ফরিদপুরে উপজেলা সহকারী কমিশনারের (ভূমি) কার্যালয়ে গিয়ে ‘ঘুষ-বাণিজ্য’ ধরেছেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের শিক্ষার্থীরা। গতকাল শহরের ঝিলটুলী এলাকায় অবস্থিত সদর উপজেলা সহকারী কমিশনারের (ভূমি) কার্যালয়ে এ ঘটনা ঘটে।
জানা গেছে, ওই কার্যালয়ের সার্ভেয়ার মো. রাইসুল ইসলাম একজন পিয়নের মাধ্যমে সেবাগ্রহীতাদের কাছে অতিরিক্ত টাকা দাবি করেন। টাকা না দেওয়ায় দীর্ঘদিন ধরে হয়রানির শিকার হতে হয়েছে তাঁদের। মঙ্গলবার দুপুরে দুজন ভুক্তভোগী বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের শিক্ষার্থীদের নিয়ে ওই কার্যালয়ে যান। এ সময় শিক্ষার্থীরা সার্ভেয়ার রাইসুলকে মোবাইলে ডেকে আনেন এবং পিয়ন সোহেলকেও হাজির করে তাঁদের কাছে অতিরিক্ত টাকা দাবির বিষয়টি জানতে চান। প্রথমে ওই পিয়নকে চেনেন না বলে দাবি করেন সার্ভেয়ার রাইসুল। পরে শিক্ষার্থীদের তোপের মুখে শিকার করে রাইসুল বলেন, ‘অফিসে লোক কম থাকায় তাঁদের ব্যক্তিগতভাবে বেতন দিয়ে নানা কাজে লাগানো হয়।’ একপর্যায়ে সোহেল অতিরিক্ত টাকা দাবির বিষয়টিও শিক্ষার্থীদের সামনে স্বীকার করেন।
এ সময় শিক্ষার্থীরা ওই সার্ভেয়ারকে ঘেরাও করে রাখেন। পরে জেলা প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তাদের আশ্বাসে পরিস্থিতি শান্ত হয়। পরে ভুক্তভোগী রাতুল শেখ বিষয়টি নিয়ে জেলা প্রশাসক (ডিসি) বরাবর সহকারী কমিশনার (ভূমি) মো. সম্রাট হোসেনের কাছে লিখিত অভিযোগ দেন।
সহকারী কমিশনার (ভূমি) মো. সম্রাট হোসেন বলেন, ‘এ ঘটনায় আমরা একটা লিখিত অভিযোগ পেয়ে জেলা প্রশাসক বরাবর পাঠিয়েছি। পরে জেলা প্রশাসকের কার্যালয় থেকে বিষয়টি তদন্তের নির্দেশ দিয়েছেন।’

আপনাদের দেখার দরকার নেই—কে বিএনপি, কে আওয়ামী লীগ, কে জামায়াত করে। কেউ যদি দোষী হয় তাকে আইনের আওতায় আনুন, তার বিরুদ্ধে ব্যবস্থা নিন। গত ১৭ বছরে দেশে যা হয়েছে তার পুনরাবৃত্তি আমরা দেখতে চাই না।
৫ মিনিট আগে
রাজধানীর বেইলি রোডে ঝলমলে আলোকসজ্জার দোকান আর বিলাসী ইফতার আয়োজনে ব্যস্ত বিক্রেতা। ক্রেতার ভিড়ও বেশ। পুরান ঢাকার ঐতিহ্যবাহী খাবার নিয়ে জমে উঠেছে এখানকার ইফতার বাজার। প্রতিবারের মতো এবারও বিভিন্ন হোটেল-রেস্টুরেন্টে নানান পদের ইফতারসামগ্রীর দেখা মিলেছে।
১০ মিনিট আগে
রাজধানীর মগবাজার ও জুরাইন এলাকা থেকে অজ্ঞাতনামা দুই ব্যক্তির মরদেহ উদ্ধার করেছে পুলিশ। আজ শুক্রবার বিকেলে মরদেহ দুটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজের মর্গে পাঠানো হয়েছে।
৪৩ মিনিট আগে
বিমান বাংলাদেশ এয়ারলাইনসের সাবেক ব্যবস্থাপনা পরিচালক (এমডি) ও সিইও সাফিকুর রহমানের উত্তরার বাসায় এক শিশু গৃহকর্মীকে নিয়মিত নির্যাতন করা হতো বলে আদালতে স্বীকারোক্তি দিয়েছেন ওই বাসারই আরেক গৃহকর্মী সুফিয়া বেগম। তবে পুলিশের জিজ্ঞাসাবাদে নির্যাতনের কথা স্বীকার করলেও আদালতে জবানবন্দি দিতে অস্বীকৃতি...
১ ঘণ্টা আগে