
সাপের উপদ্রব থেকে রক্ষার জন্য মাদারীপুরে কৃষকদের মধ্যে গামবুট বিতরণ করা হয়েছে। আজ বুধবার দুপুরে মাদারীপুর সদর উপজেলার প্রান্তিক কৃষকদের মধ্যে বর্ষা মৌসুমে রাসেলস ভাইপারসহ অন্যান্য সাপের উপদ্রব থেকে রক্ষার জন্য এই গামবুট বিতরণ করা হয়।
টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা (এসডিজিএস) স্থানীয়করণে জলবায়ু সম্পৃক্ত ঝুঁকি ও প্রাকৃতিক দুর্যোগ মোকাবিলায় অভিঘাত সহনশীলতা ও অভিযোজন-সক্ষমতা বৃদ্ধিকল্পের আওতায় গামবুট বিতরণ করা হয়।
দুপুরে কর্মকর্তারা প্রথমে মাদারীপুর সদর উপজেলার মঠেরবাজার ধানখেতের মধ্যে এবং পরে একই উপজেলার কুলপদ্বি ধানখেতে গিয়ে গামবুট বিতরণ করেন। এতে এসব এলাকার কৃষকেরা উপকৃত হয়েছেন বলে জানান প্রান্তিক চাষি কালাম মাদবর, মোসলেম সরদারসহ উপকারভোগীরা।
এ সময় উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. আল মামুন, মাদারীপুর সদর উপজেলা কৃষি কর্মকর্তা দীপ্তি রাণী সরকার, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মো. মশিউর রহমান প্রমুখ।

আপনাদের দেখার দরকার নেই—কে বিএনপি, কে আওয়ামী লীগ, কে জামায়াত করে। কেউ যদি দোষী হয় তাকে আইনের আওতায় আনুন, তার বিরুদ্ধে ব্যবস্থা নিন। গত ১৭ বছরে দেশে যা হয়েছে তার পুনরাবৃত্তি আমরা দেখতে চাই না।
১৬ মিনিট আগে
রাজধানীর বেইলি রোডে ঝলমলে আলোকসজ্জার দোকান আর বিলাসী ইফতার আয়োজনে ব্যস্ত বিক্রেতা। ক্রেতার ভিড়ও বেশ। পুরান ঢাকার ঐতিহ্যবাহী খাবার নিয়ে জমে উঠেছে এখানকার ইফতার বাজার। প্রতিবারের মতো এবারও বিভিন্ন হোটেল-রেস্টুরেন্টে নানান পদের ইফতারসামগ্রীর দেখা মিলেছে।
২০ মিনিট আগে
রাজধানীর মগবাজার ও জুরাইন এলাকা থেকে অজ্ঞাতনামা দুই ব্যক্তির মরদেহ উদ্ধার করেছে পুলিশ। আজ শুক্রবার বিকেলে মরদেহ দুটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজের মর্গে পাঠানো হয়েছে।
১ ঘণ্টা আগে
বিমান বাংলাদেশ এয়ারলাইনসের সাবেক ব্যবস্থাপনা পরিচালক (এমডি) ও সিইও সাফিকুর রহমানের উত্তরার বাসায় এক শিশু গৃহকর্মীকে নিয়মিত নির্যাতন করা হতো বলে আদালতে স্বীকারোক্তি দিয়েছেন ওই বাসারই আরেক গৃহকর্মী সুফিয়া বেগম। তবে পুলিশের জিজ্ঞাসাবাদে নির্যাতনের কথা স্বীকার করলেও আদালতে জবানবন্দি দিতে অস্বীকৃতি...
১ ঘণ্টা আগে