
রাজধানীর গুলশানে একটি আবাসিক হোটেলে চাঁদাবাজি করার ঘটনায় সাতজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। আজ শনিবার বিকেলে ডিএমপির জনসংযোগ ও গণমাধ্যম শাখার উপকমিশনার (ডিসি) তালেবুর রহমান এ তথ্য জানিয়েছেন।
ডিএমপির গুলশান থানা সূত্রে জানা যায়, ২৪ ডিসেম্বর আনুমানিক রাত ৯টায় অজ্ঞাতনামা ১০-১২ জন লোক গুলশান-২-এর ‘রোজ উড রেসিডেন্স লিমিটেড’ নামের একটি আবাসিক হোটেলে এসে ‘বিলাস দাদা’র কথা উল্লেখ করে হোটেলের স্টাফদের কাছে চাঁদা দাবি করে। চাঁদা না দিলে প্রতিষ্ঠান ভাঙচুর করবে বলে হুমকিও দেয়। পরের দিন দুপুর হোটেলের ম্যানেজার মো. ফরাদুজ্জামানের মোবাইল নম্বরে একটি অজ্ঞাতনামা নম্বর থেকে কল দিয়ে ‘বিলাস দাদা’ পরিচয় দিয়ে চাঁদা দাবি করা হয়।
পুলিশ জানায়, একই দিন বেলা ৩টা ১০ মিনিটে হামিদ নামের একজন ব্যক্তি কল করে বিলাস দাদার লোক পরিচয় দিয়ে চাঁদার বিষয়ে সিদ্ধান্ত জানতে চায়। এরই সূত্র ধরে ২৭ ডিসেম্বর রাতে ২৫-৩০ জন ওই হোটেলে ঢুকে মাসিক ৫০ হাজার টাকা করে চাঁদা দাবি করে। স্টাফরা দিতে অস্বীকৃতি জানালে, তাঁরা হোটেলে অবস্থানরত দেশি-বিদেশি অতিথিদের সঙ্গে অসদাচরণ ও হয়রানি করে। এ সময় ম্যানেজার ফরাদুজ্জামানের মাধ্যমে হোটেল মালিককে পাঁচ মিনিটের ভেতরে হোটেল এসে তাঁদের দাবি করা চাঁদা দিতে বলেন। না দিলে তাঁরা হোটেল ভাঙচুরের হুমকি দেন।
আরও জানানো হয়, হোটেল মালিক তাৎক্ষণিক বিষয়টি জাতীয় জরুরি সেবা ৯৯৯-এ জানালে, ডিএমপির গুলশান থানা পুলিশ সেখানে পৌঁছে যায়। পরে পুলিশের উপস্থিতি টের পেয়ে তারা পালানোর চেষ্টা করলে পুলিশ সাতজনকে গ্রেপ্তার করে। তবে সঙ্গে থাকা বাকিরা পালিয়ে যায়। গ্রেপ্তারের সময় তাঁদের কাছ থেকে সুজুকি ব্র্যান্ডের দুটি ও টিভিএস ব্র্যান্ডের একটি মোটরসাইকেল জব্দ করে থানা পুলিশ।
এ ঘটনায় হোটেল মালিক মেহেদী হাসান তুষারের অভিযোগের প্রেক্ষিতে গুলশান থানায় একটি চাঁদাবাজির মামলা করা হয়েছে বলেও জানানো হয়।

জামালপুরে পুলিশ চেকপোস্টে ট্রাকচাপায় মোটরসাইকেলচালকসহ দুজন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত পাঁচ বছরের এক শিশুকে উদ্ধার করে জামালপুর জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে। হতাহত তিনজনই সম্পর্কে বাবা-ছেলে।
২ মিনিট আগে
বর্তমান সরকারের লক্ষ্য হচ্ছে—দেশের মর্যাদা ও স্বার্থ অক্ষুণ্ন রেখে আন্তর্জাতিক অঙ্গনে একটি স্থিতিশীল ও সম্মানজনক অবস্থান নিশ্চিত করা। আমাদের পররাষ্ট্রনীতি শুধু নয়, সকল নীতিই পরিচালিত হবে ও প্রতিফলিত হবে—সবার আগে বাংলাদেশ নিয়ে।
১ ঘণ্টা আগে
যে পরিমাণ বকেয়া রেখে গেছে এবং দেশে যে পরিমাণ জ্বালানি ইনপুট করতে হবে সব মিলিয়ে আমার জন্য একটা কঠিন অগ্নিপরীক্ষা—মন্তব্য করেছেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদমন্ত্রী ইকবাল হাসান মাহমুদ টুকু।
২ ঘণ্টা আগে
নকলমুক্ত শিক্ষাব্যবস্থা গড়ার সাফল্যের ধারাবাহিকতায় এবার মাদক, সন্ত্রাস ও কিশোর গ্যাংমুক্ত দেশ গড়ে তোলার প্রত্যয় ব্যক্ত করেছেন শিক্ষামন্ত্রী আ ন ম এহছানুল হক মিলন। তিনি বলেন, যেভাবে কচুয়া থেকে নকলবিরোধী কার্যক্রমের সফল যাত্রা শুরু হয়েছিল, ঠিক সেভাবেই মাদক ও সন্ত্রাসবিরোধী অভিযানের সূচনা হবে কচুয়া...
২ ঘণ্টা আগে