আলফাডাঙ্গা (ফরিদপুর): ফরিদপুরের আলফাডাঙ্গা পৌরসভার বিভিন্ন সড়কে প্রায় এক কোটি টাকা ব্যয়ে পরিবেশবান্ধব সৌর সড়ক বাতি স্থাপন প্রকল্পের কাজ শুরু হয়েছে। পৌরসভা কার্যালয় সূত্রে জানা যায়, পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের জলবায়ু পরিবর্তন ট্রাস্ট এ কাজে অর্থায়ন করছে। গ্রিন হাউস গ্যাস নিঃসরণ কমানোর লক্ষ্যে আলফাডাঙ্গা পৌর এলাকায় সোলার স্ট্রিট লাইট স্থাপন প্রকল্পের আওতায় পৌরসভার নয়টি ওয়ার্ডে মোট ৭৫টি সড়ক বাতি স্থাপনে ব্যয় হবে ৯৯ লাখ ৭৪ হাজার ২৫০ টাকা।
আলফাডাঙ্গা পৌর সদরের আলফাডাঙ্গা সরকারি কলেজ রোডে আজ মঙ্গলবার এ কাজের আনুষ্ঠানিক উদ্বোধন করেন পৌরসভার মেয়র মো. সাইফুর রহমান। এ সময় উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান শেখ দেলোয়ার হোসেন, প্রেসক্লাবের সভাপতি এনায়েত হোসেন, কাউন্সিলর আজিজুর রহমান তালুকদারসহ আরও অনেকে উপস্থিত ছিলেন।
পৌরসভার সহকারী প্রকৌশলী মো. শরীফুল ইসলাম জানান, এই কাজের জন্য ঢাকার এশিয়ান এন্টারপ্রাইজকে গত ২ মে কার্যাদেশ দেওয়া হয়েছে। পরবর্তী এক বছরের মধ্যে ঠিকাদারি প্রতিষ্ঠানকে ওই সড়ক বাতি স্থাপনের কাজ শেষ করতে হবে। বাতিগুলো বিদ্যুৎ ব্যবহার ছাড়াই সূর্যের আলো থেকে স্বয়ংক্রিয়ভাবে চার্জ হবে।

তিনি সাংবাদিকদের বলেন, দিবসটি ঘিরে সোয়াট, ডগ স্কোয়াড, বম্ব ডিসপোজাল টিম ও ক্রাইম সিন ইউনিট সার্বক্ষণিক প্রস্তুত থাকবে। পাশাপাশি গোয়েন্দা নজরদারি ও সাইবার মনিটরিং জোরদার করা হয়েছে।
১ ঘণ্টা আগে
স্থানীয় সূত্রে জানা যায়, তিন সদস্যের একটি ছিনতাইকারী দল ইদিলপুর ইউনিয়নের মাদারহাট ব্রিজ এলাকায় ছিনতাই করতে গেলে স্থানীয় বাসিন্দারা তাঁদের ধাওয়া করে। দ্রুতগতিতে মোটরসাইকেল চালিয়ে পালানোর চেষ্টা করতে গিয়ে তাঁরা খোদ্দ মোজাহিদপুর গ্রামে পৌঁছালে একটি মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে পুকুরে পড়ে যায়।
২ ঘণ্টা আগে
এজাহারে বলা হয়েছে, ফজুমিয়ার হাট বাজারে দীর্ঘদিন ধরে ওষুধের ব্যবসা করছেন ডা. হারুনুর রশীদ। অভিযুক্ত ব্যক্তিরা তাঁর কাছে ২ লাখ টাকা চাঁদা দাবি করেন। টাকা দিতে অস্বীকৃতি জানালে তাঁর মোটরসাইকেল ভাঙচুর করে প্রায় ১ লাখ টাকার ক্ষতি করা হয়। এ সময় তাঁকে মারধর করে জখম করা হয় এবং দাবি করা টাকা না দিলে...
২ ঘণ্টা আগে
২০১৮ সালে উচ্চশিক্ষার জন্য সুকান্ত চীনে যান। সেখানে মাস্টার্স সম্পন্ন করার পর ক্রিস হুইয়ের সঙ্গে তাঁর পরিচয় হয়। পরে তাঁদের মধ্যে সম্পর্ক গড়ে ওঠে এবং একপর্যায়ে তাঁরা একসঙ্গে ব্যবসা শুরু করেন। ২০২৫ সালের ১২ ফেব্রুয়ারি চীনে তাঁদের বিয়ের রেজিস্ট্রেশন সম্পন্ন হয়।
৩ ঘণ্টা আগে