রাজধানীর সায়েদাবাদ এলাকার একটি ভবনের পাঁচতলা থেকে আব্দুল খালেক (৫০) নামে এক ব্যক্তির মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
আজ বৃহস্পতিবার দুপুরের দিকে যাত্রাবাড়ী থানা-পুলিশ সায়েদাবাদ সরদার গলির এই ভবনে ভাড়া বাসা থেকে ওই ব্যক্তির মৃতদেহ উদ্ধার করে।
পুলিশের ধারণা দুই থেকে তিন দিন আগে তাঁকে হত্যা করে পালিয়ে যায় দুর্বৃত্তরা।
যাত্রাবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মফিজুল আলম বলেন, পাঁচতলা ওই ভবনের একটি রুমে আব্দুল খালেক একাই ভাড়া থাকতেন। ঘটনাস্থলে গিয়ে দেখা যায়, নিহতের শরীরে কোনো কাপড় ছিল না। এ ছাড়া মাথাসহ শরীরের কয়েক জায়গায় আঘাতের চিহ্ন দেখা রয়েছে।
ওসি আরও বলেন, ধারণা করা হচ্ছে দুই থেকে তিন দিন আগে তাঁকে হত্যা করে সামনের দরজা ভেতর থেকে বন্ধ করে পেছনের দরজা দিয়ে পালিয়ে যায় দুর্বৃত্তরা। বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে।
নিহত আব্দুল খালেকের সহকর্মী এনামুল হক বলেন, আব্দুল খালেক অবিবাহিত ছিলেন। ওই বাসার পাঁচতলার একটি রুমে একাই ভাড়া থাকতেন। আব্দুল খালেক ঢাকা-চট্টগ্রাম রোডের সুজন পরিবহনে অনলাইনে কাজ করতেন। পরিবহন শ্রমিক ইউনিয়নের সদস্য ছিল। গত পরশু সুজন পরিবহন থেকে আব্দুল খালেকের মোবাইলে ফোন দিয়ে পাচ্ছিল না তারা।
পরে আজকে তার ভাড়া বাসায় গিয়ে সামনের দরজা ভেতর থেকে বন্ধ দেখতে পায়। অনেক ডাকাডাকি করলে কোনো সাড়াশব্দ না পেয়ে থানা-পুলিশে খবর দেয়। নিহত ব্যক্তির বাড়ি নাটোর জেলায়।

আপনাদের দেখার দরকার নেই—কে বিএনপি, কে আওয়ামী লীগ, কে জামায়াত করে। কেউ যদি দোষী হয় তাকে আইনের আওতায় আনুন, তার বিরুদ্ধে ব্যবস্থা নিন। গত ১৭ বছরে দেশে যা হয়েছে তার পুনরাবৃত্তি আমরা দেখতে চাই না।
১ ঘণ্টা আগে
রাজধানীর বেইলি রোডে ঝলমলে আলোকসজ্জার দোকান আর বিলাসী ইফতার আয়োজনে ব্যস্ত বিক্রেতা। ক্রেতার ভিড়ও বেশ। পুরান ঢাকার ঐতিহ্যবাহী খাবার নিয়ে জমে উঠেছে এখানকার ইফতার বাজার। প্রতিবারের মতো এবারও বিভিন্ন হোটেল-রেস্টুরেন্টে নানান পদের ইফতারসামগ্রীর দেখা মিলেছে।
১ ঘণ্টা আগে
রাজধানীর মগবাজার ও জুরাইন এলাকা থেকে অজ্ঞাতনামা দুই ব্যক্তির মরদেহ উদ্ধার করেছে পুলিশ। আজ শুক্রবার বিকেলে মরদেহ দুটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজের মর্গে পাঠানো হয়েছে।
১ ঘণ্টা আগে
বিমান বাংলাদেশ এয়ারলাইনসের সাবেক ব্যবস্থাপনা পরিচালক (এমডি) ও সিইও সাফিকুর রহমানের উত্তরার বাসায় এক শিশু গৃহকর্মীকে নিয়মিত নির্যাতন করা হতো বলে আদালতে স্বীকারোক্তি দিয়েছেন ওই বাসারই আরেক গৃহকর্মী সুফিয়া বেগম। তবে পুলিশের জিজ্ঞাসাবাদে নির্যাতনের কথা স্বীকার করলেও আদালতে জবানবন্দি দিতে অস্বীকৃতি...
২ ঘণ্টা আগে