
ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাজু ভাস্কর্যের পাদদেশে ৪৩ বিসিএসের দ্বিতীয় গেজেট থেকে বাদ পড়া কয়েকজন প্রার্থী আমরণ অনশন শুরু করেছেন। অবিলম্বে তাঁদের গেজেটভুক্ত করার এবং ভেরিফিকেশন নীতি প্রণয়নের দাবিতে তাঁরা এ কর্মসূচি শুরু করেছেন।
আজ মঙ্গলবার (২৯ এপ্রিল) বেলা ১১টার দিকে ৪৩ বিসিএসের গেজেট বঞ্চিত অন্তত ১৫ জন প্রার্থী এ অনশন কর্মসূচি শুরু করেন। অনশনের বসা কয়েকজন হলেন ফয়সাল চোকদার, সমরজীৎ চক্রবর্তী, মতিউর রহমান, হান্নান সরকার, দেবাশীষ ঘোষ, মাহমুদুল হাসান ও মাসুমা আক্তার।
অনশনরতরা জানান, গত বছরের ১৫ অক্টোবর ৪৩তম বিসিএসে সুপারিশপ্রাপ্তদের নিয়ে প্রথম গেজেট প্রকাশ করে জনপ্রশাসন মন্ত্রণালয়। প্রথমে ২৮ অক্টোবর পরে পিছিয়ে ১ জানুয়ারি যোগদান হবে বলে প্রজ্ঞাপন জারি করা হয়। যোগদানের আগে ৩০ ডিসেম্বর পুনরায় গেজেট প্রকাশ করা হয়। দ্বিতীয়বার প্রকাশিত এ গেজেটে প্রথম গেজেটে অন্তর্ভুক্ত হওয়া ২২৭ জন বাদ পড়েন।
তাঁরা আরও জানান, বাদ পড়ার সুনির্দিষ্ট কোনো কারণ তাঁদের জানানো হয়নি। ফলে তাঁরা নানা অনিশ্চয়তার মধ্যে জীবন পার করতে শুরু করেন। এ নিয়ে নানা দফায় সংবাদ সম্মেলন, মানববন্ধন, পদযাত্রা ইত্যাদি কর্মসূচি পালন করেছেন তাঁরা।
সর্বশেষ এ মাসের ৯ তারিখ জনপ্রশাসন মন্ত্রণালয়ের সঙ্গে তাঁদের প্রতিনিধিরা আলোচনা করেন। তখন তাঁদের পয়লা বৈশাখের (১৪ এপ্রিল) আগেই গেজেটভুক্ত করা হবে বলে আশ্বাস দেওয়া হয় বলে জানিয়েছেন তাঁরা।
সাধারণ শিক্ষা ক্যাডারে সুপারিশপ্রাপ্ত মাসুমা আক্তার আজকের পত্রিকাকে বলেন, ‘জনপ্রশাসন মন্ত্রণালয়ের আশ্বাসের পর আমরা তাদের সঙ্গে একাধিকবার যোগাযোগ করেছি। তারা কাজ চলমান, আরও এক সপ্তাহ লাগবে, দুই সপ্তাহ লাগতে পারে ইত্যাদি বলে এক অদৃশ্য কারণে সময়ক্ষেপণ করছে।’
তিনি বলেন, ‘আমাদের এ অনশন এবং অবস্থান কর্মসূচি চলমান থাকবে। এতে আরও অনেকে যোগ দেবে। এর মধ্যে কয়েকজন আমরণ অনশন কর্মসূচি অব্যাহত রাখবেন। গেজেটভুক্ত করে এবং ভেরিফিকেশন নীতি প্রণয়ন করে নোটিশ না দেওয়া পর্যন্ত এটি চলমান থাকবে।’

আপনাদের দেখার দরকার নেই—কে বিএনপি, কে আওয়ামী লীগ, কে জামায়াত করে। কেউ যদি দোষী হয় তাকে আইনের আওতায় আনুন, তার বিরুদ্ধে ব্যবস্থা নিন। গত ১৭ বছরে দেশে যা হয়েছে তার পুনরাবৃত্তি আমরা দেখতে চাই না।
১৫ মিনিট আগে
রাজধানীর বেইলি রোডে ঝলমলে আলোকসজ্জার দোকান আর বিলাসী ইফতার আয়োজনে ব্যস্ত বিক্রেতা। ক্রেতার ভিড়ও বেশ। পুরান ঢাকার ঐতিহ্যবাহী খাবার নিয়ে জমে উঠেছে এখানকার ইফতার বাজার। প্রতিবারের মতো এবারও বিভিন্ন হোটেল-রেস্টুরেন্টে নানান পদের ইফতারসামগ্রীর দেখা মিলেছে।
২০ মিনিট আগে
রাজধানীর মগবাজার ও জুরাইন এলাকা থেকে অজ্ঞাতনামা দুই ব্যক্তির মরদেহ উদ্ধার করেছে পুলিশ। আজ শুক্রবার বিকেলে মরদেহ দুটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজের মর্গে পাঠানো হয়েছে।
১ ঘণ্টা আগে
বিমান বাংলাদেশ এয়ারলাইনসের সাবেক ব্যবস্থাপনা পরিচালক (এমডি) ও সিইও সাফিকুর রহমানের উত্তরার বাসায় এক শিশু গৃহকর্মীকে নিয়মিত নির্যাতন করা হতো বলে আদালতে স্বীকারোক্তি দিয়েছেন ওই বাসারই আরেক গৃহকর্মী সুফিয়া বেগম। তবে পুলিশের জিজ্ঞাসাবাদে নির্যাতনের কথা স্বীকার করলেও আদালতে জবানবন্দি দিতে অস্বীকৃতি...
১ ঘণ্টা আগে