নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে শীতলক্ষ্যা নদীর তীর দখল করে গড়ে উঠা ২২টি অবৈধ স্থাপনা উচ্ছেদ করেছে বিআইডব্লিউটিএ এর নদী বন্দর কর্তৃপক্ষ।
আজ শনিবার শিমরাইলের কাঁচপুর ব্রিজ সংলগ্ন এলাকায় বিআইডব্লিউটিএর নির্বাহী ম্যাজিস্ট্রেট হাসান মারুফের নেতৃত্বে এ উচ্ছেদ অভিযান চালানো হয়।
এ সময় একটি ভেকু দিয়ে কয়েকটি পাকা ও আধা পাকা স্থাপনা, টিনশেড, ঘরসহ মোট ২২টি অবৈধ স্থাপনা ভেঙে দেওয়া হয়।
অভিযানকালে উপস্থিত ছিলেন বিআইডব্লিউটিএর নারায়ণগঞ্জ নদী বন্দরের যুগ্ম পরিচালক মো. শহীদুল্লাহ, উপপরিচালক মো. মোবারক হোসেন মজুমদার, সহকারী পরিচালক নাহিদ হোসেনসহ বিপুলসংখ্যক আইনশৃঙ্খলাবাহিনীর সদস্য।
নির্বাহী ম্যাজিস্ট্রেট হাসান মারুফ বলেন, ‘শীতলক্ষ্যা নদীর তীর দখল করে গড়ে উঠা ২২টি অবৈধ স্থাপনা উচ্ছেদ করা হয়েছে। হাইকোর্টের নির্দেশে নদীর দখলদারদের বিরুদ্ধে আমাদের অভিযান অব্যাহত থাকবে।’

বর্তমান সরকারের লক্ষ্য হচ্ছে—দেশের মর্যাদা ও স্বার্থ অক্ষুণ্ন রেখে আন্তর্জাতিক অঙ্গনে একটি স্থিতিশীল ও সম্মানজনক অবস্থান নিশ্চিত করা। আমাদের পররাষ্ট্রনীতি শুধু নয়, সকল নীতিই পরিচালিত হবে ও প্রতিফলিত হবে—সবার আগে বাংলাদেশ নিয়ে।
২২ মিনিট আগে
যে পরিমাণ বকেয়া রেখে গেছে এবং দেশে যে পরিমাণ জ্বালানি ইনপুট করতে হবে সব মিলিয়ে আমার জন্য একটা কঠিন অগ্নিপরীক্ষা—মন্তব্য করেছেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদমন্ত্রী ইকবাল হাসান মাহমুদ টুকু।
১ ঘণ্টা আগে
নকলমুক্ত শিক্ষাব্যবস্থা গড়ার সাফল্যের ধারাবাহিকতায় এবার মাদক, সন্ত্রাস ও কিশোর গ্যাংমুক্ত দেশ গড়ে তোলার প্রত্যয় ব্যক্ত করেছেন শিক্ষামন্ত্রী আ ন ম এহছানুল হক মিলন। তিনি বলেন, যেভাবে কচুয়া থেকে নকলবিরোধী কার্যক্রমের সফল যাত্রা শুরু হয়েছিল, ঠিক সেভাবেই মাদক ও সন্ত্রাসবিরোধী অভিযানের সূচনা হবে কচুয়া...
১ ঘণ্টা আগে
দ্রব্যমূল্য কোনোভাবেই নিয়ন্ত্রণের বাইরে যেতে দেওয়া হবে না বলে আশ্বস্ত করেছেন ধর্মমন্ত্রী কাজী শাহ মোফাজ্জল হোসেন কায়কোবাদ। তিনি বলেন, ‘সাধারণ মানুষের স্বস্তি নিশ্চিত করতে সরকার বদ্ধপরিকর এবং রমজান মাসে নিত্যপণ্যের মূল্য সহনীয় রাখতে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হয়েছে।’
২ ঘণ্টা আগে