রাজধানীর মিরপুর ৬০ ফিট এলাকায় মামার দোকানের মালামাল চুরি করার অভিযোগে ভাগনেসহ ২ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। গ্রেপ্তাররা হলেন—ভাগনে মোহাম্মদ আলমগীর (৩৩) ও তাঁর সহযোগী মো. আবু জাফর (৩৫)।
আজ শনিবার দুপুরে মিরপুর ৬০ ফিট এলাকা থেকে আলমগীরকে গ্রেপ্তার করা হয়। পরে তাঁর দেওয়া তথ্যের ভিত্তিতে গুলিস্তানের টুইন টাওয়ার থেকে আবু জাফরকে গ্রেপ্তার করা হয় এবং চুরি করা মালামাল
জব্দ করা হয়।
পুলিশ বলছে, ভুক্তভোগী দোকানি বাদশা মিয়া আসামি আলমগীরের আপন মামা। আলমগীর দীর্ঘদিন ধরে তাঁর কাজ করত।
মিরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি মোহাম্মদ মহসীন বিষয়টি নিশ্চিত করে বলেন, আসামি আলমগীর ৮ বছর ধরে তাঁর মামা বাদশা মিয়ার দোকানে চাকরি করেন। গত ১৭ জুলাই বাদশা মিয়া দোকানে এসে দেখেন দোকান থেকে ৫০০ প্যাকেট বেনসন এবং ৪৮০ প্যাকেট মালব্রো সিগারেট চুরি হয়ে গেছে। এই সময় আলমগীরও দোকানে নেই। এরপর কয়েকবার ফোন করে এবং সিসিটিভি ফুটেজ পর্যালোচনার পর নিশ্চিত হন সিগারেট চুরি করে আলমগীর পালিয়েছেন। পরে তিনি এ ব্যাপারে মামলা দায়ের করেন।
শনিবার বিকেলে গোপন সংবাদের ভিত্তিতে আলমগীরকে গ্রেপ্তার করা হয়। পরে তাঁর দেওয়া তথ্যে আবু জাফরকে গ্রেপ্তার করা হয়। আবু জাফর আলমগীরের কাছ থেকে এসব চোরাই সিগারেট কিনে নেন। পরে তাঁর কাছ থেকে ১২০ প্যাকেট বেনসন এবং ১৮ প্যাকেট মালব্রো সিগারেট জব্দ করা হয়।

যে পরিমাণ বকেয়া রেখে গেছে এবং দেশে যে পরিমাণ জ্বালানি ইনপুট করতে হবে সব মিলিয়ে আমার জন্য একটা কঠিন অগ্নিপরীক্ষা—মন্তব্য করেছেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদমন্ত্রী ইকবাল হাসান মাহমুদ টুকু।
১৭ মিনিট আগে
নকলমুক্ত শিক্ষাব্যবস্থা গড়ার সাফল্যের ধারাবাহিকতায় এবার মাদক, সন্ত্রাস ও কিশোর গ্যাংমুক্ত দেশ গড়ে তোলার প্রত্যয় ব্যক্ত করেছেন শিক্ষামন্ত্রী আ ন ম এহছানুল হক মিলন। তিনি বলেন, যেভাবে কচুয়া থেকে নকলবিরোধী কার্যক্রমের সফল যাত্রা শুরু হয়েছিল, ঠিক সেভাবেই মাদক ও সন্ত্রাসবিরোধী অভিযানের সূচনা হবে কচুয়া...
২৫ মিনিট আগে
দ্রব্যমূল্য কোনোভাবেই নিয়ন্ত্রণের বাইরে যেতে দেওয়া হবে না বলে আশ্বস্ত করেছেন ধর্মমন্ত্রী কাজী শাহ মোফাজ্জল হোসেন কায়কোবাদ। তিনি বলেন, ‘সাধারণ মানুষের স্বস্তি নিশ্চিত করতে সরকার বদ্ধপরিকর এবং রমজান মাসে নিত্যপণ্যের মূল্য সহনীয় রাখতে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হয়েছে।’
৪২ মিনিট আগে
গাইবান্ধার সাদুল্লাপুর উপজেলায় ছিনতাইকারী সন্দেহে গণপিটুনিতে নিহত দুজনের পরিচয় শনাক্ত করেছে পুলিশ। নিহতরা হলেন পলাশবাড়ী উপজেলার বেতকাপা ইউনিয়নের সাঁতারপাড়া গ্রামের মৃত লাল মিয়া শেখের ছেলে লেবু মিয়া ওরফে ভন্ডল (২৪) এবং একই ইউনিয়নের মস্তাপুর গ্রামের মৃত দানোজ মিয়ার ছেলে মঈনুল ইসলাম (৫০)।
১ ঘণ্টা আগে