মাদারীপুর-৩ আসনে কালকিনির একটি ভোটকেন্দ্রে যাওয়ার কাঠের সেতু ভেঙে দিয়েছে দুর্বৃত্তরা। আজ শনিবার দুপুরে সেতুটি ভাঙা দেখতে পান প্রিসাইডিং কর্মকর্তা ও আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা। ধারণা করা হচ্ছে, শুক্রবার রাতের কোনো এক সময় কে বা কারা সেতুটি ভেঙে দিয়েছে।
এ বিষয়ে ওই ভোটকেন্দ্রের প্রিসাইডিং কর্মকর্তা মো. সাজ্জাদ হোসেন আজকের পত্রিকাকে বলেন, ‘ভোটকেন্দ্রের কাছাকাছি খালের ওপরে কাঠের সেতুটি কে বা কারা ক্ষতিগ্রস্ত করেছে। তবে, ভোটারদের যাতায়াতের জন্য বিকল্প ব্যবস্থাও রাখা হয়েছে। কোন অসুবিধা হবে না।’
জানা যায়, উপজেলা থেকে সহকারী রিটার্নিং কর্মকর্তার কাছে সরঞ্জামাদি বুঝে নিয়ে পৌরসভার ৩ নম্বর ওয়ার্ডের নয়াকান্দি সরকারি প্রাথমিক বিদ্যালয় ভোটকেন্দ্রে যান প্রিসাইডিং কর্মকর্তা ও আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা। তারা এ সময় দেখতে পান কেন্দ্রে যাওয়ার কাঠের সেতুটির বিভিন্ন স্থানে ভেঙে ফেলেছে দুর্বৃত্তরা। এ ছাড়া সেতুর ওপর থেকে কিছু কাঠও সরিয়ে নেওয়া হয়েছে। পরে তারা বিষয়টি উপজেলা নির্বাহী কর্মকর্তা ও থানা-পুলিশকে জানান।
দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে উপজেলার ওই ভোটকেন্দ্রে মোট ভোটার দুই হাজার ৯ শ’। এর মধ্যে পুরুষ ভোটার এক হাজার ৫৪০ জন ও নারী ভোটার এক হাজার ৩৬০ জন। এই ভোটকেন্দ্রে চরফতে বাহাদুরপুর ও দক্ষিণ চরফতে বাহাদুরপুর মৌজার চার গ্রামের ভোটাররা ভোট দেবেন। এর মধ্যে ঝুরগাঁও, পাতাবালী, খলিশাডুবি ও নয়াকান্দি গ্রাম আছে।
সহকারী রিটার্নিং কর্মকর্তা ও উপজেলা নির্বাহী কর্মকর্তা উত্তম কুমার দাশ আজকের পত্রিকাকে বলেন, ‘নয়াকান্দির ভোটকেন্দ্রটিতে স্থায়ী ছয়টি ভোটকক্ষ ও অস্থায়ী আরও একটি কক্ষ রাখা আছে। যে সেতুটি ক্ষতিগ্রস্ত হয়েছে, সেটি মেরামতের কাজ চলছে। এ ছাড়া বিকল্প ব্যবস্থাও রাখা আছে। তাই ভোটারদের আসতে কোন বিঘ্ন হবে না।’
দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে মাদারীপুর-৩ আসনে আওয়ামী লীগের নৌকা প্রতীকের প্রার্থী ড. আবদুস সোবহান মিয়া গোলাপ ও তার বিপক্ষে শক্তিশালী স্বতন্ত্র প্রার্থী (ঈগল) মোসা. তাহমিনা বেগম আছেন।
এ ছাড়া জাতীয় পার্টির মো. আব্দুল খালেক, তৃণমূল বিএনপির প্রবীণ হালদার, বাংলাদেশ সুপ্রিম পার্টির নিতাই চক্রবর্তী, কৃষক-শ্রমিক-জনতা লীগের প্রার্থী নকুল কুমার বিশ্বাস প্রতিদ্বন্দ্বিতা করছেন।

যে পরিমাণ বকেয়া রেখে গেছে এবং দেশে যে পরিমাণ জ্বালানি ইনপুট করতে হবে সব মিলিয়ে আমার জন্য একটা কঠিন অগ্নিপরীক্ষা—মন্তব্য করেছেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদমন্ত্রী ইকবাল হাসান মাহমুদ টুকু।
২১ মিনিট আগে
নকলমুক্ত শিক্ষাব্যবস্থা গড়ার সাফল্যের ধারাবাহিকতায় এবার মাদক, সন্ত্রাস ও কিশোর গ্যাংমুক্ত দেশ গড়ে তোলার প্রত্যয় ব্যক্ত করেছেন শিক্ষামন্ত্রী আ ন ম এহছানুল হক মিলন। তিনি বলেন, যেভাবে কচুয়া থেকে নকলবিরোধী কার্যক্রমের সফল যাত্রা শুরু হয়েছিল, ঠিক সেভাবেই মাদক ও সন্ত্রাসবিরোধী অভিযানের সূচনা হবে কচুয়া...
২৯ মিনিট আগে
দ্রব্যমূল্য কোনোভাবেই নিয়ন্ত্রণের বাইরে যেতে দেওয়া হবে না বলে আশ্বস্ত করেছেন ধর্মমন্ত্রী কাজী শাহ মোফাজ্জল হোসেন কায়কোবাদ। তিনি বলেন, ‘সাধারণ মানুষের স্বস্তি নিশ্চিত করতে সরকার বদ্ধপরিকর এবং রমজান মাসে নিত্যপণ্যের মূল্য সহনীয় রাখতে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হয়েছে।’
১ ঘণ্টা আগে
গাইবান্ধার সাদুল্লাপুর উপজেলায় ছিনতাইকারী সন্দেহে গণপিটুনিতে নিহত দুজনের পরিচয় শনাক্ত করেছে পুলিশ। নিহতরা হলেন পলাশবাড়ী উপজেলার বেতকাপা ইউনিয়নের সাঁতারপাড়া গ্রামের মৃত লাল মিয়া শেখের ছেলে লেবু মিয়া ওরফে ভন্ডল (২৪) এবং একই ইউনিয়নের মস্তাপুর গ্রামের মৃত দানোজ মিয়ার ছেলে মঈনুল ইসলাম (৫০)।
১ ঘণ্টা আগে