নারায়ণগঞ্জের ফতুল্লায় ছিনতাইকারীর ছুরিকাঘাতে সুমন (৩০) নামের এক যুবক নিহত হয়েছেন। আজ মঙ্গলবার সকালে ফতুল্লার কাশিপুর ইউনিয়নের নরসিংহপুর এলাকায় এই ঘটনা ঘটে।
নিহত সুমন সুনামগঞ্জ জেলার ভাঙ্গাপাড়া এলাকার রজব আলীর ছেলে। তিনি নরসিংহপুর এলাকায় স্পিনিং মিলে কর্মরত ছিলেন।
নিহত সুমনের স্ত্রী আসমা আক্তার বলেন, ‘আমার স্বামী কারখানার মেকানিক্যাল সেকশনে কাজ করতেন। সকালে বাড়ি থেকে হেঁটে মিলে যাচ্ছিলেন। পথে ছিনতাইকারীরা তাঁর কাছ থেকে মোবাইল ও টাকা ছিনিয়ে নেয়। বাধা দিলে তারা ধারালো চাকু দিয়ে শরীরের বিভিন্ন স্থানে আঘাত করে পালিয়ে যায়। তাঁকে প্রথমে নারায়ণগঞ্জ ভিক্টোরিয়া ও পরে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে নিলে চিকিৎসকেরা মৃত ঘোষণা করেন।’
সুমনের সহকর্মী ইব্রাহিম বলেন, সকালে রাস্তা ফাঁকা থাকায় ছিনতাইকারীরা তাঁকে ধরে। রক্তাক্ত অবস্থায় তাঁকে পড়ে থাকতে দেখলে স্থানীয়রা প্রথমে ভিক্টোরিয়া হাসপাতালে নিয়ে যায়। পরে ঢামেকে রেফার করে। সেখানে সকাল ৯টার দিকে তাঁকে মৃত ঘোষণা করে।
ঢামেক পুলিশ ফাঁড়ির ইনচার্জ বাচ্চু মিয়া বলেন, নারায়ণগঞ্জ থেকে সুমন নামে এক ব্যক্তির বুকে ছুরিকাঘাত নিয়ে আসা যুবকের মৃত্যু হয়েছে। তাঁর লাশ মর্গে রাখা আছে।
নারায়ণগঞ্জ ভিক্টোরিয়া জেনারেল হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক গোলাম মোস্তফা ইমন বলেন, ছুরিকাঘাতের শিকার যুবকের বুকে গুরুতর আঘাত ছিল। এ কারণে তাঁকে ঢামেকে পাঠানো হয়।
ফতুল্লা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রিজাউল হক দিপু আজকের পত্রিকাকে বলেন, অভিযুক্তদের ধরতে অভিযান চলছে। হত্যাকাণ্ডের ঘটনায় থানায় মামলা করা হবে।

আপনাদের দেখার দরকার নেই—কে বিএনপি, কে আওয়ামী লীগ, কে জামায়াত করে। কেউ যদি দোষী হয় তাকে আইনের আওতায় আনুন, তার বিরুদ্ধে ব্যবস্থা নিন। গত ১৭ বছরে দেশে যা হয়েছে তার পুনরাবৃত্তি আমরা দেখতে চাই না।
১ ঘণ্টা আগে
রাজধানীর বেইলি রোডে ঝলমলে আলোকসজ্জার দোকান আর বিলাসী ইফতার আয়োজনে ব্যস্ত বিক্রেতা। ক্রেতার ভিড়ও বেশ। পুরান ঢাকার ঐতিহ্যবাহী খাবার নিয়ে জমে উঠেছে এখানকার ইফতার বাজার। প্রতিবারের মতো এবারও বিভিন্ন হোটেল-রেস্টুরেন্টে নানান পদের ইফতারসামগ্রীর দেখা মিলেছে।
১ ঘণ্টা আগে
রাজধানীর মগবাজার ও জুরাইন এলাকা থেকে অজ্ঞাতনামা দুই ব্যক্তির মরদেহ উদ্ধার করেছে পুলিশ। আজ শুক্রবার বিকেলে মরদেহ দুটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজের মর্গে পাঠানো হয়েছে।
২ ঘণ্টা আগে
বিমান বাংলাদেশ এয়ারলাইনসের সাবেক ব্যবস্থাপনা পরিচালক (এমডি) ও সিইও সাফিকুর রহমানের উত্তরার বাসায় এক শিশু গৃহকর্মীকে নিয়মিত নির্যাতন করা হতো বলে আদালতে স্বীকারোক্তি দিয়েছেন ওই বাসারই আরেক গৃহকর্মী সুফিয়া বেগম। তবে পুলিশের জিজ্ঞাসাবাদে নির্যাতনের কথা স্বীকার করলেও আদালতে জবানবন্দি দিতে অস্বীকৃতি...
২ ঘণ্টা আগে