দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে ঢাকা-১৭ আসনে সকাল ৮টা থেকে শুরু হওয়া ভোট গ্রহণ চলছে। গুলশান মডেল হাইস্কুল অ্যান্ড কলেজের পাঁচটি কেন্দ্রে সকাল থেকে ভোটারদের তেমন উপস্থিতি চোখে পড়েনি। তবে ২০-২৫ জনকে মাঠে কয়েকবার ভোটের লাইনে দাঁড়িয়ে ছবি তুলতে দেখা গেছে।
গণমাধ্যমকর্মীরা ভিডিও নিতে গিয়ে জানতে চাইলে বলেন, তাঁরা সবাই এখানকার ভোটার। লাইনে দাঁড়িয়ে থাকলেও ভোট দিতে ভেতরে কেন যাচ্ছেন না—এমন প্রশ্ন করলে কয়েকজন কেন্দ্রের কাছে গিয়ে আবারও ফেরত আসেন।
বাকিরা দাঁড়িয়ে থাকেন। ভোটার হলে ভেতরে কেন যাচ্ছেন না—এমন প্রশ্ন করলে বলেন, যাব একটু পরে। তবে কিছুক্ষণ পর এই আসনের নৌকার প্রার্থী মোহাম্মদ আলী আরাফাত আসেন ভোট দিতে। আরাফাত ভোট দিয়ে গণমাধ্যমকর্মীদের সঙ্গে কথা বলে বাইরে চলে যান। তখন লাইনে দাঁড়ানো সবাই তাঁর সঙ্গে বের হয়ে যান।
কেন্দ্রে ভোটার উপস্থিতি কম, এই প্রশ্নের উত্তরে আরাফাত বলেন, ‘গুলশানের লোকজন একটু দেরিতে আসে।’ তবে ভোটার উপস্থিতি অন্যান্য কেন্দ্রে যথেষ্ট বলে দাবি করেন তিনি।
ঢাকা-১৭ আসনে বর্তমান সংসদ সদস্য মোহাম্মদ আলী আরাফাত নৌকা প্রতীকে নির্বাচন করছেন। আরও লড়ছেন ছয়জন প্রার্থী। বাংলাদেশ সুপ্রীম পার্টি (বিএসপি) থেকে একতারা মার্কায় লড়ছেন শাহ আলম, আম মার্কায় ন্যাশনাল পিপলস পার্টির মো. গোলাম ফারুক মজনু, কুলা মার্কায় বিকল্প ধারা বাংলাদেশের মো. আইনুল হক, সোনালি আঁশ মার্কায় তৃণমূল বিএনপির কাজী শফিউল বাশার, টেলিভিশন মার্কায় বাংলাদেশ ন্যাশনালিস্ট ফ্রন্টের (বিএনএফ) এস এম আবুল কালাম আজাদ ও বেলুন মার্কা নিয়ে লড়ছেন স্বতন্ত্র প্রার্থী আরাফাত আশওয়াদ ইসলাম।

আপনাদের দেখার দরকার নেই—কে বিএনপি, কে আওয়ামী লীগ, কে জামায়াত করে। কেউ যদি দোষী হয় তাকে আইনের আওতায় আনুন, তার বিরুদ্ধে ব্যবস্থা নিন। গত ১৭ বছরে দেশে যা হয়েছে তার পুনরাবৃত্তি আমরা দেখতে চাই না।
১ ঘণ্টা আগে
রাজধানীর বেইলি রোডে ঝলমলে আলোকসজ্জার দোকান আর বিলাসী ইফতার আয়োজনে ব্যস্ত বিক্রেতা। ক্রেতার ভিড়ও বেশ। পুরান ঢাকার ঐতিহ্যবাহী খাবার নিয়ে জমে উঠেছে এখানকার ইফতার বাজার। প্রতিবারের মতো এবারও বিভিন্ন হোটেল-রেস্টুরেন্টে নানান পদের ইফতারসামগ্রীর দেখা মিলেছে।
১ ঘণ্টা আগে
রাজধানীর মগবাজার ও জুরাইন এলাকা থেকে অজ্ঞাতনামা দুই ব্যক্তির মরদেহ উদ্ধার করেছে পুলিশ। আজ শুক্রবার বিকেলে মরদেহ দুটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজের মর্গে পাঠানো হয়েছে।
২ ঘণ্টা আগে
বিমান বাংলাদেশ এয়ারলাইনসের সাবেক ব্যবস্থাপনা পরিচালক (এমডি) ও সিইও সাফিকুর রহমানের উত্তরার বাসায় এক শিশু গৃহকর্মীকে নিয়মিত নির্যাতন করা হতো বলে আদালতে স্বীকারোক্তি দিয়েছেন ওই বাসারই আরেক গৃহকর্মী সুফিয়া বেগম। তবে পুলিশের জিজ্ঞাসাবাদে নির্যাতনের কথা স্বীকার করলেও আদালতে জবানবন্দি দিতে অস্বীকৃতি...
২ ঘণ্টা আগে