
গোপালগঞ্জে দুটি বাসের সংঘর্ষে একটি বাসের চালক ও সুপারভাইজার নিহত হয়েছেন। আহত হয়েছেন অন্তত ১৫ যাত্রী। আহতদের স্থানীয় স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়েছে। আজ শনিবার সকাল সাড়ে ১০টার দিকে গোপালগঞ্জের কাশিয়ানী উপজেলার হিরন্যকান্দি এলাকায় ঢাকা-খুলনা মহাসড়কে সাম্পান হাইওয়ে রেস্টুরেন্টের সামনে এ দুর্ঘটনাটি ঘটে।
নিহত বাসচালক মনটু শেখ ও সুপারভাইজার আরিফুজ্জামান। তাঁরা দুজন টুঙ্গিপাড়া এক্সপ্রেস নামের বাসটির দায়িত্বে ছিলেন।
পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, একটি বাস সড়কের পাশে রেস্টুরেন্টে যাওয়ার জন্য গতি কমিয়ে বাঁক নেওয়ার সময় পেছন থেকে আরেকটি বাস এসে ধাক্কা দেয়। পরে ওই বাসটি নিয়ন্ত্রণ হারিয়ে গাছের সঙ্গে ধাক্কা লাগে এবং দুর্ঘটনা ঘটে।
এ বিষয়ে ভাঙা হাইওয়ে থানার পুলিশ উপপরিদর্শক শাহাদত হোসাইন আজকের পত্রিকাকে বলেন, ঢাকা থেকে ছেড়ে আসা খুলনাগামী সোহাগ পরিবহনের একটি বাস হিরন্যকান্দি এলাকায় পৌঁছে সাম্পান হাইওয়ে রেস্টুরেন্টে প্রবেশের সময় পিরোজপুরগামী টুঙ্গিপাড়া এক্সপ্রেসের একটি বাস পেছন দিক থেকে ধাক্কা দেয়। পরে আবার টুঙ্গিপাড়া এক্সপ্রেসের বাসটি নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে গাছের সঙ্গে ধাক্কা লাগে।
এসআই আরও বলেন, ঘটনাস্থলেই বাসের চালক ও সুপারভাইজার নিহত হন। বাসের অন্তত ১৫ জন আহত যাত্রীকে উদ্ধার করে কাশিয়ানী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেছে পুলিশ ও ফায়ার সার্ভিস।

বর্তমান সরকারের লক্ষ্য হচ্ছে—দেশের মর্যাদা ও স্বার্থ অক্ষুণ্ন রেখে আন্তর্জাতিক অঙ্গনে একটি স্থিতিশীল ও সম্মানজনক অবস্থান নিশ্চিত করা। আমাদের পররাষ্ট্রনীতি শুধু নয়, সকল নীতিই পরিচালিত হবে ও প্রতিফলিত হবে—সবার আগে বাংলাদেশ নিয়ে।
১ ঘণ্টা আগে
যে পরিমাণ বকেয়া রেখে গেছে এবং দেশে যে পরিমাণ জ্বালানি ইনপুট করতে হবে সব মিলিয়ে আমার জন্য একটা কঠিন অগ্নিপরীক্ষা—মন্তব্য করেছেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদমন্ত্রী ইকবাল হাসান মাহমুদ টুকু।
২ ঘণ্টা আগে
নকলমুক্ত শিক্ষাব্যবস্থা গড়ার সাফল্যের ধারাবাহিকতায় এবার মাদক, সন্ত্রাস ও কিশোর গ্যাংমুক্ত দেশ গড়ে তোলার প্রত্যয় ব্যক্ত করেছেন শিক্ষামন্ত্রী আ ন ম এহছানুল হক মিলন। তিনি বলেন, যেভাবে কচুয়া থেকে নকলবিরোধী কার্যক্রমের সফল যাত্রা শুরু হয়েছিল, ঠিক সেভাবেই মাদক ও সন্ত্রাসবিরোধী অভিযানের সূচনা হবে কচুয়া...
২ ঘণ্টা আগে
দ্রব্যমূল্য কোনোভাবেই নিয়ন্ত্রণের বাইরে যেতে দেওয়া হবে না বলে আশ্বস্ত করেছেন ধর্মমন্ত্রী কাজী শাহ মোফাজ্জল হোসেন কায়কোবাদ। তিনি বলেন, ‘সাধারণ মানুষের স্বস্তি নিশ্চিত করতে সরকার বদ্ধপরিকর এবং রমজান মাসে নিত্যপণ্যের মূল্য সহনীয় রাখতে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হয়েছে।’
২ ঘণ্টা আগে