
নিষিদ্ধ ঘোষিত জঙ্গি সংগঠন জামায়াতুল মুজাহিদীন বাংলাদেশের (জেএমবি) দিনাজপুর ও নীলফামারী জেলার দাওয়াহ শাখার অন্যতম প্রধান ওয়াহিদুল ইসলামকে (৩৮) গ্রেপ্তার করেছে পুলিশের অ্যান্টি টেররিজম ইউনিট।
গতকাল বুধবার রাজধানীর গাবতলী আরিচা হাইওয়ের এসএস ফিলিং স্টেশনের সামনে থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়। পরে আজ বৃহস্পতিবার রাতে অ্যান্টি টেররিজম ইউনিট মিডিয়া অ্যান্ড অ্যাওয়ারনেস উইংয়ের পুলিশ সুপার (এসপি) মোহাম্মদ আসলাম খান এ তথ্য জানান।
এসপি মোহাম্মদ আসলাম খান বলেন, হাফেজ ওয়াহিদুল ইসলাম দিনাজপুরের খানসামা মণ্ডলের বাজার কুমুড়িয়া হাফিজিয়া মাদ্রাসার শিক্ষক ছিলেন। শিক্ষকতার আড়ালে জঙ্গিবাদে জড়িয়ে পাড়েন ওয়াহিদুল। পরে দিনাজপুর ও নীলফামারী এলাকার জেএমবির দাওয়াহ শাখার প্রধান হিসেবে দাওয়াতি ও সাংগঠনিক কার্যক্রম চালিয়ে আসছিলেন।
তিনি জানান, গত বছর ৪ ডিসেম্বর নীলফামারীর বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে নিষিদ্ধ ঘোষিত জঙ্গি সংগঠন জেএমবির পাঁচজন সক্রিয় সদস্যকে গ্রেপ্তার করা হয়। পরে তাঁদের পুলিশ হেফাজতে এনে ব্যাপক জিজ্ঞাসাবাদ করার একপর্যায়ে ওয়াহিদুলের কথা জানায়।
মোহাম্মদ আসলাম জানান, গ্রেপ্তার দেওয়া তথ্যের ওপর ভিত্তি করে অ্যান্টি টেররিজম ইউনিটের একটি গোয়েন্দা দল নীলফামারী ও দিনাজপুর অঞ্চলের সক্রিয় জেএমবি সদস্যদের গ্রেপ্তারে ধারাবাহিক অভিযান পরিচালনা করতে থাকে। পরে একই বছর ১১ ডিসেম্বর অ্যান্টি টেরোরিজম ইউনিট নীলফামারীতে অভিযান চালিয়ে জেএমবির আরও তিনজন সক্রিয় সদস্যকে গ্রেপ্তার করেন। এতে ওই এলাকার সক্রিয় সদস্যরা ঢাকা ও চট্টগ্রামের বিভিন্ন এলাকায় আত্মগোপনে চলে যায়।
তাঁর কাছ থেকে একটি মোবাইল ও দুইটি সিম কার্ড জব্দ করেন। গ্রেপ্তার হাফেজ ওয়াহিদুল ইসলামের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন।

গাইবান্ধার সাদুল্লাপুর উপজেলায় ছিনতাইকারী সন্দেহে গণপিটুনিতে নিহত দুজনের পরিচয় শনাক্ত করেছে পুলিশ। নিহতরা হলেন—পলাশবাড়ী উপজেলার বেতকাপা ইউনিয়নের সাঁতারপাড়া গ্রামের মৃত লাল মিয়া শেখের ছেলে লেবু মিয়া ওরফে ভন্ডল (২৪) এবং একই ইউনিয়নের মস্তাপুর গ্রামের মৃত দানোজ মিয়ার ছেলে মঈনুল ইসলাম (৫০)।
১৩ মিনিট আগে
আগামী মার্চে সুন্দরবনে ছেড়ে দেওয়া হতে পারে ফাঁদে আটকে অসুস্থ হয়ে পড়া সেই বাঘিনীকে। খুলনার রেসকিউ সেন্টারে ৪৫ দিন চিকিৎসায় বাঘিনীটি এখন অনেকটাই সুস্থ হয়ে উঠেছে।
২৪ মিনিট আগে
দিনাজপুরের বিরামপুর উপজেলায় ট্রাকচাপায় মোটরসাইকেল আরোহী দুই বন্ধু নিহত হয়েছেন। বন্ধুকে সঙ্গে নিয়ে শ্বশুরবাড়ি থেকে ফেরার পথে আজ শুক্রবার (২০ ফেব্রুয়ারি) দুপুরে পৌর শহরের দিনাজপুর-গোবিন্দগঞ্জ সড়কের টিঅ্যান্ডটি মোড় এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত যুবকেরা হলেন সজীব হাসান (২৫) ও ইজহারুল ইসলাম (২৫)।
৩০ মিনিট আগে
ইউএনও মোস্তাফিজুর রহমান বলেন, যমুনার চরে আটক ব্যক্তিরা আটটি ঘোড়া জবাই করেন। এতে ১১ বস্তা মাংস হয়, যার ওজন প্রায় ৪০০ কেজি। তাঁরা এই মাংস বিক্রির উদ্দেশ্যে ঢাকায় নেওয়ার চেষ্টা করছিলেন। গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাঁদের আটক করা হয়।
২ ঘণ্টা আগে