওয়ার চেষ্টা করছিলেন। গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাঁদের আটক করা হয়।
২ ঘণ্টা আগে