
কিশোরগঞ্জের অষ্টগ্রামে মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে সড়কে পড়ে আঘাত পেয়ে এক আরোহী নিহত ও আরেকজন আহত হয়েছেন। আজ বুধবার দুপুর সাড়ে ১২টার দিকে উপজেলার কাস্তুল ইউনিয়নের ভাতশালা সেতু এলাকায় অষ্টগ্রাম-ইটনা-মিঠামইন সড়কে এ দুর্ঘটনা ঘটে।
নিহত ব্যক্তি হলেন সম্রাট তালুকদার (২৬)। তিনি অষ্টগ্রাম উপজেলা সদর ইউনিয়নের কলাপাড়া গ্রামে মৃত আবুল কাশেম তালুকদারের ছেলে। গুরুতর আহত অন্য আরোহী হৃদয় মিয়া (২৫) একই গ্রামের শাহ আলমের ছেলে।
দুর্ঘটনার বিষয় আজকের পত্রিকাকে নিশ্চিত করেন অষ্টগ্রাম সদর ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান সৈয়দ ফাইয়াজ হাসান বাবু।
স্থানীয় সূত্রে জানা গেছে, সম্রাট ও হৃদয় বাইক চালিয়ে মিঠামইন উপজেলা সদরে যাওয়ার পথে অষ্টগ্রাম-ইটনা-মিঠামইন সড়কের ভাতশালা সেতু এলাকায় নিয়ন্ত্রণ হারিয়ে সড়কে পড়ে গুরুতর আঘাত পান। এ সময় পথচারীরা তাঁদের উদ্ধার করে মিঠামইন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে সম্রাট তালুকদার চিকিৎসাধীন অবস্থায় মারা যান। হৃদয়ের অবস্থা গুরুতর হওয়ায় কিশোরগঞ্জ সদর হাসপাতালে পাঠানো হয়েছে।
মিঠামইন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিকেল অফিসার নিক্সন বিশ্বাস বলেন, ‘হাসপাতালের চিকিৎসা দেওয়ার সময় সম্রাটের মৃত্যু হয়। মুমূর্ষু অবস্থায় হৃদয়কে কিশোরগঞ্জ সদর হাসপাতালে পাঠানো হয়েছে।’

বন্ধ থাকা শিল্পকারখানা দ্রুতই চালু করার পদক্ষেপ নেওয়া হবে। সিলেটের উন্নয়ন পরিকল্পনা সম্পর্কে তিনি বলেন, ‘সিলেটের জনগুরুত্বপূর্ণ বিষয়ে সংসদ সদস্যদের সঙ্গে বসে পরিকল্পনা করব। কাজের মধ্য দিয়ে আমরা আমাদের সক্ষমতা প্রমাণ করব।’
১ ঘণ্টা আগে
যশোরের শার্শায় পল্লিচিকিৎসক আলামিন হত্যার ২৪ ঘণ্টা পার হলেও এখন পর্যন্ত কোনো কূলকিনারা করতে পারেনি পুলিশ। তবে আজ শুক্রবার জিজ্ঞাসাবাদের জন্য নিহত আলামিনের দুই স্ত্রীসহ চারজনকে পুলিশ হেফাজতে নেওয়া হয়েছে।
৩ ঘণ্টা আগে
আপনাদের দেখার দরকার নেই—কে বিএনপি, কে আওয়ামী লীগ, কে জামায়াত করে। কেউ যদি দোষী হয় তাকে আইনের আওতায় আনুন, তার বিরুদ্ধে ব্যবস্থা নিন। গত ১৭ বছরে দেশে যা হয়েছে তার পুনরাবৃত্তি আমরা দেখতে চাই না।
৪ ঘণ্টা আগে
রাজধানীর বেইলি রোডে ঝলমলে আলোকসজ্জার দোকান আর বিলাসী ইফতার আয়োজনে ব্যস্ত বিক্রেতা। ক্রেতার ভিড়ও বেশ। পুরান ঢাকার ঐতিহ্যবাহী খাবার নিয়ে জমে উঠেছে এখানকার ইফতার বাজার। প্রতিবারের মতো এবারও বিভিন্ন হোটেল-রেস্টুরেন্টে নানান পদের ইফতারসামগ্রীর দেখা মিলেছে।
৪ ঘণ্টা আগে