
মালয়েশিয়ায় পাঠানোর দাবিতে রাজধানীর শাহবাগ মোড় অবরোধ করেছেন আন্দোলনকারীরা। পরে তাঁরা প্রবাসী কল্যাণ মন্ত্রণালয়ের অভিমুখে রওনা হন এবং সেখানে অবস্থান কর্মসূচি পালন করছেন।
আজ সোমবার সকাল সাড়ে ৯টার দিকে আন্দোলনকারীরা প্রথমে শাহবাগ মোড় অবরোধ করেন। পরে পুলিশ তাঁদের সরিয়ে দিলে বেলা দেড়টার দিকে ইস্কাটন রোডে অবস্থিত প্রবাসী কল্যাণ মন্ত্রণালয় অভিমুখে মিছিল নিয়ে বের হন। এর আগে, নির্ধারিত সময়ে কলিং ভিসায় মালয়েশিয়ায় যেতে না পারা কর্মীরা শাহবাগে সমাবেশ ও অবস্থান কর্মসূচি পালন করেন। রিক্রুটিং এজেন্সিকে টাকা দেওয়ার পরও দেশটিতে যেতে না পেরে ভোগান্তিতে পড়েছেন তাঁরা।
আন্দোলনকারীদের প্রতিনিধি আলমগীর হোসেন গণমাধ্যমকে বলেন, ‘টাকা দিয়েও আমরা মালয়েশিয়ায় যেতে পারছি না। আমাদের পরিবার নিয়ে অসহায় অবস্থায় আছি। আমরা চাই, সরকার যেন আমাদের মালয়েশিয়ায় কর্মসংস্থানের জন্য পাঠায়। এ জন্য যতক্ষণ আমাদের দাবি মেনে নেওয়া না হবে, আমরা ততক্ষণ প্রবাসী কল্যাণ মন্ত্রণালয়ের সামনে অবস্থান কর্মসূচি পালন করব।’
যশোর থেকে আসা নাজমুল হাসান সাংবাদিকদের বলেন, ‘দুই বছর হলো টাকা জমা দিয়েছি। অথচ আমাদের মালয়েশিয়ায় পাঠানো হচ্ছে না। আমরা মালয়েশিয়ায় যেতে চাই। প্রধান উপদেষ্টার সঙ্গে দেখা করতে চাই।’
নারায়ণগঞ্জের আড়াইহাজার থেকে আসা মোহন আলী বলেন, ‘দেড় বছর হলো রিক্রুটিং এজেন্সিকে টাকা দিয়েছি। এরপরও আমাদের মালয়েশিয়ায় পাঠানো হচ্ছে না। এ জন্য সরকারের গাফিলতিকে দায়ী করেন তিনি।’

বর্তমান সরকারের লক্ষ্য হচ্ছে—দেশের মর্যাদা ও স্বার্থ অক্ষুণ্ন রেখে আন্তর্জাতিক অঙ্গনে একটি স্থিতিশীল ও সম্মানজনক অবস্থান নিশ্চিত করা। আমাদের পররাষ্ট্রনীতি শুধু নয়, সকল নীতিই পরিচালিত হবে ও প্রতিফলিত হবে—সবার আগে বাংলাদেশ নিয়ে।
২ মিনিট আগে
যে পরিমাণ বকেয়া রেখে গেছে এবং দেশে যে পরিমাণ জ্বালানি ইনপুট করতে হবে সব মিলিয়ে আমার জন্য একটা কঠিন অগ্নিপরীক্ষা—মন্তব্য করেছেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদমন্ত্রী ইকবাল হাসান মাহমুদ টুকু।
১ ঘণ্টা আগে
নকলমুক্ত শিক্ষাব্যবস্থা গড়ার সাফল্যের ধারাবাহিকতায় এবার মাদক, সন্ত্রাস ও কিশোর গ্যাংমুক্ত দেশ গড়ে তোলার প্রত্যয় ব্যক্ত করেছেন শিক্ষামন্ত্রী আ ন ম এহছানুল হক মিলন। তিনি বলেন, যেভাবে কচুয়া থেকে নকলবিরোধী কার্যক্রমের সফল যাত্রা শুরু হয়েছিল, ঠিক সেভাবেই মাদক ও সন্ত্রাসবিরোধী অভিযানের সূচনা হবে কচুয়া...
১ ঘণ্টা আগে
দ্রব্যমূল্য কোনোভাবেই নিয়ন্ত্রণের বাইরে যেতে দেওয়া হবে না বলে আশ্বস্ত করেছেন ধর্মমন্ত্রী কাজী শাহ মোফাজ্জল হোসেন কায়কোবাদ। তিনি বলেন, ‘সাধারণ মানুষের স্বস্তি নিশ্চিত করতে সরকার বদ্ধপরিকর এবং রমজান মাসে নিত্যপণ্যের মূল্য সহনীয় রাখতে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হয়েছে।’
১ ঘণ্টা আগে