আসন্ন ঈদুল ফিতরকে সামনে রেখে শরিয়তপুরের ডামুড্যা উপজেলার ৬০ জন ভিক্ষুককে নতুন জুতা উপহার দিলেন এক ব্যাক্তি। ভিক্ষুকদের জুতা উপহার দেওয়া ব্যাক্তির নাম খালেদ রহমান সিকদার। তার বাড়ি ডামুড্যা উপজেলায়।
আজ সোমবার সকালে ডামুড্যা বাজারে ভিক্ষা করতে আসা ৬০ জন ভিক্ষুকের মাঝে খালেদ রহমান সিকদারের পক্ষ থেকে তাদের নতুন জুতা তুলে দেওয়া হয়।
ডামুড্যা বাজারে ভিক্ষা করতে আসা ভিক্ষুকদের বেশির ভাগেরই পায়ে জুতা থাকে না, তাঁরা এক প্রকার খালি পায়ে হেঁটে হেঁট ভিক্ষা করে বেড়ায়। তাছাড়া এ সকল ভিক্ষুকেরা মানুষের দুয়ারে দুয়ারে ঘুরে টাকা, চাল, পুরোনো কাপড় ইত্যাদি পেয়ে থাকে। কিন্তু কেউ তাদেরকে নতুন জুতা দেয় না। এ বিষটি খালেদ রহমান সিকদার মনে দাগ কাটে তাই তাদেরকে নতুন জুতা দেওয়ার ব্যবস্থা করা হয়েছে।
সেভ দ্যা কমিউনিটি বিডির সভাপতি ডা. নূরুল ইসলাম খোকন সিকদার বলেন, ‘ঈদুল ফিতরকে সামনে রেখে ভিক্ষুকদের মাঝে জুতা উপহারের ঘটনা আমার দেখা মতে এই প্রথম। আমি খালেদ রহমান সিকদারের এ ব্যতিক্রমধর্মী কার্যক্রমকে স্বাগত জানাই।’
ভিক্ষুক হনুফা রাঁনী বলেন, ‘আমগোরে হগলতেই খালি ফুরান জিনিস দেয়। জীবনে কোন দিনও নতুন জুতা কিনিয়া ফরতে পারি নাই, সব সময় মানুষের বাড়ির তনে ছিড়া জুতা, সেন্ডেল আনিয়া হিলায়া ঠিক কইরা হেরফর পায়ে দেই। জীবনে এই পথম কেউ আমারে ঈদে নতুন জুতা দিল। দোয়া করি আল্লায় হেরে বাছায়া রাখুক।’
মুঠোফোনে কথা হয় খালেদ রহমান সিকদারের সঙ্গে। তিনি আজকের পত্রিকাকে বলেন, ‘রমাদান মাসে গরীব দুঃখির মাঝে উপহার বিতরণের প্রশান্তিই আলাদা। তাছাড়া আমি সব সময় চেষ্টা করি মানুষের জন্য একটু ব্যতিক্রম কিছু করতে। এরই ধারাবাহিকতায় এই ঈদে ভিক্ষুকদের জন্য আমার এ ক্ষুদ্র আয়োজন।’

আপনাদের দেখার দরকার নেই—কে বিএনপি, কে আওয়ামী লীগ, কে জামায়াত করে। কেউ যদি দোষী হয় তাকে আইনের আওতায় আনুন, তার বিরুদ্ধে ব্যবস্থা নিন। গত ১৭ বছরে দেশে যা হয়েছে তার পুনরাবৃত্তি আমরা দেখতে চাই না।
১ ঘণ্টা আগে
রাজধানীর বেইলি রোডে ঝলমলে আলোকসজ্জার দোকান আর বিলাসী ইফতার আয়োজনে ব্যস্ত বিক্রেতা। ক্রেতার ভিড়ও বেশ। পুরান ঢাকার ঐতিহ্যবাহী খাবার নিয়ে জমে উঠেছে এখানকার ইফতার বাজার। প্রতিবারের মতো এবারও বিভিন্ন হোটেল-রেস্টুরেন্টে নানান পদের ইফতারসামগ্রীর দেখা মিলেছে।
১ ঘণ্টা আগে
রাজধানীর মগবাজার ও জুরাইন এলাকা থেকে অজ্ঞাতনামা দুই ব্যক্তির মরদেহ উদ্ধার করেছে পুলিশ। আজ শুক্রবার বিকেলে মরদেহ দুটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজের মর্গে পাঠানো হয়েছে।
২ ঘণ্টা আগে
বিমান বাংলাদেশ এয়ারলাইনসের সাবেক ব্যবস্থাপনা পরিচালক (এমডি) ও সিইও সাফিকুর রহমানের উত্তরার বাসায় এক শিশু গৃহকর্মীকে নিয়মিত নির্যাতন করা হতো বলে আদালতে স্বীকারোক্তি দিয়েছেন ওই বাসারই আরেক গৃহকর্মী সুফিয়া বেগম। তবে পুলিশের জিজ্ঞাসাবাদে নির্যাতনের কথা স্বীকার করলেও আদালতে জবানবন্দি দিতে অস্বীকৃতি...
২ ঘণ্টা আগে