জাবি ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক দুরন্ত বিপ্লবকে হত্যা করা হয়েছে বলে জানিয়েছে চিকিৎসকেরা। রোববার দুপুরে নারায়ণগঞ্জ ভিক্টোরিয়া জেনারেল হাসপাতালের আবাসিক চিকিৎসক শেখ ফরহাদ এই তথ্য জানান। ময়নাতদন্ত শেষে নিহত বিপ্লবের মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।
এর আগে, ঢাকার দক্ষিণ কেরানীগঞ্জের পানগাঁও থেকে উদ্ধার হওয়া বিপ্লবের মরদেহ রোববার ভোরে শনাক্ত করে তার পরিবার। এরপর ময়নাতদন্তের কার্যক্রম শুরু করে চিকিৎসকেরা। দুপুরে ময়নাতদন্ত শেষে গণমাধ্যমে এক ব্রিফিং এ শেখ ফরহাদ বলেন, ‘বিপ্লবকে মাথায় ও বুকে আঘাত করে হত্যা করা হয়েছে। তাঁর মাথার পেছনে প্লেইন কোন সারফেস দিয়ে আঘাত করার আলামত পেয়েছি আমরা।’
ময়নাতদন্তের পরেই নিহতের মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়। মরদেহ নিয়ে পরিবারের সদস্যরা মোহাম্মদপুরের দিকে রওনা হন। সেখানেই জাপান গার্ডেন সিটির মসজিদে আছরের নামাজের পর তাঁর জানাজা অনুষ্ঠিত হবে।
হাসপাতাল ত্যাগ করার আগে বিপ্লবের ছোট ভাইয়ের স্ত্রী নাহিদা ইসলাম বলেন, ‘৭ নভেম্বর কেরানীগঞ্জের বাসা থেকে বের হয় বিপ্লব। এরপর থেকেই তাঁর মুঠোফোন বন্ধ ছিল। ৯ নভেম্বর এই ঘটনায় ঢাকার দক্ষিণ কেরানীগঞ্জ থানায় সাধারণ ডায়েরী দায়ের করি আমরা। গতকাল রাতে জানতে পারি পানগাঁও এর দিকে মরদেহ পাওয়া গেছে। তখনই সন্দেহ হলে এখানে এসে নিশ্চিত হই।’
বিপ্লবের পেশা সম্পর্কে জানতে চাইলে নাহিদা আরও বলেন, ‘তিনি আওয়ামী লীগের কৃষি উপকমিটির সদস্য ছিলেন বলে জানি। এর বাইরে তিনি জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক ছিলেন। তিনি কেরানীগঞ্জে কৃষি খামার তৈরী করেছিলেন। ব্যবসায়িক কাজে এখানেই বেশী সময় দিতেন।’

শুক্রবার সকালে রাজধানীর কেন্দ্রীয় শহীদ মিনার প্রাঙ্গণে র্যাব আয়োজিত সংবাদ সম্মেলনে এসব কথা বলেন র্যাবের মহাপরিচালক।
১২ মিনিট আগে
তিনি সাংবাদিকদের বলেন, দিবসটি ঘিরে সোয়াট, ডগ স্কোয়াড, বম্ব ডিসপোজাল টিম ও ক্রাইম সিন ইউনিট সার্বক্ষণিক প্রস্তুত থাকবে। পাশাপাশি গোয়েন্দা নজরদারি ও সাইবার মনিটরিং জোরদার করা হয়েছে।
১ ঘণ্টা আগে
স্থানীয় সূত্রে জানা যায়, তিন সদস্যের একটি ছিনতাইকারী দল ইদিলপুর ইউনিয়নের মাদারহাট ব্রিজ এলাকায় ছিনতাই করতে গেলে স্থানীয় বাসিন্দারা তাঁদের ধাওয়া করে। দ্রুতগতিতে মোটরসাইকেল চালিয়ে পালানোর চেষ্টা করতে গিয়ে তাঁরা খোদ্দ মোজাহিদপুর গ্রামে পৌঁছালে একটি মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে পুকুরে পড়ে যায়।
৩ ঘণ্টা আগে
এজাহারে বলা হয়েছে, ফজুমিয়ার হাট বাজারে দীর্ঘদিন ধরে ওষুধের ব্যবসা করছেন ডা. হারুনুর রশীদ। অভিযুক্ত ব্যক্তিরা তাঁর কাছে ২ লাখ টাকা চাঁদা দাবি করেন। টাকা দিতে অস্বীকৃতি জানালে তাঁর মোটরসাইকেল ভাঙচুর করে প্রায় ১ লাখ টাকার ক্ষতি করা হয়। এ সময় তাঁকে মারধর করে জখম করা হয় এবং দাবি করা টাকা না দিলে...
৩ ঘণ্টা আগে