ঢাকায় শুরু হয়েছে তিন দিনের আন্তর্জাতিক টেক্সটাইল প্রদর্শনী। আজ বৃহস্পতিবার এ প্রদর্শনীর উদ্বোধন করেন বস্ত্র ও পাটমন্ত্রী গোলাম দস্তগীর গাজী। বসুন্ধরা কনভেনশন সিটিতে আয়োজিত এ প্রদর্শনীতে উপস্থিত ছিলেন ভারতের বস্ত্র মন্ত্রণালয়ের সচিব উপেন্দ্র প্রাসাদ সিংহ, বিজিএমইএ সভাপতি ফারুক হাসান, বাংলাদেশ বায়িং হাউস অ্যাসোসিয়েশনের সভাপতি কে আই হোসেন, বিকেএমইএর নির্বাহী সভাপতি মোহাম্মদ হাতেম।
ওয়ার্লডেক্স ইন্ডিয়া এক্সিবিশন অ্যান্ড প্রমোশন প্রাইভেট লিমিটেড আয়োজিত এ প্রদর্শন চলবে আগামী ১৮ জুন পর্যন্ত। প্রতিদিন সকাল ১০টায় প্রদর্শনী শুরু হয়ে শেষ হবে সন্ধ্যা ৬টায়।
প্রধান অতিথির বক্তব্যে বস্ত্র ও পাটমন্ত্রী গোলাম দস্তগীর গাজী বলেন, ‘দেশের টেক্সটাইল শিল্প দিন দিন সমৃদ্ধ হচ্ছে। গুণগতমান বিচারে আমাদের দেশের টেক্সটাইল পণ্য আন্তর্জাতিকভাবেও সমাদৃত। এ শিল্পটির উন্নয়নে সরকার বিভিন্ন নীতি হাতে নিয়েছে।’
আয়োজকেরা জানান, বাংলাদেশের টেক্সটাইল খাত বিশ্বে এক বিশ্বস্ত নাম। করোনার সংকটপূর্ণ সময়ে বাংলাদেশ বস্ত্র খাতের বৈশ্বিক চাহিদা পূরণ করেছে। এরই ধারাবাহিকতায় ২০২১ সাল থেকে বাংলাদেশ ক্রমবর্ধমানহারে আন্তর্জাতিক ক্রেতাদের কাছ থেকে কাজ পাচ্ছে।
প্রদর্শনীতে বাংলাদেশ, ভারত, কোরিয়া, চীন, থাইল্যান্ড, সিঙ্গাপুর, সংযুক্ত আরব আমিরাত, ইতালি যুক্তরাষ্ট্রসহ আরও কয়েকটি দেশের প্রায় ১২০টি প্রতিষ্ঠান অংশ নিয়েছে।

গাইবান্ধার সাদুল্লাপুর উপজেলায় ছিনতাইকারী সন্দেহে গণপিটুনিতে নিহত দুজনের পরিচয় শনাক্ত করেছে পুলিশ। নিহতরা হলেন পলাশবাড়ী উপজেলার বেতকাপা ইউনিয়নের সাঁতারপাড়া গ্রামের মৃত লাল মিয়া শেখের ছেলে লেবু মিয়া ওরফে ভন্ডল (২৪) এবং একই ইউনিয়নের মস্তাপুর গ্রামের মৃত দানোজ মিয়ার ছেলে মঈনুল ইসলাম (৫০)।
২১ মিনিট আগে
আগামী মার্চে সুন্দরবনে ছেড়ে দেওয়া হতে পারে ফাঁদে আটকে অসুস্থ হয়ে পড়া সেই বাঘিনীকে। খুলনার রেসকিউ সেন্টারে ৪৫ দিন চিকিৎসায় বাঘিনীটি এখন অনেকটাই সুস্থ হয়ে উঠেছে।
৩২ মিনিট আগে
দিনাজপুরের বিরামপুর উপজেলায় ট্রাকচাপায় মোটরসাইকেল আরোহী দুই বন্ধু নিহত হয়েছেন। বন্ধুকে সঙ্গে নিয়ে শ্বশুরবাড়ি থেকে ফেরার পথে আজ শুক্রবার (২০ ফেব্রুয়ারি) দুপুরে পৌর শহরের দিনাজপুর-গোবিন্দগঞ্জ সড়কের টিঅ্যান্ডটি মোড় এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত যুবকেরা হলেন সজীব হাসান (২৫) ও ইজহারুল ইসলাম (২৫)।
৩৭ মিনিট আগে
ইউএনও মোস্তাফিজুর রহমান বলেন, যমুনার চরে আটক ব্যক্তিরা আটটি ঘোড়া জবাই করেন। এতে ১১ বস্তা মাংস হয়, যার ওজন প্রায় ৪০০ কেজি। তাঁরা এই মাংস বিক্রির উদ্দেশ্যে ঢাকায় নেওয়ার চেষ্টা করছিলেন। গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাঁদের আটক করা হয়।
২ ঘণ্টা আগে