মাদারীপুরের কালকিনিতে ডাকাত দলের পাঁচ সদস্যকে আটক করেছে পুলিশ। এ সময় চারটি গরুসহ দুটি পিকআপ জব্দ করা হয়। গত বুধবার গভীর রাতে উপজেলার মৌলভীবাজার থেকে তাদের আটক করা হয়।
বিষয়টি নিশ্চিত করেছেন কালকিনি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শামীম হোসেন। তিনি জানান, এ ঘটনায় থানায় অভিযোগ করেছে ভুক্তভোগী পরিবার।
আটক ব্যক্তিরা হলেন উপজেলার বাঁশগাড়ী ইউনিয়নের বজরুশাহ গ্রামের সজিব সরদার (২৮), সিলেটের দক্ষিণ সুরমা থানা এলাকার বেটুকরপার গ্রামের কামরুল ইসলাম (২৮), পিরোজপুরের মটবাড়ীয়া থানা এলাকার দানিসাপা গ্রামের মিজানুর রহমান (৩২), মানিকগঞ্জের সিংরাইল থানা এলাকার বাজিপাড়া গ্রামের মো. সাকিব (১৬) ও ঢাকার মিরপুর দারুসসালাম এলাকার ইমন (২০)।
পুলিশ সূত্রে জানা গেছে, উপজেলার বাঁশগাড়ী ইউনিয়নের খাসেরহাট গোল চত্বরের পাশে একটি গরুর খামার করেন মুন্সিগঞ্জের রাব্বি ব্যাপারী। রাতে রাব্বির খামারে ডাকাত দল হানা দেয়। পরে ডাকাতেরা খামারে থাকা রাব্বি, আলভী ও রাতুলকে রশি দিয়ে বেঁধে ফেলে রাখে এবং চারটি গরু দুটি পিকআপে উঠিয়ে নিয়ে পালিয়ে যায়। পরে রাব্বি পুলিশে খবর দেন। ওসি শামীম হোসেন মৌলভীবাজার থেকে তাঁদের আটক করেন।
এ বিষয়ে কালকিনি থানার ওসি মো. শামীম হোসেন আরও বলেন, ডাকাত দলের ৫ জন সদস্যকে আটক করা হয়েছে। এ সময় দুটি পিকআপসহ চারটি গরু উদ্ধার করা হয়। উদ্ধার হওয়া গরুগুলো খামার মালিককে ফেরত দেওয়া হয়েছে। মামলার প্রক্রিয়া চলছে।

আপনাদের দেখার দরকার নেই—কে বিএনপি, কে আওয়ামী লীগ, কে জামায়াত করে। কেউ যদি দোষী হয় তাকে আইনের আওতায় আনুন, তার বিরুদ্ধে ব্যবস্থা নিন। গত ১৭ বছরে দেশে যা হয়েছে তার পুনরাবৃত্তি আমরা দেখতে চাই না।
৪৪ মিনিট আগে
রাজধানীর বেইলি রোডে ঝলমলে আলোকসজ্জার দোকান আর বিলাসী ইফতার আয়োজনে ব্যস্ত বিক্রেতা। ক্রেতার ভিড়ও বেশ। পুরান ঢাকার ঐতিহ্যবাহী খাবার নিয়ে জমে উঠেছে এখানকার ইফতার বাজার। প্রতিবারের মতো এবারও বিভিন্ন হোটেল-রেস্টুরেন্টে নানান পদের ইফতারসামগ্রীর দেখা মিলেছে।
১ ঘণ্টা আগে
রাজধানীর মগবাজার ও জুরাইন এলাকা থেকে অজ্ঞাতনামা দুই ব্যক্তির মরদেহ উদ্ধার করেছে পুলিশ। আজ শুক্রবার বিকেলে মরদেহ দুটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজের মর্গে পাঠানো হয়েছে।
১ ঘণ্টা আগে
বিমান বাংলাদেশ এয়ারলাইনসের সাবেক ব্যবস্থাপনা পরিচালক (এমডি) ও সিইও সাফিকুর রহমানের উত্তরার বাসায় এক শিশু গৃহকর্মীকে নিয়মিত নির্যাতন করা হতো বলে আদালতে স্বীকারোক্তি দিয়েছেন ওই বাসারই আরেক গৃহকর্মী সুফিয়া বেগম। তবে পুলিশের জিজ্ঞাসাবাদে নির্যাতনের কথা স্বীকার করলেও আদালতে জবানবন্দি দিতে অস্বীকৃতি...
২ ঘণ্টা আগে